স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ০৮:১০ পিএম
আপডেট : ১৯ জুলাই ২০২৬, ০৮:২৪ পিএম
অনলাইন সংস্করণ

সহজ ম্যাচ ‘কঠিন’ করে জিতে সিরিজ নিজেদের করে নিল টাইগাররা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে ৪ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। দারুণ এই জয়ের ফলে প্রথম ম্যাচে হেরে পিছিয়ে পড়ার পরেও ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জিতলো টাইগাররা। বাংলাদেশের হয়ে দুর্দান্ত এক ফিফটি হাঁকিয়েছেন তানজিদ হাসান তামিম। শেষ দিকে চরম নাটকীয়তায় জমে উঠেছিল ম্যাচ। তবে শেখ মেহেদী হাসানের মারা দারুণ এক চারে ২ বল হাতে রেখে জিতেছে টাইগাররা।

বুলাওয়েতে এদিন টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে। ব্যাটিংয়ে নামা জিম্বাবুয়েকে নিজের প্রথম ওভারেই বড় ধাক্কা দেন টাইগার স্পিনার শেখ মেহেদী হাসান। বরাবরের মত শুরুতেই উইকেট এনে দিয়েছেন মেহেদী। ওপেনার তাদিওয়ানাশে মারুমানি ৫ বলে ৪ রান করে মেহেদীর শিকার হয়ে সাজঘরে ফিরে যান। ৬ রানের মাথাতে ভেঙেছে জিম্বাবুয়ের ওপেনিং জুটি।

এরপর টিকে থাকা ওপেনার ব্রায়ান বেনেট এবং তিনে নামা ডিয়ন মেয়ার্স মিলে দলের ইনিংসকে টেনেছেন। পাওয়ারপ্লের ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৪০ রান তুলেছে জিম্বাবুয়ে। বেনেট এবং মেয়ার্স দুজনই চলে যান ফিফটির খুব কাছে। তবে বেনেট ফিফটির আগেই বিদায় নেন। ৩৮ বলে ৪৭ রানের ইনিংস খেলে দলের ৭৭ রানের মাথাতে বিদায় নেন ওপেনার বেনেট। তাকে ফিরিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন।

মেয়ার্স ফিফটি ছুঁয়েছেন। তবে সময়ের সাথে সাথে কিছুটা খোলসবন্দী হয়ে গেছেন। ক্রমাগত চাপ সৃষ্টি করে গেছেন বাংলাদেশের বোলাররা। আরেক প্রান্তে ব্যাটাররা সেভাবে সুবিধা করতে পারছিলেন না। একের পর এক উইকেট হারিয়েছে জিম্বাবুয়ে। ৬ বলে ৩ রান করা অধিনায়ক সিকান্দার রাজাকে বিদায় করেছেন রিশাদ হোসেন। ৭ বলে ৭ রান করা রায়ান বার্লকে ফিরিয়ে দেন আবদুল গাফফার সাকলাইন। ১৯তম ওভারে ক্যাচ মিস করলেও দারুণ এক থ্রোতে ব্র্যাড ইভান্সকে রান আউট করে দেন রিশাদ হোসেন।

শেষ দিকে জিম্বাবুয়ে আর সোজা হয়ে দাঁড়াতে পারছিল না। রানআউটের পরের বলেই ক্লিভ মাদান্দেকে কট বিহাইন্ড করেছেন মোহাম্মদ সাইফউদ্দিন। শেষ বলে যদিও বিশাল এক ছক্কা হাঁকিয়েছেন মেয়ার্স। জিম্বাবুয়ের ইনিংসকে শেষ ভাগে টেনেছেন এই মেয়ার্সই।

৫৩ বলে ৭৩ রান করে শেষ ওভারে আউট হয়েছেন মেয়ার্স। নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৪৩ রান তোলে জিম্বাবুয়ে। বাংলাদেশের হয়ে ২ উইকেট শিকার করেছেন মোহাম্মদ সাইফউদ্দিন। ১টি করে উইকেট নেন শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন এবং আবদুল গাফফার সাকলাইন।

জবাব দিতে নেমে প্রথম ওভারেই ধাক্কা খেয়েছে বাংলাদেশ। ৫ বলে ৪ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরেছেন ওপেনার সাইফ হাসান। শুরু থেকে প্রতি বলেই মারার চেষ্টা করেছেন সাইফ। কাজে আসেনি তার এমন অ্যাপ্রোচ।

এরপর টিকে থাকা ওপেনার তানজিদ হাসান তামিমের সাথে যোগ দিয়েছেন পারভেজ হোসেন ইমন। পাওয়ারপ্লেটা অত ভালো যায়নি বাংলাদেশের। ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৩০ রান তুলেছে টাইগাররা।

সময়ের সাথে সাথে কিছুটা খোলস ছেড়ে বের হয়ে এসেছেন ইমন এবং তানজিদ। সাবলীল ব্যাটিংয়ে রান বের করেছেন। উইকেটের চারপাশে খেলেছেন দারুণ সব শট। ভালো খেলতে থাকা ইমন ২২ বলে ২৪ রান করে থেমেছেন দলের ৫৯ রানের মাথাতে।

এরপর তানজিদের সাথে যোগ দিয়েছেন অধিনায়ক তাওহিদ হৃদয়। তানজিদ-হৃদয় এগিয়েছেন কার্যকরী ব্যাটিংয়ে। সুযোগ বুঝে বাউন্ডারি বের করেছেন। সিঙ্গেল-ডাবলসে রানের চাকা সচল রেখেছেন, স্ট্রাইক রোটেট করেছেন ঠিকঠাক। একটু একটু করে জয়ের পথে এগিয়েছে বাংলাদেশ।

১৯ বলে ২৪ রান করে বিদায় নেন হৃদয়। পরে ইয়াসির আলী চৌধুরী নেমে ৯ বলে খেলেছেন ১০ রানের ইনিংস। ক্রিজে আসেন মোসাদ্দেক হোসেন সৈকত। শেষ ওভারে দরকার ছিল ৫ রান। প্রথম বলে আসে ১ রান। পরের বলে মোসাদ্দেককে ফেরান ব্র্যাড ইভান্স। ৪ বলে দরকার ৪ রান। পরের বলে মোহাম্মদ সাইফউদ্দিনকে ফিরিয়ে দেন ইভান্স। ৩ বলে দরকার ৪ রান। পরের বল করার সময় ফিল্ডার মুভ করায় ডেড বল ডাকেন আম্পায়ার। পরের বলে চার মেরে দেন শেখ মেহেদী হাসান। বাংলাদেশ তুলে নেয় ৪ উইকেটের দারুণ এক জয়। ম্যাচের সাথে সিরিজটা ২-১ ব্যবধানে জিতে নেয় বাংলাদেশ দল।

জিম্বাবুয়ের হয়ে ২টি করে উইকেট শিকার করেছেন ব্র্যাড ইভান্স, রিচার্ড এনগারাভা এবং সিকান্দার রাজা।

কালবেলা/জিএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৪৬০ জনকে নিয়োগ দেবে পল্লী বিদ্যুতায়ন বোর্ড, আবেদন শেষ ২১ জুলাই

মৃত্যুদণ্ডপ্রাপ্ত কামালকে ফেরত চেয়ে দিল্লিকে ঢাকার চিঠি

চাকরি দেবে এসিআই মোটরস, ২৪ বছর হলেই আবেদন

৯০ ডলার ছাড়াল জ্বালানি তেলের দাম

শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই কারাগারে

শোরুমে চাকরি দিচ্ছে র‌্যাংগস, বেতন ২২ হাজার

‘স্বর্গ থেকে নরক, নরক থেকে বিশ্বজয়’—রদ্রির অবিশ্বাস্য প্রত্যাবর্তন

হামলা হলে হরমুজ প্রণালি দিয়ে ‘এক ফোঁটা’ তেল-গ্যাসও যাবে না: ইরান

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার পরাজয়: হৃদরোগে দুই সমর্থকের মৃত্যু

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সাক্ষাৎ

১০

কেন মেসিকে বাদ দিয়ে রদ্রিকে দেওয়া হলো গোল্ডেন বল

১১

যুক্তরাজ্যের নয়া প্রধানমন্ত্রী অ্যান্ডি দায়িত্ব নিচ্ছেন আজ

১২

বিশ্বজয়ের পর কাকে কোলে নিয়ে ইয়ামালের উচ্ছ্বাস, শিশুটি কে?

১৩

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পেলেন রাশেদ খাঁন

১৪

ওয়াংচুককে হাসপাতালে নেওয়ার পর ভারতে তীব্র উত্তেজনা

১৫

বিপৎসীমার ১৬ সেন্টিমিটার ওপরে সুরমা নদীর পানি

১৬

নজরুল বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক দুই নেতা ছাত্রদলের কমিটিতে

১৭

মেঘনার চরে হোগল গুঁড়া সংগ্রহ, হাসি ফুটছে শত পরিবারের

১৮

২০৩০ বিশ্বকাপ কবে, কোথায়? আসরটি কেন বিশেষ

১৯

আবারও এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেল ওয়ালটন

২০
X