বিনোদন ডেস্ক
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬, ০১:২৭ পিএম
অনলাইন সংস্করণ

প্রথম প্রেম নিয়ে যা বললেন তানজিকা আমিন

তানজিকা আমিন । ছবি : সংগৃহীত
তানজিকা আমিন । ছবি : সংগৃহীত

দেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিকা আমিন। অভিনয়গুণে জয় করেছেন বহু দর্শকের হৃদয়, ক্যারিয়ারের তুঙ্গে থেকেও ব্যক্তিজীবনের চারপাশ জুড়ে সবসময়ই বজায় রেখেছেন রহস্যের এক নিরেট দেয়াল। তবে এবার আর লুকোচুতি নয়, দীর্ঘদিনের নীরবতা ভেঙে নিজের প্রথম প্রেম আর সম্পর্কের অলিগলি নিয়ে অকপট স্বীকারোক্তিতে ধরা দিলেন এই সুন্দরী। পর্দার চিরচেনা সেই হাসি আর গ্ল্যামারের পেছনে লুকিয়ে থাকা একরাশ আবেগ আর স্মৃতির ঝাঁপি খুলে যেন সবাইকে চমকে দিলেন এই তারকা।

সম্প্রতি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে প্রথম প্রেম নিয়ে তানজিকা বলেন, ‘আমার জীবনে প্রেমের সংখ্যা কম, কিন্তু স্থায়িত্ব বেশি। প্রতিটি প্রেমের ব্যাপ্তিকাল ছিল দীর্ঘ।‘ অভিনেত্রী আরও জানান, তার প্রথম প্রেম শুরু হয়েছিল রাজশাহীতে, যখন তিনি নবম শ্রেণির শিক্ষার্থী। ‘অমিত’ নামের সেই তরুণের সঙ্গে টানা চার বছর প্রেমের সম্পর্কে ছিলেন তিনি। সেই দিনগুলোর কথা মনে করে অভিনেত্রী জানান, ল্যান্ডফোনের সেই যুগে ঘণ্টার পর ঘণ্টা কথা বলা আর লম্বাচওড়া চিঠি লিখেই চলত তাদের প্রেম।

অতীতের খুনসুটি নিয়ে তানজিকা বলেন, ‘বাসা থেকে তখন পড়ালেখার জন্য টিউটরের টাকা দেওয়া হতো। কিন্তু আমরা সেই টাকা বাঁচিয়ে একে অপরকে উপহার দিতাম। এমনকি রেস্টুরেন্টে গিয়ে মাত্র ২০ টাকার বাজেটে কোক আর ফ্রেঞ্চ ফ্রাই খেয়েই আমরা খুশি থাকতাম।

এদিকে ফোনে বেশি কথা বলার কারণে গুনতে হয়েছে বড় অংকের বিল, আর সেজন্য মায়ের কাছে প্রচুর মারও খেয়েছেন তিনি। স্কুল ও কোচিং ফাঁকি দিয়ে পদ্মার পাড়ে ঘুরতে যাওয়ার স্মৃতিগুলো আজও তাকে আপ্লুত করে। এছাড়া মজার ছলে অভিনেত্রী আরও জানান, তার প্রথম প্রেমিক নাকি এখনও অবিবাহিত।

সব মিলিয়ে, তানজিকা আমিনের এই স্মৃতিচারণ শুধু তার ব্যক্তিগত জীবনের এক ঝলকই নয়, বরং পুরোনো দিনের সরল প্রেমের এক আবেগঘন প্রতিচ্ছবি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুয়াডাঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

স্ত্রী-নবজাতক সন্তান হারিয়ে শোকে স্তব্ধ হাজতি, মানবিক উদ্যোগ কারা কর্তৃপক্ষের

হত্যার পর ফেলে দেওয়া হয়েছিল নদীতে, ৬ দিন পর ভেসে উঠলো লাশ

ইরানের তেল বিক্রির অনুমতি দিল যুক্তরাষ্ট্র

হোয়াটসঅ্যাপ প্রধানের পদ ছাড়লেন ক্যাথকার্ট, দায়িত্বে কুনাল শাহ

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, কি বলছে অপ্টা?

৯০ বছর বয়সেও লাল-সবুজের ফেরিওয়ালা আব্দুর রফ

বৃষ্টিতে ধসে পড়ল কালভার্ট, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ

ফেনীতে ‘আমরা জুলাই যোদ্ধা’ কমিটি ঘোষণা 

তৃণমূলের চেয়ারম্যান পদ থেকে সরানো হলো মমতাকে, বিদ্রোহীদের নতুন কমিটি গঠন  

১০

সাতক্ষীরায় শিক্ষা কর্মকর্তাকে ‘হুমকি’ দেওয়ার অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে

১১

মাদ্রাসা শিক্ষকদের বেতন জুলাইতে পরিশোধ করা হবে: শিক্ষামন্ত্রী

১২

মাজারের ৭০০ বছরের ‘রীতি ভাঙলেন’ ডিসি সারওয়ার

১৩

বোরোর উৎপাদন ব্যয়ের চড়া মূল্যে দিশাহারা কৃষক

১৪

নারায়ণগঞ্জে আ.লীগকে প্রতিহত করতে বিএনপির অবস্থান কর্মসূচি

১৫

কণ্ঠশিল্পী মমতাজের জামিন চেম্বার আদালতে স্থগিত

১৬

দেশব্যাপী বিক্ষোভের ডাক এনসিপির

১৭

স্ত্রী নির্যাতনের মামলায় ছাত্রদল নেতা অনিক গ্রেপ্তার

১৮

হ্যাটট্রিক রেকর্ডের মুখে, অস্ট্রিয়া ম্যাচে কী কী নজির গড়তে পারেন মেসি?

১৯

আল জাজিরা বিশ্লেষণ / হরমুজ থেকে লেবানন: সংকট নিরসনে যে রোডম্যাপে এগোবে ইরান-যুক্তরাষ্ট্র 

২০
X