সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৯ মার্চ ২০২৬, ১১:৪৭ এএম
আপডেট : ২৯ মার্চ ২০২৬, ১১:৫০ এএম
অনলাইন সংস্করণ

দুলাভাই প্রশ্নে রেগে ইউটিউবারকে কড়া জবাব দিলেন জেবা

জেবা জান্নাত । ছবি : সংগৃহীত
জেবা জান্নাত । ছবি : সংগৃহীত

সম্প্রতি প্রেক্ষাগৃহে সিনেমা দেখতে গিয়ে এক যুবকের ওপর মেজাজ হারিয়ে খবরের শিরোনাম হয়েছেন অভিনেত্রী ও মডেল জেবা জান্নাত। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি খণ্ডিত ভিডিওতে দেখা যায় তিনি রেগে গিয়ে একজনকে থাপ্পড় মারতে চাইছেন। তবে পুরো ঘটনার বিস্তারিত জানিয়ে এবার মুখ খুলেছেন তিনি। জেবার দাবি ওই যুবক কোনো পেশাদার সাংবাদিক ছিলেন না বরং একজন ইউটিউবার যিনি তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আজেবাজে প্রশ্ন করে বিরক্ত করছিলেন।

ঘটনার দিনের কথা তুলে ধরে জেবা বলেন আমি তো সাধারণ মানুষের মতোই সিনেমা দেখতে গিয়েছিলাম। সাংবাদিকরা অনেক ভালো প্রশ্ন করছিলেন এবং আমিও সুন্দরভাবে উত্তর দিচ্ছিলাম। তবে হঠাৎ ওই ছেলেটি আমাকে এমন একটি প্রশ্ন করে বসে যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জেবা জানান তাকে প্রশ্ন করা হয়েছিল তিনি দুলাভাইকে নিয়ে সিনেমা দেখতে এসেছেন কি না। ক্ষোভ প্রকাশ করে এই অভিনেত্রী বলেন ‘যেহেতু সবাই জানে আমি অবিবাহিত তাই জনসমক্ষে এমন প্রশ্ন করা মানে পরোক্ষভাবে আমাকে গালি দেওয়া।’

বর্তমান সময়ে ইউটিউবার এবং মূলধারার সাংবাদিকদের মধ্যে পার্থক্য করা কঠিন হয়ে দাঁড়িয়েছে বলে আক্ষেপ প্রকাশ করেন জেবা। তিনি বলেন ‘এখন আসলে কে সাংবাদিক আর কে ইউটিউবার তা বোঝাই যায় না। দুই দিন এসেই সাংবাদিক হওয়া যায় না। এদের বিতর্কিত কাজের জন্য প্রকৃত সাংবাদিকদের সম্মান নষ্ট হচ্ছে।’ তবে প্রকৃত ও শিক্ষিত সাংবাদিকদের প্রতি তার যথেষ্ট শ্রদ্ধা রয়েছে বলে স্পষ্ট জানান তিনি।

সাক্ষাৎকারে নিজের ওজন বৃদ্ধি এবং বডি শেমিং নিয়েও কথা বলেন জেবা জান্নাত। তিনি বলেন আমার ‘পিসিওএস’ আছে যার কারণে ওজন কমানো কঠিন হয়ে যায়। তবে আমি সুস্থ থাকার জন্যই নিয়মিত জিম করছি এবং ইতিমধ্যে দুই কেজি ওজন কমিয়েছি। মানুষের শারীরিক গঠন সৃষ্টিকর্তার দান তাই এটি নিয়ে কটাক্ষ করা অনুচিত বলে মনে করেন তিনি। সবশেষে জেবা বলেন ‘ক্যামেরার পেছনে কী হয়েছে তা না জেনেই অনেকে বিচার করেন যা একদমই উচিত নয়। এরপরও আমার কোনো আচরণে কেউ কষ্ট পেয়ে থাকলে আমি তার জন্য আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০২৬ বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন

মেসি সর্বকালের সেরা, তার জন্য গর্বিত হওয়া উচিত: স্কালনি

গোল্ডেন বুট এমবাপ্পের, বল-গ্লাভ স্পেনের দখলে; মেসি পেলেন কী

ফাইনালে ১২০ মিনিট খেলে একটি শটও অন টার্গেটে নিতে পারেনি আর্জেন্টিনা

আর্জেন্টিনার হারে বিয়ে আটকে গেল পরীমনির

মেসির শেষ বিকেলে ইয়ামালের নতুন সূর্যোদয়

ফাইনালে এনজোর লাল কার্ডই কি ডোবাল আর্জেন্টিনাকে?

মেসি কাঁদলেন, কাঁদালেন শতকোটি ভক্তকে

মেসি-এমবাপ্পে নন, বিশ্বকাপের সেরা খেলোয়াড় রদ্রি

এমবাপ্পের নতুন ইতিহাস, মেসির স্বপ্ন ভেঙে টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জয়

১০

মেসিকে পেছনে ফেলে এবারও গোল্ডেন বুট এমবাপ্পের

১১

ইতালির রেকর্ড ভাঙল ‘অপ্রতিরোধ্য’ স্পেন

১২

এমিলিয়ানো মার্টিনেজকে পেছনে ফেলে গোল্ডেন গ্লাভস জিতলেন উনাই সিমন

১৩

দ্বিতীয় বিশ্বকাপ ‘ট্রফি’ জেতা হলো না মেসির

১৪

ইতিহাসের সবচেয়ে বাজে রেকর্ড নিয়ে বিশ্বকাপ শেষ করল আর্জেন্টিনা

১৫

আর্জেন্টিনার স্বপ্ন ভেঙে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন

১৬

স্পেনের গোল কেন বাতিল হলো!

১৭

অবশেষে আর্জেন্টিনার জালে গোল, এগিয়ে গেল স্পেন

১৮

মার্টিনেজের রেকর্ড ১০ ‘অবিশ্বাস্য’ সেভ, অতিরিক্ত সময়ে ফাইনাল

১৯

১০ জনের দলে পরিণত হলো আর্জেন্টিনা, মহাবিপদে মেসিরা 

২০
X