বিনোদন ডেস্ক
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৪, ০৩:৪৫ পিএম
আপডেট : ৩০ নভেম্বর ২০২৪, ০৩:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

বিচ্ছেদের পর আলোচনায় ধানুশের মন্তব্য (ভিডিও)

বিচ্ছেদের পর আলোচনায় ধানুশের মন্তব্য
বিচ্ছেদের পর আলোচনায় ধানুশের মন্তব্য

তামিল সুপারস্টার ধানুশ। ‘থিরুদা থিরুদি’, ‘কাধল কোন্ডেন’, ‘থুল্লুভধো ইলামাই’র মতো অসংখ্য সুপারহিট সিনেমা দিয়ে দর্শকের কাছে পেয়েছেন তুমুল জনপ্রিয়তা। তবে এত জনপ্রিয়তার মাঝেও ভক্তরা এবার একটু চমকে গেলেন। বিয়ের ২০ বছর পর বিচ্ছেদের খবর শুনে। হ্যাঁ, ঠিকই শুনছেন! বিয়ের দুই দশক পর ধানুশ এবং রজনীকান্তকন্যা ঐশ্বরিয়ার সঙ্গে বিয়েবিচ্ছেদ ঘটেছে।

গত ২৭ নভেম্বর চেন্নাই ফ্যামিলি ওয়েলফেয়ার কোর্ট তাদের বিচ্ছেদ মঞ্জুর করেছেন। জানা যায়, তারা কিছুদিন আগে একে অপরের সঙ্গে থাকতে না চাওয়ার সিদ্ধান্ত জানিয়েছিলেন। এদিকে ধানুশের একটি পুরোনো মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে প্রকাশ করেছেন যে, তিনি এবং ঐশ্বরিয়া বিয়ের আগে কখনো ডেট করেননি। খবর : বলিউড লাইফ

২০০৪ সালের নভেম্বরে ধানুশ একটি প্রেস কনফারেন্সের আয়োজন করেছিলেন, যেখানে তিনি ঐশ্বরিয়ার সঙ্গে বিয়ের ঘোষণা দেন। ভারতীয় এক গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, ধানুশ প্রেমের বিয়ে হওয়ার বিষয়টি তখন অস্বীকার করেন এবং সে সময় গণমাধ্যমটিকে জানান, তিনি ঐশ্বরিয়াকে চিনতেন শুধু তার বড় বোনের বন্ধু হিসেবে।

ধানুশ আরও জানান, তিনি এবং ঐশ্বরিয়া রজনীকান্তের পরিবার একসঙ্গে বসে তাদের মধ্যে ডেটের বিষয়টি যে গুজব, সে বিষয়ে আলোচনা করেছিলেন এবং সেই সময় দুই পরিবার তাদের বিয়ের সিদ্ধান্ত নেয়। বিয়ের পর ধানুশ গণমাধ্যমকে ধন্যবাদ জানিয়ে বলেছিলেন, ‘আমি মিডিয়াকে ধন্যবাদ জানাতে চাই যে, ঐশ্বরিয়া সঙ্গে আমার বিয়ে হয়েছে। তবে আমি আবারও বলছি, আমাদের বিয়ে প্রেমের বিয়ে নয়।’

ঐশ্বরিয়া ও ধানুশ জানুয়ারি ২০২২-এ তাদের বিচ্ছেদ ঘোষণা করেছিলেন এবং বর্তমানে তাদের ঘরে ইয়াত্রা ও লিংগা নামে দুই ছেলেসন্তান রয়েছে। বিয়েবিচ্ছেদের এক যৌথ বিবৃতিতে তারা বলেছিলেন, তাদের এত বছরের একসঙ্গে চলার পথ ছিল বোঝাপড়া, সমঝোতা এবং বন্ধুত্বের মতো কিন্তু বর্তমানে তারা এমন এক স্থানে দাঁড়িয়েছেন, যেখানে আগের মতো সবকিছু নেই। এজন্য তাদের দুজনের পথ আলাদা হয়ে গেছে।

এ বছর ধানুশকে সবশেষ রায়ান এবং ক্যাপ্টেন মিলার নামক দুটি সিনেমায় অভিনয় করতে দেখা যায়। ধানুশ পরিচালিত রায়ান সিনেমাটি মুক্তি গত ২৬ জুলাই। ১০০ কোটি রুপির সিনেমাটি বক্স অফিস থেকে আয় করে ১৬০ কোটি রুপি। ধানুশের পাশাপাশি এতে অভিনয় করেন দুশারা বিজয়ন, সন্দীপ কিষান, কালিদাস জয়রামসহ অনেকে।

এদিকে অরুণ মাথেশ্বরন পরিচালিত এবং ধানুশ অভিনীত ৫০ কোটি রুপির সিনেমা ক্যাপ্টেন মিলার। সিনেমাটি মুক্তি পায় ১২ জানুয়ারি। ছবিটি বক্স অফিস থেকে আয় করে ৬৯ কোটি রুপি। চলচ্চিত্রটিতে ধানুশের পাশাপাশি অভিনয় করেছেন শিবা রাজকুমার, প্রিয়াঙ্কা মোহন, সন্দীপ কিষানসহ অনেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

নারীদের লুটে নেওয়া ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের তিন সদস্য গ্রেপ্তার 

সরকারি চাকরিতে কোন গ্রেডে কত পদ ফাঁকা, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

পুলিশ দেখে পালানোর চেষ্টা, ‘ছাদ থেকে পড়ে’ আ.লীগ নেতার মৃত্যু

১০ দিনে দ্রুত বাড়তে পারে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা

মধ্যপ্রাচ্য একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির দিকে এগিয়ে যাচ্ছে : ভ্যান্স 

ব্রাজিল সমর্থককে এআই দিয়ে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ট্রল, যুবককে লিগ্যাল নোটিশ

আশাশুনিতে ‘গোপন বৈঠক’ থেকে গ্রেপ্তার ৬

চমেক হাসপাতালে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে মামলা

২০২৬ বিশ্বকাপের শীর্ষে রোনালদো, মেসি কোথায়?

১০

দুই বছর পর আবারও ওটিটিতে অপূর্ব

১১

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশনের উদ্যোগে আন্তর্জাতিক যোগ দিবস পালন

১২

যুবদল নেতার ছুরিকাঘাতে শিবির নেতা নিহত

১৩

গ্রুপ পর্বে পয়েন্ট সমান হলে কে যাবে নকআউটে, যা বলছে ফিফার নতুন নিয়ম

১৪

লেবাননে ইরানি প্রক্সিরা না থামলে আবারও হামলা হবে: ট্রাম্প

১৫

বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে

১৬

পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীতে এসএসসি বিরাশিয়ানের প্রাণবন্ত আয়োজন

১৭

যোগ দিবসে কলকাতায় মোদির যোগাসনচর্চা 

১৮

আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ লেখা, জানেন কি এর রহস্য?

১৯

মহশূন্যেও বিশ্বকাপ-জ্বর! স্পেস স্টেশনে ফুটবল সম্ভব?

২০
X