বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫, ১১:৩৫ এএম
অনলাইন সংস্করণ

পিপলস চয়েসে শীর্ষে মিথিলা

তানজিয়া জামান মিথিলা I ছবি: সংগৃহীত
তানজিয়া জামান মিথিলা I ছবি: সংগৃহীত

৭৪তম ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতার রঙিন মঞ্চে যেন নতুন এক ইতিহাস লিখতে চলেছেন বাংলাদেশি কন্যা তানজিয়া জামান মিথিলা। এরই মধ্যে বিশ্বের ১২১ দেশের প্রতিযোগীকে পেছনে ফেলে ‘পিপলস চয়েস’ ভোটে শীর্ষে উঠে এসে তিনি শুধু নিজের নয়; বরং পুরো বাংলাদেশের স্বপ্নকে এগিয়ে নিচ্ছেন বিশ্বমঞ্চের কেন্দ্রে। এই অর্জন যেন জানিয়ে দিচ্ছে, বাংলাদেশি সৌন্দর্য, আত্মবিশ্বাস ও প্রতিভার জয়যাত্রা থেমে নেই; বরং এখন থেকে শুরু।

সামাজিক যোগাযোগমাধ্যমে 'মিস ইউনিভার্স বাংলাদেশ' এবং মিথিলার ব্যক্তিগত পেজ থেকে এই সাফল্যের খবর নিশ্চিত করা হয়েছে। 'মিস ইউনিভার্স বাংলাদেশ' তাদের অফিসিয়াল পেজে এই অর্জনের খবর জানিয়ে একটি বার্তা প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, 'আমরা পেরেছি বাংলাদেশ। এখন বাংলাদেশ এক নম্বরে। ১৯ নভেম্বর পর্যন্ত বাংলাদেশের জন্য ভোটদান অব্যাহত রাখুন। অপ্রতিরোধ্য বাংলাদেশ।'

এদিকে মিথিলার সদ্য প্রকাশিত এক ছবিতে তাকে সাদা ফ্লোরাল পোশাকে বাংলাদেশের পতাকা হাতে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে। অন্য একটি পোস্টে ভোটদানের আবেদন জানিয়ে বলা হয়েছে, 'বাংলাদেশ এখন পিপলস চয়েসের টপ ১-এ আছে। এই অবস্থান ধরে রাখতে ১৯ নভেম্বর পর্যন্ত শক্তভাবে ভোট দিতে থাকুন!'

তবে ভোটের লড়াই এখনো শেষ হয়নি। এই 'পিপলস চয়েস' ভোট আগামী ১৯ নভেম্বর পর্যন্ত চলবে। এই সময়ের মধ্যে মিথিলা যদি ভোটের হিসেবে শীর্ষে থাকতে পারেন, তবে তিনি সরাসরি 'মিস ইউনিভার্স' অর্থাৎ বিশ্বসুন্দরীর শিরোপা জিতবেন।

প্রতিযোগিতা চলাকালীন অন্যান্য দেশের প্রতিযোগীদের সঙ্গে ভোটের এই সংখ্যা ওঠানামা করছে। তাই চূড়ান্ত ফল এখনই নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। মিথিলার ভক্ত-অনুরাগীরা তাকে এই অবস্থানে ধরে রাখার জন্য নিরলসভাবে ভোট দিচ্ছেন ও অন্যদের ভোট দিতে আহ্বান জানাচ্ছেন।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১০

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১১

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১২

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৩

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৪

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৫

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৬

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৭

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৮

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১৯

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

২০
X