বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১১ মার্চ ২০২৪, ০৫:১০ পিএম
আপডেট : ১১ মার্চ ২০২৪, ০৫:১১ পিএম
অনলাইন সংস্করণ

কষ্ট দেওয়া মানুষটাকে ভুলতে পারছেন না শবনম ফারিয়া 

শবনম ফারিয়া
কষ্ট দেওয়া মানুষটাকে ভুলতে পারছেন না শবনম ফারিয়া 

একটা সময় নাটকে নিয়মিত অভিনয়ে দেখা যেত শবনম ফারিয়াকে। অভিনেত্রী হিসেবে নিজের একটা ফ্যানবেজ তৈরি করতে পেরেছিলেন এ সুন্দরী।

তবে হঠাৎ করেই বিয়ে-বিচ্ছেদের পর ক্যারিয়ারে ছন্দপতন ঘটে ফারিয়ার। অভিনয়ে আর নিয়মিত দেখা যায় না তাকে। তবে মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দিয়ে হন আলোচিত। তিনি কয়টা আম খেলেন সেটি নিয়ে স্ট্যাটাস দিলেও সংবাদ প্রকাশ করে কিছু গণমাধ্যম।

সোমবার (১১ মার্চ) বিকেলে ফেসবুকে একটি স্ট্যাটাস দিলেন শবনম ফারিয়া। তবে কাকে নিয়ে স্ট্যাটাস দিয়েছেন তা উল্লেখ্য করেননি।

ফারিয়া লিখেছেন, যেই মানুষটা সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে, সবচেয়ে বেশি ইনজাস্টিস করেছে আমার সঙ্গে, আমি ভাবতাম তাকে ভুলে যাওয়া সবচেয়ে সহজ!

তিনি আরও লিখেছেন, কিন্তু কী জানি এক অদ্ভুত কারণে, সেই মানুষটাকেই চেষ্টা করেও ভোলা যাচ্ছে না!

দুনিয়ার সব লজিক, সব ডিবেট এই এক জায়গায় ভুল প্রমাণ হয়ে যাচ্ছে!

উল্লেখ্য, ২০১৫ সালে ফেসবুকের মাধ্যমে শবনম ফারিয়া ও বেসরকারি চাকরিজীবী হারুন অর রশীদ অপুর পরিচয়। বন্ধুত্ব ও প্রেমের তিন বছর পর ২০১৮ সালের ফেব্রুয়ারিতে তারা আংটি বদল করেছিলেন। এরপর ২০১৯ সালের ১ ফেব্রুয়ারি জমকালো আয়োজন করে বিয়ে করেছিলেন। ২০২০ সালের ২৭ নভেম্বর স্বামীকে ডিভোর্স দেন ফারিয়া।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি

বক্সের বাইরে থেকে ৫ গোল, ব্রাজিলিয়ান কিংবদন্তির পাশে মেসি

দুপুরের মধ্যে বৃষ্টির পূর্বাভাস

মেসির জোড়া গোলে ব্যবধান বাড়াল আর্জেন্টিনা

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ?

ইসরায়েলকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি ইরানের

আর্জেন্টিনার খেলা দেখতে টিএসসিতে একসঙ্গে নাসির-সারজিস

আর্জেন্টিনা-আলজেরিয়ার ২ গোল বাতিল, কারণ কী

প্রথমার্ধে মেসির গোলে এগিয়ে আর্জেন্টিনা

গোসলে নেমে ৩ বন্ধুর তর্ক, একজনকে চুবিয়ে হত্যা

১০

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পরবর্তী ধাপ আরও কঠিন হবে : চীন

১১

টানা ৫ বিশ্বকাপে গোলের রেকর্ড মেসির

১২

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৩

একান্ত প্রিয় বস্তু হারিয়ে গেলে যে দোয়া পড়বেন

১৪

মেসির বাঁ পায়ের দৃষ্টিনন্দন গোলে এগিয়ে আর্জেন্টিনা

১৫

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৬

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, কী বলছে পরিসংখ্যান

১৭

অভিজ্ঞতা ছাড়াই ৫০ জনকে চাকরি দেবে লংকাবাংলা ফাইন্যান্স

১৮

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

১৯

আজকের নামাজের সময়সূচি

২০
X