বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫, ১০:৪০ এএম
অনলাইন সংস্করণ

মারা গেলেন কিংবদন্তি জার্মান অভিনেতা

উডো কিয়ার I ছবি: সংগৃহীত
উডো কিয়ার I ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক চলচ্চিত্রের কিংবদন্তি, জার্মান অভিনেতা উডো কিয়ার আর নেই। গত রোববার পাম স্প্রিংস, ক্যালিফোর্নিয়ার একটি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। অভিনেতার মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন তার বহু বছরের সাথী ও শিল্পী ডেলবার্ট ম্যাকব্রাইড। পাঁচ দশকেরও বেশি সময় ধরে দর্শকদের মুগ্ধ করা এই ভিন্নধর্মী অভিনয়শিল্পী ছিলেন রহস্যময়তার প্রতিমূর্তি। খবর: ডয়চে ভেলে

জানা যায়, উডো কিয়ার আন্তর্জাতিক খ্যাতি ও জনপ্রিয়তার শীর্ষে পৌঁছান ১৯৭৩-৭৪ সালে পল মরিসি ও অ্যান্ডি ওয়ারহল-এর বিতর্কিত কিন্তু সাড়া জাগানো ছবি ‘ফ্লেশ ফর ফ্র্যাঙ্কেনস্টাইন’ এবং ‘ব্লাড ফর ড্রাকুলা’-তে অভিনয়ের মাধ্যমে। পর্দায় তার উপস্থিতি ছিল কখনো অস্বস্তিকর, কখনো বা কৌতুকপূর্ণ, আবার কখনও অদ্ভুত এক চুম্বকীয় আকর্ষণে ভরা। এই ছবি দুটিই তাকে এমন এক ‘ভুলতে না পারা’ স্ক্রিন-পার্সোনায় প্রতিষ্ঠিত করে, যা থেকে দর্শকরা চোখ ফেরাতে পারতেন না।

সত্তর ও আশির দশকে ইউরোপীয় সিনেমায় তিনি হয়ে ওঠেন প্রায় স্থায়ী মুখ। তিনি জার্মান অট্যুর রেইনার ভার্নার ফাসবিন্ডারের সঙ্গে ‘দ্য স্টেশনমাস্টার’স ওয়াইফ’, ‘দ্য থার্ড জেনারেশন’ এবং ‘লিলি মার্লিন’-এর মতো কালজয়ী কাজগুলোতে যুক্ত হন। কিয়ারের অভিনয় দক্ষতার মূল বৈশিষ্ট্য ছিল—তিনি সিরিয়াসনেস বা গভীরতাকে অদ্ভুত রকমের আইরনি বা ব্যঙ্গাত্মকতার সঙ্গে এমনভাবে মিশিয়ে দিতেন, যা কেবল তার পক্ষেই সম্ভব ছিল।

নব্বইয়ের দশকের শুরুতে বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পরিচালক গাস ভ্যান সেন্টের সঙ্গে দেখা হওয়ার মধ্য দিয়ে কিয়ারের কর্মজীবনের নতুন অধ্যায় শুরু হয়। ভ্যান সেন্ট তাকে ‘মাই প্রাইভেট ইডাহো’ ছবিতে হলিউডের তারকা কিয়ানু রিভস ও রিভার ফিনিক্সের সঙ্গে অভিনয়ের সুযোগ দেন। এর মাধ্যমেই আমেরিকান দর্শকরা উডো কিয়ারকে তীব্রভাবে চিনে নেয়।

প্রায় একই সময়ে শুরু হয় ডেনিশ পরিচালক লার্স ভন ত্রিয়ের-এর সঙ্গে তার আরেক মহাগুরুত্বপূর্ণ যাত্রা। ‘ইউরোপা’, ‘ব্রেকিং দ্য ওয়েভস’, ‘ড্যান্সার ইন দ্য ডার্ক’, ‘ডগভিলে’, ‘মেলানকোলিয়া’, ‘নিম্ফোম্যানিয়াক: ভলিউম ২’ ত্রিয়েরের প্রায় সব বড় কাজেই গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যায় কিয়ারকে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

১০

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

১১

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১২

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১৩

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১৪

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৫

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৬

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৭

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৮

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৯

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

২০
X