বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫, ০৮:১০ পিএম
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৫, ০৮:১১ পিএম
অনলাইন সংস্করণ

ফেসবুকে রিচ কমে যাওয়ায় মিথ্যা ‘বিয়ে’র পোস্ট অভিনেতার

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

হঠাৎ করেই ফেসবুকে ভেসে এলো ছোট্ট অভিনেতা শরীফুল ইসলামের একটি ছবি। ছবিটিতে দেখা যাচ্ছে, শরীফুল বিয়ের সাজে এবং সঙ্গে একজন তরুণী কনের সাজে। ছবিটি পোস্ট করে অভিনেতা লিখেছেন, ‘আমাদের জন্য দোয়া করবেন।’ তবে ছবিটির নিচে ভক্ত ও সহকর্মীরা জানতে চাইছেন, সত্যিই কি অভিনেতা বিয়ে করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে সোমবার (৮ ডিসেম্বর) শরীফুল একটি গণমাধ্যমকে জানান, এটি কেবল একটি শুটিংয়ের ছবি। তিনি বলেন, ‘আমি আসলে বিয়ে করিনি। শুধু বিয়ের সাজে ছবি দিয়েছি। চেয়েছি সবাই একটু কৌতূহলী হোক, আমাকে নিয়ে আগ্রহ দেখাক, সে জন্য একটু সাসপেন্স তৈরি করছি।’

শরীফুল জানান, শুটিংয়ের ব্যস্ততার কারণে তিনি ফেসবুকে বেশি সময় দিতে পারেন না। হঠাৎ ফেসবুক পেজের রিচ কমে যাওয়ায় তিনি ছবিটি পোস্ট করেন। অভিনেতার ভাষায়, ‘কদিন ধরেই রিচ কম। এখন সবাই নানা কিছু করে রিচ বাড়ানোর চেষ্টা করছে। আমি ছবিটি পোস্ট করেছি, এখন সবাই মন্তব্য করছে। এটি শুটিংয়ের ছবি।’

মূলত ছবিটি ‘সুদখোরের সুন্দরী বউ’ নাটকের। নাটকের সহশিল্পী নুসরাত সুলতানা। এটি শরীফুলের নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রচার হবে।

শরীফুল আরও জানান, এখন নাটকের সংখ্যা কম। বড় হয়ে যাওয়ায় শিশু চরিত্রের কাজ কমে গেছে। তবে তিনি নিয়মিত কাজ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ইতোমধ্যে চারটি নাটকের শুটিং শেষ করেছেন। এছাড়া শুটিং না থাকলে বাড়িতে ফেসবুক ও ইউটিউব চ্যানেল নিয়েই ব্যস্ত থাকেন।

কালবেলা/এমএসকেএম/এটিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১০

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১১

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১২

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৩

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৪

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৫

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৬

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৮

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৯

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

২০
X