কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ জুন ২০২৬, ০৭:৩৫ পিএম
আপডেট : ২২ জুন ২০২৬, ০৭:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

তৃণমূলের চেয়ারম্যান পদ থেকে সরানো হলো মমতাকে, বিদ্রোহীদের নতুন কমিটি গঠন  

মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি : সংগৃহীত
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি : সংগৃহীত

পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক নাটকীয় মোড়। যে দলটি প্রায় তিন দশক আগে প্রতিষ্ঠা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই দলের চেয়ারম্যান পদ থেকেই তাকে সরিয়ে দেওয়ার দাবি করেছে তৃণমূলের বিদ্রোহী শিবির। নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন হাওড়ার বিধায়ক অরূপ রায়।

সোমবার (২২ জুন) নিউ টাউনের একটি হোটেলে অনুষ্ঠিত বিদ্রোহী নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত ঘোষণা করা হয়। বৈঠকে নেতৃত্ব দেন বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। বিদ্রোহী শিবিরের দাবি, সেখানে প্রায় ৬০ জন বিধায়ক এবং কলকাতার প্রায় ৭০ জন প্রাক্তন কাউন্সিলর উপস্থিত ছিলেন।

বৈঠকে দলের সাংগঠনিক পুনর্গঠনের অংশ হিসেবে নতুন জাতীয় কর্মসমিতি গঠনের ঘোষণা দেওয়া হয়। বিদ্রোহী নেতাদের বক্তব্য, দলীয় গঠনতন্ত্র অনুযায়ী প্রতি তিন বছর অন্তর জাতীয় কর্মসমিতি পুনর্গঠন করার কথা থাকলেও ২০২২ সালের পর আর তা করা হয়নি। সেই কারণেই নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন কমিটির চেয়ারম্যান করা হয়েছে অরূপ রায়কে। সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, রথীন ঘোষ ও সাবিনা ইয়াসমিন। সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, জাভেদ খান এবং সন্দীপন সাহা। কোষাধ্যক্ষ করা হয়েছে আখরুজ্জামান আনসারিকে। পাশাপাশি দলের আর্থিক কার্যক্রম পর্যালোচনার জন্য নিরীক্ষক নিয়োগের কথাও জানানো হয়েছে।

বিদ্রোহী শিবিরের দাবি, তারা দলের সাংগঠনিক পুনর্গঠনের মাধ্যমে নতুন নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চায়। অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগতরা এই উদ্যোগকে গুরুত্ব দিতে নারাজ। তাদের মতে, দলীয় গঠনতন্ত্র অনুযায়ী এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার বৈধতা বিদ্রোহী শিবিরের নেই।

তবু রাজনৈতিক তাৎপর্যের দিক থেকে ঘটনাটি গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন পর্যবেক্ষকরা। একসময় যার নেতৃত্ব ও জনপ্রিয়তাকে কেন্দ্র করেই তৃণমূল কংগ্রেসের উত্থান হয়েছিল, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বকে চ্যালেঞ্জ জানিয়ে দলের একটি বড় অংশ নতুন সাংগঠনিক কাঠামোর ঘোষণা করল। এখন নজর থাকবে এই নতুন নেতৃত্ব আগামী দিনে বিরোধী রাজনীতিতে কতটা প্রভাব বিস্তার করতে পারে এবং দলের অভ্যন্তরীণ ক্ষমতার সমীকরণ কোন দিকে গড়ায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত, পরিস্থিতি এখন ভালো রয়েছে: ট্রাম্প

বিএম কলেজে ছাত্রদলের দুই গ্রুপের হামলা, উত্তপ্ত ক্যাম্পাস

হলান্ডের জোড়া গোলে নকআউটে নরওয়ে

২৩ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

ক্লোসাকে ছুঁয়ে মেসির পিছু ছুটছেন এমবাপ্পে

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

সেনেগালকে গোলবন্যায় ভাসাচ্ছে নরওয়ে

ইরাককে নিয়ে ছেলেখেলা করে পরের রাউন্ডে ফ্রান্স

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হালান্ড-মানে

১০

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

১১

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

১২

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স-ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

১৩

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

১৪

বিশ্বকাপ জিতেছে ২ বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

১৫

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

১৬

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

১৭

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

১৮

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

১৯

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

২০
X