বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫, ০৮:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

পোষ্য টাইসনকে মৃত অবস্থায় পেলেন নিলয় আলমগীর

পোষ্য টাইসনকে মৃত অবস্থায় পেলেন নিলয় আলমগীর। ছবি : সংগৃহীত
পোষ্য টাইসনকে মৃত অবস্থায় পেলেন নিলয় আলমগীর। ছবি : সংগৃহীত

অভিনেতা নিলয় আলমগীরের প্রিয় কুকুর টাইসন আর বেঁচে নেই। মঙ্গলবার (২৬ আগস্ট) সন্ধ্যায় ফেসবুকে দেওয়া এক পোস্টে নিলয় নিজেই জানিয়েছেন, বাসা থেকে দূরে বাউনিয়ায় মৃত অবস্থায় পাওয়া গেছে টাইসনকে।

সামাজিক মাধ্যম ফেসবুকে নিলয় লিখেন, ‘আমাদের কুকুর টাইসনকে মৃত পাওয়া গেছে। বাসা থেকে অনেক দূরে বাউনিয়ায় তার বডি পাওয়া যায়। শরীরে কোনো ক্ষত ছিল না। ধারণা করা হচ্ছে, কেউ তাকে মেরে দূরে ফেলে দিয়ে গেছে। আমাদের টাইসন কোনো দিন কারও ক্ষতি করেনি, কাউকে কামড়ায়নি। তারপরও আজ তার এই পরিণতি হলো।’

এর আগে ২৪ আগস্ট থেকে টাইসন নিখোঁজ ছিল। প্রিয়াঙ্কা রানওয়ে সিটি থেকে কুকুরটি হারিয়ে যাওয়ার পর নিলয় সামাজিক যোগাযোগমাধ্যমে খুঁজে পেতে অনুরোধ করেছিলেন। তিনি জানান, গলায় সবুজ বেল্ট পরা ছিল টাইসনের। সহৃদয় মানুষদের কাছে ফোন নম্বর দিয়ে খোঁজ জানাতে আহ্বানও করেছিলেন অভিনেতা।

চলতি বছরের শুরুতে নাটক ‘পাগলের সুখ’-এ অভিনয় করে আলোচনায় আসে টাইসন। শেষ দৃশ্যে তার অভিনয় দর্শকদের চোখে জল এনে দিয়েছিল। মূলত রাস্তা থেকে আহত অবস্থায় কুকুরছানা টাইসনকে তুলে এনে লালনপালন শুরু করেন নিলয়। পরবর্তীতে নিজের নাটকে তাকে সুযোগ দেন। সেখান থেকেই এক ধাক্কায় টাইসন হয়ে ওঠে দর্শকের কাছে পরিচিত।

প্রিয় পোষ্যকে হারিয়ে ভীষণ মর্মাহত নিলয় আলমগীর। তার ফেসবুক পোস্টে ভক্ত-শুভাকাঙ্ক্ষীরাও শোক প্রকাশ করছেন।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

১০

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

১১

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১২

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১৩

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১৪

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৫

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৬

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৭

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৮

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৯

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

২০
X