বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৬, ০৭:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

আগামীকাল থেকে দেখা যাবে ‘ভিলেজ সোসাইটি’

‘ভিলেজ সোসাইটি’ নাটকের একটি দৃশ্য । ছবি - বৈশাখীর সৌজন্যে
‘ভিলেজ সোসাইটি’ নাটকের একটি দৃশ্য । ছবি - বৈশাখীর সৌজন্যে

নতুন ধারাবাহিক নাটক ‘ভিলেজ সোসাইটি’। আগামীকাল মঙ্গলবার (৭ এপ্রিল) থেকে নাটকটির প্রচার শুরু হচ্ছে বৈশাখী টেলিভিশনে। সপ্তাহে তিন দিন মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৯টা ২০ মিনিটে নাটকটি দর্শক উপভোগ করতে পারবেন বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে টিভি স্টেশনটি। প্রত্যয় হাসানের রচনায় নাটকটি পরিচালনা করেছেন হোসাইন ইমরান। পর্ব পরিচালকের দায়িত্বে রয়েছেন মাহফুজ খান। এতে অভিনয় করেছেন আশরাফ সুপ্ত, সবুজ আহমেদ, জান্নাতুল মাওয়া, স্পর্শিয়া মিম, সাবা সুস্মিতা, আমিন আজাদ, আজমাইন ইলহাম, উজ্জ্বল মাহমুদ, সঞ্জীব আহমেদ, পারভেজ সুমন, সোনিয়া স্বপ্ন, মোহাম্মদ জাহাঙ্গীর কবীর, এফ এইচ শান, জাস মান্নাত, হেদায়েত নান্নু, তাবাসসুম মিথিলা, রিজভিনা মৌসুমি, এম কে এইচ পামির, নিশি আনজুম, তাওহিদুল ইসলাম তাইফ, স্মৃতি আক্তার প্রমুখ।

নাটকের কাহিনীতে দেখা যাবে, সমাজে এমন কিছু মানুষ থাকে যারা ভুত না-হলেও ভীষণ রকমের অদ্ভুত। যার যেখানে থাকার কথা সে যেন সেখানে থেকেও ভুতের মতো অদৃশ্য, আবার যার যে কাজ করার কথা সে সেই কাজ তো করছেই না বরং অদ্ভুত আর উদ্ভট সব কাণ্ডকারখানা করছে। এই ধরনের মানুষ বিভিন্ন গ্রামে দু’য়েকজন করে ছড়িয়ে-ছিঁটিয়ে থাকলেও কাকতালীয়ভাবে মধুপুর গ্রামে একসাথে এমন অদ্ভুত বেশকিছু মানুষের বসবাস।

এই অদ্ভুত মানুষগুলোর স্বভাব, আচরণ, প্রকৃতি, পেশা, নেশা আর উদ্ভট সব কাণ্ডকারখানা নিয়েই মধুপুর গ্রামের জীবনের গল্প। যদিও মানবজীবনের সুখ, দুঃখ, ভালোবাসা, দ্বন্দ্ব, সংকট-এর মতো সকল উপকরণই প্যারালালভাবে তাদের জীবনে আরো বেশি তীব্র, আরো বেশি স্পর্শকাতর। গ্রামের মানুষগুলো অদ্ভুত আর উদ্ভট হলেও তারা খুব সহজ আর সরল। দিনশেষে সবাই ভালো মানুষ। কিন্তু আস্তে আস্তে এই গ্রামে ঢুকতে থাকে নতুন নতুন মানুষ আর তাদের ভিতর তখন শুরু হয় ভিলেজ পলিটিক্স, হিংসা, কোন্দল, মারামারি, খুনাখুনি যা অন্যসব স্বাভাবিক গ্রামের অস্বাভাবিক ঘটনা। উদ্ভট আর এই অসাধারণ সরল মানুষগুলো ক্রমশ ভয়ংকর হয়ে উঠতে থাকে। এভাবেই এগিয়ে চলে ‘ভিলেজ সোসাইটি’ নাটকের কাহিনী।

কালবেলা/আরডা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফাইনালের হাফটাইম শোতে কত পারিশ্রমিক নিলেন শাকিরা?

এসএসসির ফল প্রকাশে বোর্ডের নতুন সিদ্ধান্ত

প্রবাসীর সংসার ছেড়ে সাবেক প্রেমিকের সঙ্গে পালালেন মরিয়ম

দেশের সব মাদ্রাসায় ফুটবল খেলা নিয়ে জরুরি নির্দেশনা

পরাজিত শক্তি আত্মসমর্পণ করলেও তাদের প্রেতাত্মারা সংগঠিত হওয়ার চেষ্টা করে: মঞ্জু

জামায়াত নেতার ‘নারী কেলেঙ্কারি’র ঘটনায় মোংলায় কুশপুত্তলিকা দাহ

'গডজিলা' খ্যাত অভিনেত্রী কেলি হটল সড়ক দুর্ঘটনায় নিহত

১৯ বছর পর বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু

নতুন ৬ শিশুসহ হাম-উপসর্গে মৃত্যু ছাড়াল ৮০০, আক্রান্তে শীর্ষে বাংলাদেশ

ফাইনালে হারার ‘কষ্ট’ নিয়ে এবার মুখ খুললেন ম্যাক অ্যালিস্টার

১০

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল এটেক

১১

সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

১২

স্কুল থেকে অপহৃত ৭ বছরের শিশু পুলিশের অভিযানে উদ্ধার

১৩

ফ্রি খাদ্য কর্মসূচির বাজেট ২ বিলিয়ন ডলারের বেশি কমাল ইন্দোনেশিয়া

১৪

কান কামড়ে জখমের মামলার আসামি বিএনপি নেতার প্রকাশ্যে সমাবেশ

১৫

‘বিএনপিকে একচুল ছাড় নয়’, ফেসবুকে কেন বললেন রনি

১৬

ইরানের শান্তি আলোচনার আন্তরিকতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের

১৭

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

১৮

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

১৯

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

২০
X