শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৮ মে ২০২৬, ০৪:০৩ পিএম
অনলাইন সংস্করণ

রবীন্দ্রনাথের গল্পে সামিয়া অথই

সামিয়া অথই । ছবি : সংগৃহীত
সামিয়া অথই । ছবি : সংগৃহীত

ছোট পর্দার অভিনেত্রী সামিয়া অথই। এবার তিনি অভিনয় করেছেন রবীন্দ্রনাথ ঠাকুরের ‘স্ত্রীর পত্র’ গল্প অবলম্বনে একই নামে নির্মিত একটি নাটকে। এতে তিনি গল্পের মূল চরিত্র মৃণালিনীর ভূমিকায় অভিনয় করেছেন। নাটকটি নির্মাণ করেছেন অরুণ চৌধুরী। জানা গেছে, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে আজ দুপুর ৩টা ৫ মিনিটে চ্যানেল আইয়ে নাটকটি প্রচার হবে।

মৃণালিনী চরিত্রে অভিনয় প্রসঙ্গে সামিয়া অথই বলেন, ‘রবীন্দ্রনাথ ঠাকুরের এমন অসাধারণ একটি গল্পের মূল চরিত্রে কাজ করা যে কোনো অভিনেত্রীর জন্যই আনন্দের। দারুণ এক অভিজ্ঞতা। ভীষণ কৃতজ্ঞ নির্মাতা অরুণ চৌধুরীর কাছে। তার সঙ্গে কাজের এ যাত্রা সবসময়ই স্মরণীয় হয়ে থাকবে।’

নির্মাতা অরুণ চৌধুরী বলেন, ‘রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প বরাবরই আমাকে ভীষণ টানে। আর এ গল্পটি তো এখনো সমসাময়িক। চেষ্টা করেছি সুন্দর একটি নাটক নির্মাণের। অথই সুন্দর অভিনয় করেছে। বাকিদের অভিনয়ও খুব ভালো হয়েছে।’

স্ত্রীর পত্র গল্পটি মূলত পুরুষতান্ত্রিক সমাজের শৃঙ্খল ভেঙে জেগে ওঠা এক নারীর আত্মোপলব্ধি, ব্যক্তিস্বাধীনতা এবং প্রতিবাদের গল্প। পনেরো বছর সংসার করার পর স্বামীকে লেখা এক পত্রের মাধ্যমে মৃণালিনী তার অবদমিত জীবনের অভিমান, প্রতিবাদ এবং দাসত্ব থেকে মুক্তির ঘোষণা দেয়।

বিন্দু নামের এক অনাথ, অসহায় মেয়ের আত্মহত্যা মৃণালিনীকে নিজের অধিকার সম্পর্কে সচেতন করে তোলে। সংসার ও শ্বশুরবাড়ির চাপে পিষ্ট মৃণালিনী বুঝতে পারে, সে কেবল সংসারের শৃঙ্খলে আবদ্ধ একজন দাসী মাত্র। তাই সে প্রচলিত সংসারের দাসত্ব থেকে নিজেকে মুক্তির ঘোষণা দেয় এবং নতুনভাবে নিজের পরিচয় প্রতিষ্ঠা করতে শ্বশুরবাড়ি ত্যাগ করে।

‘স্ত্রীর পত্র’ নাটকে বিন্দুর চরিত্রে অভিনয় করেছেন শখ। অন্য চরিত্রে রয়েছেন আরেফিন জিলানী, সূচনা শিকদার, তূর্য, নয়ন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুক্তিপণের আদায়ে অপহরণ, পুলিশের অভিযানে বাঁচল যুবক

পর্তুগাল-ক্রোয়েশিয়া ম্যাচ কে জিতবে, জানাল সুপার কম্পিউটার

অস্ট্রিয়ার বিপক্ষে এগিয়ে থেকেই বিরতিতে গেল স্পেন

আশুলিয়ায় ডিবির অভিযানে গাঁজাসহ ২ মাদককারবারি গ্রেপ্তার

কলাবাগানে নিয়ে মাকে হত্যা, ঘাতক ছেলে গ্রেপ্তার

স্বপ্নভঙ্গের খতিয়ান: বাল্যবিয়ের বিষ-ছোবলে লাখো ছাত্রী

আনোয়ার ইস্পাতের আয়োজনে বুয়েটে প্রীতি ফুটবল ম্যাচ

স্থানীয় সরকারে ভোট দিতে ভোটার হওয়ার শেষ সময় ৩১ জুলাই

শাশুড়িকে হত্যার পর গোপনে দাফন, পুত্রবধূর স্বীকারোক্তিতে রহস্য ফাঁস

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ ভাইয়ের

১০

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১১

এইচএসসি পরীক্ষায় প্রক্সি দিতে এসে ভুয়া পরীক্ষার্থী আটক

১২

পাবিপ্রবির নারী শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

৯ দিন আত্মগোপনে থাকার পর ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৪

ম্যারাডোনা থেকে মেসি: বাংলাদেশে কেন আর্জেন্টিনার ফুটবল নিয়ে এত উন্মাদনা

১৫

রিজার্ভ আরও বাড়ল

১৬

রাকিবের ‘ঘৃণার’ পর জুলাই নিয়ে বক্তব্য সম্পর্কে যা বললেন নিলোফার মনি

১৭

মাদকের বিরুদ্ধে বিএনপির অবস্থান জিরো টলারেন্স: গয়েশ্বর

১৮

লাল কার্ডের যে তালিকায় সবার ওপরে ব্রাজিল

১৯

রাত পোহালেই শিল্পী সমিতির ভোট, মুখোমুখি দুই প্যানেল

২০
X