কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ জুন ২০২৬, ০৮:৪২ এএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে আজ কোথায় কী

রাজধানীর শাপলা চত্বর। ছবি: সংগৃহীত
রাজধানীর শাপলা চত্বর। ছবি: সংগৃহীত

রাজধানীতে প্রতিনিয়ত সড়কে বের হয়ে নানা ধরনের বিড়ম্বনায় পড়তে হয়। বিভিন্ন কর্মসূচির কারণে স্থবির হয়ে পড়ে নানা সড়ক। তাই সকালে বের হওয়ার আগে আজ কোথায় কোন কর্মসূচি তা জেনে নিন।

রোববার (২১ জুন) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।

স্পিকারের কর্মসূচি

এদিন সকাল ৯ টা ৩০ মিনিটে জাতীয় সংসদের শপথ কক্ষে সেমিনারে অংশ নেবেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। এছাড়া দুপুর ১টায় তার কার্যালয়ে লাইব্রেরি কমিটির সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। স্বাস্থ্য উপদেষ্টার প্রেস ব্রিফিং

সকাল ১১টায় বাংলাদেশ সচিবালয়ের পুরাতন ১ নম্বর ভবনের সভাকক্ষে সাংবাদিকদের ব্রিফ করবেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ড. এস এম জিয়াউদ্দিন হায়দার।

পর্তুগালের লিসবনে অনুষ্ঠিত ‌‘৩৪তম ইন্টারন্যাশনাল কনফেডারেশন অব মিডওয়াইভস (আইসিএম) ট্রায়েনিয়াল কংগ্রেস’-এ অংশগ্রহণসহ সাম্প্রতিক ইউরোপ সফর শেষে স্বাস্থ্যখাতে আন্তর্জাতিক সহযোগিতা সম্পর্কিত গুরুত্বপূর্ণ ইস্যুতে সাংবাদিকদের ব্রিফ করবেন।

সিপিডির বাজেট সংলাপ

আজ সকাল ১০টায় গুলশানের লেকশোর হোটেলের লা ভিটা হলে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত ‘সিপিডি বাজেট ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত হবে।

সমাজকল্যাণমন্ত্রীর কর্মসূচি

সকাল ১০টা ৩০ মিনিটে তেজগাঁওয়ের আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয়ে একটি কর্মশালায় এবং সন্ধ্যা সাড়ে ৭টায় শাহবাগের আবু সাঈদ কনভেনশন সেন্টারে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

পরিবেশমন্ত্রীর কর্মসূচি

বেলা ১১টায় আগারগাঁওয়ের পরিবেশ ভবনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বন ও পরিবেশমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু।

বিমান ও পর্যটনমন্ত্রীর কর্মসূচি

এদিন সকাল ৮টা ৪৫ মিনিটে শাহবাগের হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিমান ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা।

বিজ্ঞান গবেষণা কর্মসূচির উদ্বোধন

সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ের বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সে বিজ্ঞান গবেষণা কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আসাদ।

টিসিবি ডিলারদের সংবাদ সম্মেলন

আজ বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হলরুমে টিসিবির ডিলারদের উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে ডিলারদের চুক্তি নবায়নসহ বিভিন্ন দাবি তুলে ধরা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

১০

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১১

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১২

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১৩

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৪

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৫

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৬

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৭

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৮

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৯

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

২০
X