বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ০২:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন হাবিব ওয়াহিদ

হাবিব ওয়াহিদ I ছবি: সংগৃহীত
হাবিব ওয়াহিদ I ছবি: সংগৃহীত

বাংলাদেশের জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড ‘মাইক্লো’ আনুষ্ঠানিকভাবে সংগীতশিল্পী হাবিব ওয়াহিদকে তাদের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে ঘোষণা করেছে। এ উপলক্ষে রোববার (২৫ জানুয়ারি) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইক্লো বাংলাদেশের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডর হাবিব ওয়াহিদ। এ ছাড়া উপস্থিত ছিলেন মাইক্লো বাংলাদেশ লিমিটেডের পরিচালক এএইচএম আরিফুল কবির, হেড অব মার্কেটিং ইয়াসির সাবাবসহ, প্রতিষ্ঠানটির অন্যান্য কর্মকর্তা।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে হাবিব ওয়াহিদ বলেন, 'মাইক্লো যখন আমাকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে প্রস্তাব দেয়, তখনই আমার মনে হয়েছে এটি আমার ব্যক্তিত্ব ও স্টাইলের সঙ্গে দারুণভাবে মানানসই। মাইক্লো ক্যাজুয়াল ও আরামদায়ক পোশাকে গুরুত্ব দেয়, যা আমি নিজেও দৈনন্দিন জীবনে পছন্দ করি। আমি আশা করি আমার ভক্তরাও এই অংশীদারত্ব উপভোগ করবেন।'

মাইক্লো বাংলাদেশের পরিচালক এএইচএম আরিফুল কবির বলেন, ‘মাইক্লো সবসময় গুণগত মান, আরাম ও আধুনিক ফ্যাশনের ওপর গুরুত্ব দিয়ে এসেছে। হাবিব ওয়াহিদের সৃজনশীলতা, ব্যক্তিত্ব এবং তরুণদের সঙ্গে তার সংযোগ আমাদের ব্র্যান্ড দর্শনের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ।’

তিনি আরও জানান, মাইক্লো চলতি বছর থেকেই নতুন নতুন ডিজাইন ও ফাংশনাল পণ্য বাজারে আনতে যাচ্ছে। গ্রাহকদের চাহিদাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে। তার ভাষায়, ‘মাইক্লো মানেই গ্রাহকদের জন্য সবসময় কিছু বাড়তি পাওয়ার সম্ভাবনা।’

মাইক্লো বাংলাদেশের হেড অব মার্কেটিং ইয়াসির সাবাব বলেন, ‘হাবিব ওয়াহিদ স্বকীয়তা ও সহজ স্টাইলের প্রতীক, যা মাইক্লোর মূল ব্র্যান্ড মূল্যবোধকে তুলে ধরে। এই অংশীদারত্ব মাইক্লোর জন্য একটি নতুন ও রোমাঞ্চকর অধ্যায়ের সূচনা করবে।’

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১০

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১১

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১২

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৩

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৪

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৫

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৬

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৭

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৮

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১৯

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

২০
X