বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩০ পিএম
অনলাইন সংস্করণ

নির্মাতা রিংকু আটক, খায়রুল বাসারের আবেগঘন পোস্ট 

নির্মাতা রিংকু আটক, খায়রুল বাসারের আবেগঘন পোস্ট। ছবি:সংগৃহীত
নির্মাতা রিংকু আটক, খায়রুল বাসারের আবেগঘন পোস্ট। ছবি:সংগৃহীত

সময়ের জনপ্রিয় নাট্য নির্মাতা রাফাত মজুমদার রিংকুকে আটক করা হয়েছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) রাতে গুলশান থানা এলাকা থেকে পুলিশ তাকে সন্দেহভাজন হিসেবে আটক করেছে।

তার আটকের সংবাদ ছড়িয়ে পড়তেও শোবিজে প্রতিবাদের ঝড় উঠেছে। নির্মাতা থেকে শুরু করে তারকারা রিংকুকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন।

রিংকুর আটকের পর ফেসবুকে এক আবেগঘন পোস্ট দিয়েছেন জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসার। তিনি লিখেছেন, ‘আমি বিশ্বাস করি এবং আমি জানি, নির্মাতা রাফাত মজুমদার রিংকু কখনো কারোর ক্ষতির কারণ হতে পারে না।’

খায়রুল বাসার লিখেছেন, ‘নির্মাতা রিংকুকে যারা চিনেন বা জানেন তারাও তা ভালো করেই জানার কথা। নির্মাতা রিংকুকে কেন কী কারণে মধ্যরাতে আটক করা হয়েছে তা এখনো জানা যায়নি।’

পোস্টের শেষে বলেন, ‘যদি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে সে আটক হয়ে থাকে; তাহলে এই পরিবর্তিত সময়ে সবার উচিত যার যার অবস্থান থেকে এমন পদক্ষেপের প্রতিবাদ করা। দ্রুত নির্মাতা রিংকুকে মুক্তি দেওয়া হোক।’

উল্লেখ্য, রিংকুর নির্মিত নাটকগুলোর মধ্যে রয়েছে: বোধ, রঙিন আশা, পুতুলের সংসার, ইতিবৃত্ত, নরসুন্দরী, কবর, বন্ধন, ব্লগার মিতু, জাল, কাটুস, অতিরিক্ত, নোঙ্গর, রিকশা গার্লসহ অসংখ্য। নাটক নির্মাণ করে পেয়েছেন বেশ কিছু পুরস্কার। এর মধ্যে রয়েছে দীপ্ত টিভি অ্যাওয়ার্ড ও মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ড।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমির হামজাকে জিজ্ঞাসাবাদ করতে দুদকে যুবদল নেতার আবেদন

বিশ্বকাপে প্রথম পূর্ণাঙ্গ অনুশীলন সেশনে অংশ নিলেন নেইমার

ট্রাম্পের কস্তানজা মতবাদ: বুদবুদের জগত, যেখানে তিনিই রাজা 

পাঁচ জেলায় বিজিবি মোতায়েন

এমবাপ্পেকে ঠেকাতে ৩ গোলকিপার!

চুয়াডাঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

স্ত্রী-নবজাতক সন্তান হারিয়ে শোকে স্তব্ধ হাজতি, মানবিক উদ্যোগ কারা কর্তৃপক্ষের

হত্যার পর ফেলে দেওয়া হয়েছিল নদীতে, ৬ দিন পর ভেসে উঠলো লাশ

ইরানের তেল বিক্রির অনুমতি দিল যুক্তরাষ্ট্র

হোয়াটসঅ্যাপ প্রধানের পদ ছাড়লেন ক্যাথকার্ট, দায়িত্বে কুনাল শাহ

১০

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, কী বলছে অপ্টা?

১১

৯০ বছর বয়সেও লাল-সবুজের ফেরিওয়ালা আব্দুর রফ

১২

বৃষ্টিতে ধসে পড়ল কালভার্ট, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ

১৩

ফেনীতে ‘আমরা জুলাই যোদ্ধা’ কমিটি ঘোষণা 

১৪

তৃণমূলের চেয়ারম্যান পদ থেকে সরানো হলো মমতাকে, বিদ্রোহীদের নতুন কমিটি গঠন  

১৫

সাতক্ষীরায় শিক্ষা কর্মকর্তাকে ‘হুমকি’ দেওয়ার অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে

১৬

মাদ্রাসা শিক্ষকদের বেতন জুলাইতে পরিশোধ করা হবে: শিক্ষামন্ত্রী

১৭

মাজারের ৭০০ বছরের ‘রীতি ভাঙলেন’ ডিসি সারওয়ার

১৮

বোরোর উৎপাদন ব্যয়ের চড়া মূল্যে দিশাহারা কৃষক

১৯

নারায়ণগঞ্জে আ.লীগকে প্রতিহত করতে বিএনপির অবস্থান কর্মসূচি

২০
X