মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩
জাজিরা (শরীয়তপুর) প্রতিনিধি
প্রকাশ : ২২ জুন ২০২৬, ০১:১৯ এএম
আপডেট : ২২ জুন ২০২৬, ০৪:৫৮ এএম
অনলাইন সংস্করণ

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

কবরস্থানে লুকিয়ে রাখা ককটেল ভর্তি বালতি। ছবি : কালবেলা
কবরস্থানে লুকিয়ে রাখা ককটেল ভর্তি বালতি। ছবি : কালবেলা

শরীয়তপুরের জাজিরায় বিকট শব্দে ককটেল বিস্ফোরণের ঘটনার তদন্ত করতে গিয়ে চাঞ্চল্যকর তথ্যের সন্ধান পেয়েছে পুলিশ। বিস্ফোরণের স্থান থেকে অল্প দূরত্বে একটি পারিবারিক কবরস্থানের ঝোপঝাড়ের ভেতর লুকিয়ে রাখা অবস্থায় এক বালতি ভর্তি ককটেল উদ্ধার করা হয়েছে।

শনিবার (২০ জুন) বিকেলে জাজিরা পৌরসভার কবিরাজকান্দি এলাকায় বিস্ফোরণের এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বিকেলে জাজিরা পৌরসভার কবিরাজকান্দি এলাকায় হঠাৎ ককটেল বিস্ফোরণের শব্দে আশপাশের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে জাজিরা থানা পুলিশ।

বিস্ফোরণের ঘটনার আলামত সংগ্রহ ও তদন্তের দায়িত্বে থাকা জাজিরা থানার উপপরিদর্শক (এসআই) হেমায়েত ঘটনাস্থল এবং আশপাশের এলাকা ঘুরে বিভিন্ন সূত্র ধরে অনুসন্ধান চালান। একপর্যায়ে বিস্ফোরণস্থল থেকে প্রায় ২০০ মিটার দূরে স্থানীয় শাহজাহান বেপারীর পারিবারিক কবরস্থানের ভেতরে একটি সন্দেহজনক স্থানে তার নজর পড়ে।

পরে কবরস্থানের এক কোণে ঘন ঝোপঝাড় ও জঙ্গলে তল্লাশি চালিয়ে একটি প্লাস্টিকের বালতি উদ্ধার করা হয়। বালতিটি খুলে দেখা যায়, এর ভেতরে বিপুল পরিমাণ ককটেল মজুত রাখা হয়েছে। বিষয়টি তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হলে অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ককটেলগুলো জব্দ করে থানায় নিয়ে যায়।

স্থানীয়দের ধারণা, নির্জন ও লোকচক্ষুর আড়ালে থাকায় কবরস্থানকে ককটেল মজুদের গোপন আস্তানা হিসেবে ব্যবহার করা হয়েছে।

তবে কারা এসব ককটেল সেখানে রেখেছিল এবং কী উদ্দেশ্যে মজুত করেছিল, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, বিকেলে ঘটে যাওয়া ককটেল বিস্ফোরণের ঘটনার সঙ্গে উদ্ধার হওয়া ককটেলগুলোর কোনো যোগসূত্র রয়েছে কি না, তা গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। একই সঙ্গে ককটেলের উৎস, মজুদের উদ্দেশ্য এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তে কাজ চলছে।

জাজিরা থানার ওসি মো. সালেহ্ আহাম্মদ বলেন, ককটেল বিস্ফোরণের ঘটনার সূত্র ধরে অভিযান চালিয়ে একটি কবরস্থান থেকে এক বালতি ককটেল উদ্ধার করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। কারা এসব ককটেল সেখানে মজুত করেছিল এবং কী উদ্দেশ্যে রেখেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে খুশি গরীব-দুস্থরা

বিপৎসীমার ১০ সেন্টিমিটার অতিক্রম করল তিস্তার পানি, বড় বিপদের মুখে নিম্নাঞ্চল

ইন্টারনেট ব্যবসায়ীকে ‘ডেভিড ইমিনের’ ফোন, দুদিন পরেই প্রতিষ্ঠানে হামলা

সেমিফাইনালের আগে মেসিকে ঘিরে উদ্বেগ

গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ককে ‘শোকজ’

ফেসবুকে প্রশাসনের সমালোচনা করায় জকসু সদস্য জাহিদকে প্রক্টর অফিসে তলব

প্রধানমন্ত্রীর পাঠানো ত্রাণ বিতরণ করলেন প্রতিমন্ত্রী অমিত

বরিশালে সাংগঠনিক সভায় একাধিক নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

পরাজিত শক্তির আস্ফালন জুলাইয়ের ঐক্যকে আরও দৃঢ় করবে: মঞ্জু

দোকানে আটকে রেখে মানসিক ভারসাম্যহীন নারীকে সংঘবদ্ধ ধর্ষণ

১০

স্পেন নাকি ফ্রান্স সেমিফাইনালে জিতবে কে, আগাম জানালো এআই

১১

ব্রাজিল ও ইতালির ইতিহাস বলছে, এবার বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা

১২

শেখ হাসিনা ফিরলে জেলে যেতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৩

ব্রাজিলের খেলা আবার কবে-কখন, প্রতিপক্ষ কে?

১৪

নেশার টাকার জন্য নির্যাতন, মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন মা

১৫

সাবস্টেশনে পানি ওঠায় কুয়েত মৈত্রী ও ফজিলাতুন্নেছা হলে বিদ্যুৎ সংযোগে বিলম্ব

১৬

উজানের ঢলে ফুলছে পদ্মা, রাজশাহীতে মৌসুমের সর্বোচ্চ পানি

১৭

বান্দরবানে কমছে বন্যার পানি

১৮

ক্যাম্পাসে জলাবদ্ধতা / ডিএসসিসি প্রশাসকের কাছে স্থায়ী সমাধানের দাবি ঢাবি ছাত্রদলের

১৯

বিশ্বকাপ জয়ের সেরা দাবিদারের নাম ঘোষণা করলেন গোল্ডেন বল জয়ী কিংবদন্তি

২০
X