বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

আসছে ‘তোফাজ্জলের শেষ ভাত’

আসছে ‘তোফাজ্জলের শেষ ভাত’
আসছে ‘তোফাজ্জলের শেষ ভাত’

হত্যার আগে ঠান্ডামাথায় মানসিক ভারসাম্যহীন তোফাজ্জলকে ভাত খাওয়ানো হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে বেশ কয়েকজন শিক্ষার্থী নির্মমভাবে ঘণ্টার পর ঘণ্টা পিটিয়ে হত্যা করে তাকে। এই হত্যাকাণ্ডের ঘটনায় পুরো দেশে সমালোচনার ঝড় বয়ে যায়। হত্যাকারীদের শাস্তির দাবিতে উত্তাল সামাজিক যোগাযোগমাধ্যমও। চলতি মাসের ১৮ সেপ্টেম্বর রাতে হত্যা করা হয় তোফাজ্জলকে।

সেই ঘটনা উপজীব্য করে এবার নির্মিত হচ্ছে নাটক ‘তোফাজ্জলের শেষ ভাত’। খলিলুর রহমান কচির পরিচালনায় নাটকটির প্রধান চরিত্রে অভিনয় করছেন ‘হা-শো’খ্যাত ইমরান। কয়েকদিন ধরে রাজধানীর বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং চলছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে নাটকের শুটিংয়ের ফাঁকে ইমরান কালবেলাকে বলেন, তোফাজ্জলের মতো একজন ভারসাম্যহীন মানুষকে যেভাবে হত্যা করা হয়েছে দেশের মানুষ দেখেছেন। এই ঘটনায় মানুষ হিসেবে আমরা লজ্জিত। অপরাধীরা দৃষ্টান্তমূলত শাস্তি পাবে এটাই আমাদের সবার চাওয়া। আমরা ওইদিনের ঘটনা থেকে শুরু করে তোফাজ্জলের জীবনের নানা গল্প নাটকে তুলে ধরার চেষ্টা করছি।

‘তোফাজ্জলের শেষ ভাত’ নাটকে ইমরান ছাড়াও অভিনয় করেছেন সানজিদা, আলমগীর কবির, প্রিন্সেস রিতু, বরিশালের বাদল, এরশাদ মন্ডল, শান্তা পাল, মিরাজসহ অনেকে। জানা গেছে, নাটকটি শুক্রবার (২৭ সেপ্টেম্বর) মুক্তি পাবে ইমরান হা-শো নামের একটি ইউটিউব চ্যানেলে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জর্ডানে সন্ত্রাসবাদের দায়ে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ নারী আটক

দুদকের মামলায় চার দিনের রিমান্ড মাসুদ উদ্দিন চৌধুরী 

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের সময় জানাল ইরান

একদিন ম্যানেজ হলেই আগস্টে মিলবে লম্বা ছুটি

অভিনেতা আলভীর ১০ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ

আশুরার রোজা রাখার সঠিক নিয়ম

কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধি, বন্যার আশঙ্কা

ঋণে জর্জরিত হয়ে শিক্ষকের আত্মহত্যা

নাহিদা আক্তারের রেকর্ড

১০

জামিন পেলেন ‘অগ্রযাত্রা প্রতিদিন’র ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম

১১

বিদেশি শিক্ষার্থীদের ‘শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা’ দিচ্ছে নিউজিল্যান্ড

১২

১১ বলে হাফ সেঞ্চুরি, ক্রিকেট বিশ্বকে তাক লাগালেন সূর্যবংশী

১৩

পূর্ববর্তী সরকারের গাফিলতিতেই টিকা সংকট: ড. জিয়াউদ্দিন হায়দার

১৪

গণশুনানিতে নির্ধারণ হবে বগুড়ার সেই ৩ ইউনিয়নের নতুন নাম

১৫

যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে বসতে সুইজারল্যান্ডে পাকিস্তানের সেনাপ্রধান

১৬

নবম পে-স্কেল / শুরুতেই ১০০% বেসিক দাবি, আংশিক বাস্তবায়ন শুভঙ্করের ফাঁকি!

১৭

সরকারি কর্মসূচিতে বিতর্কিত নেতার উপস্থিতি, তদন্তে সিলেট জেলা প্রশাসন

১৮

সুইজারল্যান্ডে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল 

১৯

ফের বাড়ছে তিস্তার পানি, আতঙ্কে চরাঞ্চলের মানুষ

২০
X