বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৬ মার্চ ২০২৬, ০২:০৪ পিএম
আপডেট : ০৬ মার্চ ২০২৬, ০৪:০৪ পিএম
অনলাইন সংস্করণ

বিয়ের এক বছর পূর্ণ করলেন মিলন

আনিসুর রহমান মিলন ও তার স্ত্রী শিপা। ছবি : সংগৃহীত
আনিসুর রহমান মিলন ও তার স্ত্রী শিপা। ছবি : সংগৃহীত

নতুন করে জীবনের অধ্যায় শুরু করলেন ছোট ও বড়পর্দার জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলন। গত বছরের ভালোবাসার মাস ফেব্রুয়ারিতেই নীরবে সেরেছিলেন নিজের বিয়ের আনুষ্ঠানিকতা। তবে খবরটি প্রকাশ্যে আসতেই তখন ভক্তদের মাঝে তৈরি হয়েছিল কৌতূহল আর আলোচনা। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য চরিত্রে দর্শক মাতানো এই অভিনেতা এবার বাস্তব জীবনেই নতুন দাম্পত্য জীবনের এক বছর পূর্ণ করলেন।

বৃহস্পতিবার (৬ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুকে এ তথ্য নিশ্চিত করেন নির্মাতা চয়নিকা চৌধুরী। মিলন ও তার স্ত্রীকে দেখতে অভিনেতার বাড়ি থেকে ৫টি ছবি পোস্ট করেন তিনি।

পোস্ট করা ছবির ক্যাপশনে বিবাহিত জীবনের জন্য শুভকামনাও জানান চয়নিকা। শুধু যে চয়নিকা নব দম্পতিকে দেখতে গিয়েছিলেন এমন নয়। ছোট পর্দার অনেক অভিনয়শিল্পীই আজ মিলনের বাড়ি হাজির হন নতুন বউ দেখতে। জানা যায়, মিলনের স্ত্রীর নাম শিপা। গত ৮ ফেব্রুয়ারি চট্টগামে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

উল্লেখ্য, শোবিজে দীর্ঘ সময় ধরে কাজ করছেন মিলন। ব্যক্তিগত জীবনে তার প্রথম স্ত্রী ছিলেন লুসি গোমেজ। ১৯৯৯ সালে তাদের বিয়ে হয়। তবে তাদের দীর্ঘ ১৪ বছরের সুখের দাম্পত্য জীবনের ইতি ঘটে ২০১৩ সালে।

এরপর পলি আহমেদকে বিয়ে করেন মিলন। ২০২২ সালে সেপ্টেম্বর মাসে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি হাসপাতালে ক্যানসারের সঙ্গে লড়াই করে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তাদের সংসারে মিহ্রান নামে এক পুত্র সন্তান রয়েছে।

দ্বিতীয় স্ত্রী মৃত্যুর আড়াই বছর পর তৃতীয় বিয়ে করে নতুন জীবনে পা দিলেন মিলন। অভিনেতার বিয়ের খবর ছড়িয়ে পড়তেই শুভকামনা ও ভালোবাসায় ভাসছেন নবদম্পতি।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১০

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১১

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১২

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৩

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৪

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৫

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৬

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৭

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৮

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১৯

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

২০
X