মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
জাহাঙ্গীর আলম
প্রকাশ : ২২ জুন ২০২৬, ০৮:০২ পিএম
অনলাইন সংস্করণ

স্ত্রী-নবজাতক সন্তান হারিয়ে শোকে স্তব্ধ হাজতি, মানবিক উদ্যোগ কারা কর্তৃপক্ষের

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

স্ত্রী ও নবজাতক সন্তান হারিয়ে শোকে স্তব্ধ ও অসহায় হয়ে পড়েছেন মো. জনি আলী (৩২) নামের এক হাজতি। তিনি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে আছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, মো. জনি আলীর স্ত্রী শারমিন বৃহস্পতিবার (১৮ জুন) সন্তান প্রসব করেন। তবে জন্মের কিছুক্ষণের মধ্যেই নবজাতক শিশুটি মারা যায়। এরপর শারীরিক অবস্থার অবনতি হলে শারমিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন শুক্রবার (১৯ জুন) তারও মৃত্যু হয়।

এমন ঘটনার পর পরিবারের সদস্যরা বিষয়টি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষকে অবহিত করলে বিষয়টি মানবিক বিবেচনায় গ্রহণ করা হয়। সিনিয়র জেল সুপার ফারুক আহমেদ বিষয়টি নিয়ে কারা মহাপরিদর্শকের সঙ্গে আলোচনা করেন। পরবর্তীতে কারা মহাপরিদর্শকের নির্দেশনায় জনি আলীকে তার মৃত স্ত্রীকে শেষবারের মতো দেখার সুযোগ দেওয়া হয়।

এমন মানবিক উদ্যোগ বাস্তবায়নে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের জেলার, ডেপুটি জেলার ও সংশ্লিষ্ট কর্মকর্তারা সহযোগিতা করেন।

এ বিষয়ে জনি আলী বলেন, ‘আমি আমার মৃত স্ত্রী ও সন্তানের জন্য দেশবাসীর কাছে দোয়া চাই। আমার দুটি ছেলে রয়েছে, তাদের ছাড়া আমার আর কেউ নেই।’

কারা সূত্র জানায়, জনির পারিবারিক এ শোকাবহ পরিস্থিতিতে মানবিক দৃষ্টিকোণ থেকে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ঘটনায় কারা কর্তৃপক্ষও গভীর সমবেদনা প্রকাশ করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

১০

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

১১

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

১২

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

১৩

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

১৪

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

১৫

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

১৬

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

১৭

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৮

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

১৯

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

২০
X