বিনোদন ডেস্ক
প্রকাশ : ২০ জুন ২০২৬, ০৬:০২ পিএম
অনলাইন সংস্করণ

মাঠে ব্রাজিলের জয়, সোশ্যাল মিডিয়ায় তারকাদের উল্লাস

তারকাদের কোলাজ। ছবি - সংগৃহীত
তারকাদের কোলাজ। ছবি - সংগৃহীত

মাঠের খেলা যদি হয় ফুটবলারদের, তবে সামাজিক যোগাযোগমাধ্যমের মাঠটা যেন পুরোপুরি আমাদের শোবিজ তারকাদের! আজ সকালে হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে ব্রাজিল যখন মাঠ ছাড়ল, তখন সেই সাম্বার চেনা ছন্দ রূপালি পর্দার তারকাদেরও নাচিয়ে ছেড়েছে। সকাল থেকেই ঢাকাই শোবিজের ব্রাজিল সমর্থক তারকারা উল্লাসে মেতে উঠেছেন, নিজেদের ফেসবুক দেয়াল ভাসিয়ে দিচ্ছেন প্রিয় দলের জয়ের প্রশংসায়। তবে জয়ের এই মহোৎসবে চুপ করে বসে নেই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার সমর্থক তারকারাও; সুযোগ বুঝে তারাও মেতেছেন তীব্র কটাক্ষ আর ট্রলের ভার্চুয়াল যুদ্ধে।

অভিনন্দন আমার পছন্দের ব্রাজিল: জান্নাতুল সুমাইয়া হিমি খেলাধুলো নিয়ে বরাবরই সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব জনপ্রিয় ছোট পর্দার অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গতকাল রাত থেকেই খেলা দেখা এবং ভক্তদের সঙ্গে তর্কবিতর্ক নিয়ে জমজমাট আড্ডায় মেতেছিলেন তিনি। আজ সকালে ব্রাজিলের এই দুর্দান্ত জয়ের পর নিজের ভেরিফায়েড হ্যান্ডেলে এক পোস্টে হিমি লিখেছেন, ‘অভিনন্দন আমার পছন্দের ব্রাজিল, শুভকামনা।’

‘কী বুঝলা?’: আবু হেনা রনি জনপ্রিয় কৌতুক অভিনেতা ও স্ট্যান্ড-আপ কমেডিয়ান আবু হেনা রনি যে কট্টর ব্রাজিল সমর্থক, তা তার ফেসবুক পোস্ট দেখলেই বোঝা যায়। হাইতির বিপক্ষে ৩-০ গোলের জয়ের পর প্রতিপক্ষ সমর্থকদের ট্রল করে রনি লেখেন, ‘কী বুঝলা? তোমাদের ওই তিন গোল দিতে আমাদের অর্ধেক সময় লাগে। যাক, আজ তারা র‍্যাঙ্কিং লিস্ট খুঁজে বের করছে, যা আলজেরিয়া লুকিয়েছে।’

ব্রাজিল সমর্থকদের হতাশ দেখছেন তানজিকা আমিন অন্যান্য আর্জেন্টাইন সমর্থকদের মতো এই ম্যাচ নিয়ে বড় কোনো ভবিষ্যদ্বাণী করেছিলেন অভিনেত্রী তানজিকা আমিন। তিনি হয়তো ব্রাজিলের কাছ থেকে গোল উৎসব আশা করেছিলেন। তাই তো নিজের ফেসবুকের কমেন্ট সেকশন বন্ধ রেখে তানজিকা কিছুটা টিপ্পনী কেটে লিখেছেন, ‘আজকে সবচেয়ে বেশি হতাশ হয়েছে স্টেডিয়ামে বসে থাকা খোদ ব্রাজিল সমর্থকেরা। বেচারারা ঠিকমতো উল্লাসে মেতেই উঠতে পারল না। এত বোরিং খেলাও হতে পারে?’

‘হাইতিপুল একাদশ’ বলে নিলয় আলমগীরের ট্রল আর্জেন্টিনার কড়া সমর্থক হিসেবে পরিচিত ছোট পর্দার তুমুল জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর। চিরপ্রতিদ্বন্দ্বীদের এই জয়কে কিছুটা হালকা করতে একটি ছবি পোস্ট করে মজা করে লিখেছেন, ‘হাইতিপুল একাদশের সঙ্গে বিজয়ে শুভেচ্ছা!’ তার এই পোস্টে দুই দলের ভক্তরাই বেশ বিনোদন নিচ্ছেন।

সবখানেই কাবিলা ভাই: জিয়াউল হক পলাশ ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত তারকা জিয়াউল হক পলাশ ব্রাজিলের অন্ধ ভক্ত। প্রিয় দলের খেলা নিয়ে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি পোস্ট করে লেখেন, ‘সবাই এখন ব্রাজিল নিয়ে যা বলে।’ তার এই পোস্টে রঞ্জিত সরকার নামের এক অনুরাগী কমেন্ট করেছেন, ‘সবখানেই ব্রাজিল কাবিলা ভাই।’

বাপ্পা মজুমদারের সংক্ষিপ্ত শুভেচ্ছা সংগীত জগতের প্রিয় মুখ এবং জনপ্রিয় গায়ক বাপ্পা মজুমদারও ব্রাজিলের এই জয়ে বেশ উচ্ছ্বসিত। তিনি নিজের ফেসবুক ওয়ালে প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশ করে সংক্ষিপ্ত এক বার্তায় লিখেছেন, ‘অভিনন্দন ব্রাজিল দল।’

ব্রাজিলিয়ানদের জন্য শুভকামনা জানালেন শাহনাজ খুশি

শাহনাজ খুশি তার ফেসবুক পোস্টে স্বামী বৃন্দাবন দাসকে লিখেছেন, ‘আমরা দুজন, দুই দলের ভক্ত, কিন্তু কখনো খারাপ বাক্য বিনিময় হয়নি। কারণ, আমরা খেলাটার ভক্ত এবং তার (বৃন্দাবন দাস) প্রথম প্রেম, ফুটবল। যে দল বা দেশেরই খেলা হোক, তা সমান গুরুত্ব দিয়ে দেখা হয়। কারণ, ভদ্রলোক স্বয়ং একদা তুখোড় খেলোয়াড় ছিলেন। ব্রাজিলিয়ানদের জন্য শুভকামনা।’

খেলা নিয়ে তারকাদের এই খুনসুটি ও আনন্দ বিনোদন জগতের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমের পরিবেশকেও বেশ উৎসবমুখর করে তুলেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজে প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহন হচ্ছে : সেন্টকম

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান যাচ্ছেন সুইজারল্যান্ডে

বিশ্বকাপের ম্যাচসহ টিভিতে আজ যত খেলা

মালদ্বীপে বাংলাদেশি শিক্ষাবিদ আহমেদ মুত্তাকী পেলেন বিশেষ সম্মাননা

বিকেলে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই, দুশ্চিন্তায় কৃষক

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

১০

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

১১

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

১২

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

১৩

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

১৪

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

১৫

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

১৬

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

১৭

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১৮

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১৯

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

২০
X