শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ০২ মে ২০২৬, ০৬:৫৬ পিএম
আপডেট : ০২ মে ২০২৬, ০৬:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

সুর ভেঙে গান বানালেও আত্মা আমারই: কুদ্দুস বয়াতি

কুদ্দুস বয়াতি । ছবি : সংগৃহীত
কুদ্দুস বয়াতি । ছবি : সংগৃহীত

বাংলাদেশের লোকসংগীতের জীবন্ত কিংবদন্তি কুদ্দুস বয়াতি সম্প্রতি তার সংগীত জীবনের দর্শন এবং শেকড়ের গান নিয়ে এক আবেগঘন স্মৃতিচারণ করেছেন। লোকজ সুরের মালিকানা এবং এর গভীরে মিশে থাকা শিল্পীর সত্তা নিয়ে কথা বলতে গিয়ে তিনি বর্তমান সময়ের সুরের বিকৃতি ও শিল্পীর অধিকারের বিষয়টি সামনে এনেছেন।

কুদ্দুস বয়াতি মনে করেন লোকজ সুর কেবল কিছু শব্দের সমষ্টি নয়। তিনি বলেন, ‘বাংলাদেশে লোকজ যত সুর আছে তা কারও ব্যক্তিগত সম্পত্তি নয়। কিন্তু এই সুরগুলোর সঙ্গে আমার এক অবিচ্ছেদ্য সম্পর্ক। কেউ যদি আমার সুর ভেঙে নতুন কিছু তৈরিও করে তবে তার ভেতরে আমার আত্মা টিকে থাকে। আমার সুর তুমি ভেঙে আরেকটা বানাচ্ছ কিন্তু আমার আত্মা ওটার মধ্যেই থেকে যায়।’

নিজের জনপ্রিয় গান লিচুরও বাগানে এর প্রসঙ্গ টেনে তিনি এর শেকড় উন্মোচন করেন। কুদ্দুস বয়াতি জানান এটি মূলত একটি প্রাচীন ঘেটু গানের অংশ। তার বাবাও একজন নামকরা ঘেটু গায়ক এবং বাইন বা ওস্তাদ ছিলেন। মূলত উত্তরাধিকার সূত্রেই এই সুর ও গান তার রক্তে মিশে আছে।

প্রয়াত কথাসাহিত্যিক ও চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদের সঙ্গে কাজের স্মৃতি আওড়ে কুদ্দুস বয়াতি বলেন, ‘হুমায়ূন স্যার আমাকে দিয়েই গানটি লিখিয়েছিলেন তার বিখ্যাত চলচ্চিত্র ঘেটুপুত্র কমলার জন্য। মূলত এটি আমারই গান।’

ছোট ছোট লিচু গুলি তুমিও তোলো আমিও তুলি, তুমি দাও আমার মুখে আমি দিই তোমার মুখে, কে দিল পিরিতের বেড়া লিচুরও বাগানে

এমন সহজ সরল বাণীর মাধ্যমেই তিনি ফুটিয়ে তুলেছিলেন আবহমান বাংলার চিরায়ত প্রেম।

বক্তব্যের শেষে কুদ্দুস বয়াতি স্পষ্ট করে দেন যে গ্রামবাংলার এই সুরগুলো কোনো নির্দিষ্ট ব্যক্তির নয় বরং এটি বাঙালির যৌথ সম্পদ। তবে এর আদি রূপ এবং যে দরদ দিয়ে পূর্বপুরুষরা এই গানগুলো গেয়ে গেছেন সেই আত্মা যেন নতুন সৃজনে হারিয়ে না যায় সেদিকেই ইঙ্গিত করেছেন এই গুণী শিল্পী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝুট ব্যবসাকে কেন্দ্র করে অস্ত্রের মহড়া, বিএনপি নেতাকে বহিষ্কার

ইতালিতে ট্রিপল মার্ডারের একমাত্র সাক্ষী আমিরের জবানবন্দি

শেষ ষোলোর টিকিট কেটে যে রেকর্ড গড়ল স্পেন

সাঁতার শিখতে গিয়ে প্রাণ গেল চতুর্থ শ্রেণির ছাত্রের

অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন

শ্রমিক নেতাকে হত্যা, ছাত্রদলের ২ নেতা বহিষ্কার

নরওয়ে ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় সুসংবাদ

বিএনপি নেতার মাদক সেবনের ভিডিও ভাইরাল

কেন বাতিল হলো কুকুরেয়ার গোল?

মুক্তিপণের আদায়ে অপহরণ, পুলিশের অভিযানে বাঁচল যুবক

১০

পর্তুগাল-ক্রোয়েশিয়া ম্যাচ কে জিতবে, জানাল সুপার কম্পিউটার

১১

অস্ট্রিয়ার বিপক্ষে এগিয়ে থেকেই বিরতিতে গেল স্পেন

১২

আশুলিয়ায় ডিবির অভিযানে গাঁজাসহ ২ মাদককারবারি গ্রেপ্তার

১৩

কলাবাগানে নিয়ে মাকে হত্যা, ঘাতক ছেলে গ্রেপ্তার

১৪

স্বপ্নভঙ্গের খতিয়ান: বাল্যবিয়ের বিষ-ছোবলে লাখো ছাত্রী

১৫

আনোয়ার ইস্পাতের আয়োজনে বুয়েটে প্রীতি ফুটবল ম্যাচ

১৬

স্থানীয় সরকারে ভোট দিতে ভোটার হওয়ার শেষ সময় ৩১ জুলাই

১৭

শাশুড়িকে হত্যার পর গোপনে দাফন, পুত্রবধূর স্বীকারোক্তিতে রহস্য ফাঁস

১৮

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ ভাইয়ের

১৯

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

২০
X