কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ১১:১৬ এএম
আপডেট : ১৯ জুলাই ২০২৬, ১১:৪১ এএম
অনলাইন সংস্করণ

ইরানের বিরুদ্ধে বিবৃতি দিল সৌদি আরব

সৌদি আরবের পতাকা। ছবি : সংগৃহীত
সৌদি আরবের পতাকা। ছবি : সংগৃহীত

কুয়েত, বাহরাইন ও জর্ডানে ইরানের হামলার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব। একই সঙ্গে বেসামরিক ও গুরুত্বপূর্ণ অবকাঠামো, বিশেষ করে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এবং পানি লবণমুক্তকরণ (ডিস্যালিনেশন) প্লান্টে হামলারও নিন্দা জানিয়েছে রিয়াদ।

শনিবার সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, কুয়েত, বাহরাইন ও জর্ডানের বিরুদ্ধে ইরানের ধারাবাহিক হামলার ঘটনায় সৌদি আরব গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং এসব ঘটনার জবাবে সংশ্লিষ্ট দেশগুলো যে পদক্ষেপ নিয়েছে, তার প্রতি পূর্ণ সমর্থন জানাচ্ছে।

বিবৃতিতে সৌদি আরব অবিলম্বে সব ধরনের সামরিক উত্তেজনা বন্ধের আহ্বান জানিয়ে বলেছে, আঞ্চলিক নিরাপত্তা, স্থিতিশীলতা এবং জনগণের সুরক্ষা নিশ্চিত করতে সংঘাত আরও বিস্তার রোধ করা জরুরি।

এদিকে যুক্তরাষ্ট্রের হামলা অব্যাহত থাকায় উপসাগরীয় অঞ্চলের জ্বালানি, পানি পরিশোধন ও লবণাক্ত পানি বিশুদ্ধকরণ স্থাপনাগুলোতে হামলার পরিধি বাড়ানোর পরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে ইরান। শনিবার মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট স্পেকটেটরের বরাতে এক ইরানি সামরিক সূত্র এ দাবি করেছে।

সূত্রটির দাবি, যুক্তরাষ্ট্রের হামলা অব্যাহত থাকলে কুয়েতসহ উপসাগরীয় কয়েকটি দেশের গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোও লক্ষ্যবস্তু হতে পারে।

একই সূত্রের ভাষ্য, ইরান এখন তুলনামূলক বেশি নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম মধ্যপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার শুরু করেছে। তাদের দাবি, আগের কম নির্ভুল ক্ষেপণাস্ত্র ব্যবহারের ফলে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ জুলাই / আন্তর্জাতিক চন্দ্র দিবস আজ 

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

সাড়ে পাঁচ মাত্রার ভূমিকম্পে পেরুতে নিহত ৬

হত্যা মামলার আসামি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার

এই কান্নাই কি আকাশি-নীল জার্সিতে মেসির শেষ দৃশ্য?

সন্ধ্যায় শরিক ও জোটের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক নিহত

মার্কিন হামলার পর ইরানের পারমাণবিক স্থাপনা পর্যালোচনা করছে আইএইএ

জুলাইয়ের ‘অভিশাপ’ পিছু ছাড়ল না মেসিদের! চতুর্থবার ফাইনালে স্বপ্নভঙ্গ আর্জেন্টিনার

২০ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১০

ইরানি ড্রোনের বিস্ফোরক নিষ্ক্রিয় করতে গিয়ে মার্কিন সেনা নিহত

১১

বিরতিতে মঞ্চ মাতালেন জাস্টিন বিবার, শাকিরা ও বিটিএস সদস্যরা

১২

ঢাকাসহ ১৩ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

১৩

আর্জেন্টিনাই ফুটবল ইতিহাসে সবচেয়ে কম সময়ের বিশ্ব চ্যাম্পিয়ন

১৪

২০ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৫

কান্না থামাতে না পেরে সংবাদ সম্মেলন ছাড়লেন স্কালোনি

১৬

ছয়শ কোটি টাকার বেশি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত?

১৭

২০২৬ বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন

১৮

মেসি সর্বকালের সেরা, তার জন্য গর্বিত হওয়া উচিত: স্কালনি

১৯

গোল্ডেন বুট এমবাপ্পের, বল-গ্লাভ স্পেনের দখলে; মেসি পেলেন কী

২০
X