কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ মে ২০২৬, ০৭:৩৯ পিএম
আপডেট : ০১ মে ২০২৬, ০৭:৪১ পিএম
অনলাইন সংস্করণ

কারাগারের দেয়ালে যে লেখা দেখে ‘আলোর পথে’ সিদ্দিক

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

একসময়ের জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান দীর্ঘ কারাবাস শেষে যেন এক নতুন মানুষ হয়ে ফিরেছেন। আলো-ঝলমলে শোবিজ অঙ্গন থেকে হঠাৎ কারাগারের নির্জন জীবন, এই দীর্ঘ পথচলায় তিনি খুঁজে পেয়েছেন আত্মশুদ্ধির এক ভিন্ন দিগন্ত।

দেশের রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে একটি মামলায় গ্রেপ্তার হয়ে প্রায় ১১ মাস কারাগারে ছিলেন সিদ্দিক। গত ১৮ মার্চ তিনি মুক্তি পান।

সম্প্রতি এক বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে তিনি তুলে ধরেছেন তার জীবনের এই ব্যতিক্রমী অধ্যায়।

সিদ্দিক জানান, ২০২৫ সালের ২৯ এপ্রিল গ্রেপ্তারের পর টানা ১০ মাস ২২ দিন কারাগারে কাটান তিনি। তবে এই সময়টিকে তিনি শুধুমাত্র বন্দিদশা হিসেবে দেখেননি বরং এটিকে নিজের ভেতরে পরিবর্তনের সুযোগ হিসেবে গ্রহণ করেছেন। তার ভাষায়, ‘জেলে গেলে মানুষ অনেক কিছু ভাবার সুযোগ পায়। আগে দ্বীনের কাজে তেমন মনোযোগী ছিলাম না, কিন্তু সেখানে নিয়মিত কোরআন তিলাওয়াত ও পাঁচ ওয়াক্ত নামাজ পড়া শুরু করি। আল্লাহই আমাকে ভেতর থেকে বদলে দিয়েছেন।’

কারাগারের দেয়ালে লেখা ‘রাখিব নিরাপদ, দেখাব আলোর পথ’ এই বাক্যটি তার মনে গভীর রেখাপাত করে। সিদ্দিকের মতে, কারা কর্তৃপক্ষ তাকে নিরাপদে রেখেছে, আর সেই নিরাপত্তার ভেতরেই তিনি খুঁজে পেয়েছেন নিজের আলোর পথ।

কারাবন্দি জীবন তার সৃজনশীলতাকে থামিয়ে রাখতে পারেনি। বরং এই সময়েই তিনি লিখে ফেলেছেন ১৫টি নাটক এবং ৩টি চলচ্চিত্রের গল্প। পাশাপাশি নিজের জীবন ও কারাজীবনের অভিজ্ঞতা নিয়ে একটি বইও রচনা করেছেন।

তবে মুক্তির পরও কারাজীবনের মানসিক অভিঘাত পুরোপুরি কাটিয়ে উঠতে পারেননি এই অভিনেতা। তিনি জানান, এখনো শারীরিক ও মানসিকভাবে সেই নিয়ন্ত্রিত জীবনের প্রভাব অনুভব করেন। বর্তমানে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন এবং কারাগারে লেখা সৃষ্টিগুলো নিয়ে কাজ শুরু করার প্রস্তুতি নিচ্ছেন।

কারাগারের অন্ধকার থেকে আত্মিক আলোর পথে সিদ্দিকুর রহমানের এই যাত্রা যেন এক ভিন্ন জীবনের গল্প, যেখানে বন্দিত্বই হয়ে উঠেছে আত্ম-অন্বেষণের দরজা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুটবল খেলা নিয়ে বিরোধে বৃদ্ধকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা

নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ

এক সতীর্থকে সান্ত্বনা, আরেক সতীর্থকে স্মরণ, জয়ের পর নজর কাড়লেন অন্য রোনালদো

সশস্ত্র বাহিনীর ১৫০ কর্মকর্তার বঞ্চনার অবসান

নতুন বেতন কাঠামো কীভাবে বাস্তবায়ন হবে, জানালেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা

গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীসহ পরিবার পলাতক

পৌরসভার ট্রাকচাপায় পিষ্ট হয়ে মসজিদের খাদেম নিহত

চাঁদাবাজির মামলায় সাভার থানা ছাত্রদলের বহিষ্কৃত সাধারণ সম্পাদক কারাগারে 

শ্রমিক নেতা হত্যায় মামলা: প্রধান আসামি বহিষ্কৃত যুবদল নেতা

১০

রাজধানীতে মাদকবিরোধী আন্দোলনে মাদক হাতে যুবক

১১

ভোজিনহার হাতেই মেসিদের ইতি!

১২

খুন-গুম করে কেউ ক্ষমতায় টিকে থাকতে পারে না: প্রতিমন্ত্রী টুকু

১৩

খামেনির কফিনের পাশে থাকা ছোট কফিনটি কার?

১৪

নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনে প্রবেশ: এক মাসে ২৬ মামলা, ২৪ নৌকা জব্দ

১৫

বিশ্বকাপ ঘিরে সংঘর্ষ ঠেকাতে বড় স্ক্রিনস্থলে বিশেষ নজরদারি করবে পুলিশ

১৬

মিসর দলের সঙ্গে মার্কিন পুলিশের ধস্তাধস্তি, ভিডিও ভাইরাল

১৭

৪০ জনকে চাকরি দেবে আকিজ গ্রুপ, বেতন ২০ হাজার

১৮

সুখরঞ্জন বালীকে অপহরণের অভিযোগে সাবেক এএসপি কারাগারে 

১৯

এইচএসসি পরীক্ষার সুযোগ পাচ্ছেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী

২০
X