বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৪, ০৭:৩২ পিএম
আপডেট : ১৭ অক্টোবর ২০২৪, ০৭:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে গায়িকা দিঠি পরিবারের অনুদান

প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে গায়িকা দিঠি পরিবারের অনুদান
প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে গায়িকা দিঠি পরিবারের অনুদান

উপমহাদেশের কিংবদন্তি গীতিকবি, প্রযোজক ও পরিচালক প্রয়াত গাজী মাজহারুল আনোয়ারের একমাত্র কন্যা সুকণ্ঠী গায়িকা ও উপস্থাপিকা দিঠি আনোয়ার।

বিএনপির সাবেক দুইবারের এমপি ও পূবালী ব্যাংকের পরিচালক শফি আহমেদ চৌধুরীর পুত্রবধূ। পরিবারটি দীর্ঘ সময়জুড়ে দুর্যোগ-দুর্ভোগে মানুষের কল্যাণে সাধারণ মানুষের পাশে থেকেছে। পাশাপাশি সরকারের ত্রাণ তহবিলকেও সমৃদ্ধ করে চলেছেন বিভিন্ন সময়। তারই ধারাবাহিকতায় বুধবার দিঠি আনোয়ারের পরিবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ত্রাণ ও কল্যাণ তহবিলে দুই কোটি পঞ্চাশ লাখ টাকা অনুদান প্রদান করেছেন।

বুধবার (১৭ অক্টোবর) দিঠি আনোয়ার স্বামী আরিফ আহমদ চৌধুরীকে সঙ্গে নিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজমের কাছে এই চেক হস্তান্তর করেন।

এ ব্যাপারে দিঠি আনোয়ার বলেন, আমি গাজী মাজহারুল আনোয়ারের মেয়ে হিসেবে যেমন গর্বিত হই তেমনি গর্বিত হই এমন একটি পরিবারের জন্য যারা সবসময় দুঃসময়ে মানুষের পাশে থেকে কিছু করার চেষ্টা করেন। আমার শ্বশুর বিএনপি থেকে মনোনীত সিলেট -৩ আসনের সাবেক এমপি। তিনি প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে দিয়েছেন দেড় কোটি টাকা। বাকি এক কোটি তার দুই ছেলে অনুদান দিয়েছেন।

তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি গত ৫ আগস্ট ছাত্র-জনতার হাতে যে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নেওয়া হলো এতে বহু সংখ্যক হতাহত হয়েছেন। এছাড়াও বন্যায় ব্যাপক ক্ষতিসাধন হয়। এসব ভেবেই আমার পরিবার প্রধান উপদেষ্টার আহ্বানে সাড়া দিয়ে এগিয়ে এসেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাঙল রেকর্ড, ব্রাজিলকেও ছাড়িয়ে গেল নেদারল্যান্ডস

২১ জুন / আজকের নামাজের সময়সূচি

জামায়াত নেতা গ্রেপ্তার

কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা

২০০ বছরে প্রকৃতির সঙ্গে মানুষের সংযোগ কমেছে ৬০ শতাংশ: গবেষণা

‘ইতিহাস সাক্ষী আওয়ামী লীগ ইসলাম ও দেশের চিরশত্রু’

লেবাননে ইসরায়েলি সেনা নিহত, হামলায় আহত আরও ১৩

রাজধানীতে আজ কোথায় কী

শেষ ১০ মিনিটে যা হলো, বিশ্বাস করাই কঠিন!

বিশ্ব বাবা দিবস আজ

১০

২১ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

১১

তীব্র তাপে ফ্রান্সে বছরে সাড়ে ৫ হাজার মানুষের মৃত্যু

১২

কুরাসাও গোলরক্ষকের সামনে নিরুপায় ইকুয়েডর

১৩

হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহন হচ্ছে : সেন্টকম

১৪

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৫

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান যাচ্ছেন সুইজারল্যান্ডে

১৬

বিশ্বকাপের ম্যাচসহ টিভিতে আজ যত খেলা

১৭

মালদ্বীপে বাংলাদেশি শিক্ষাবিদ আহমেদ মুত্তাকী পেলেন বিশেষ সম্মাননা

১৮

বিকেলে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৯

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই, দুশ্চিন্তায় কৃষক

২০
X