শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৭ মে ২০২৬, ১০:০৩ পিএম
অনলাইন সংস্করণ

রবীন্দ্রজয়ন্তীতে মাকসুরা অন্তরার অ্যালবাম ‌‘দিলে আমারে জাগায়ে’

রবীন্দ্রসঙ্গীতশিল্পী মাকসুরা অন্তরা
রবীন্দ্রসঙ্গীতশিল্পী মাকসুরা অন্তরা

রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে প্রকাশিত হতে যাচ্ছে রবীন্দ্রসঙ্গীতশিল্পী মাকসুরা অন্তরার প্রথম একক রবীন্দ্রসঙ্গীত অ্যালবাম ‘দিলে আমারে জাগায়ে’। বেঙ্গল ফাউন্ডেশনর ব্যানারে অ্যালবামটি শুক্রবার (৮ মে) সকাল ৯টায় প্রতিষ্ঠানের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে।

অ্যালবামটিতে মোট ৮টি ভিন্ন ধারার রবীন্দ্রসঙ্গীত সংযোজিত হয়েছে। অ্যালবামের সব গানের বাণী ও সুর রবীন্দ্রনাথ ঠাকুরের। সঙ্গীতায়োজন করেছেন অম্লান হালদার।

অ্যালবামের বিভিন্ন গানে তবলায় রয়েছেন প্রসেনজিৎ শীল, সেতারে সুভাষ বোস, সরোদে কৌশিক মুখার্জি, বাঁশিতে সুশান্ত নন্দী এবং কীবোর্ডে তন্ময় চ্যাটার্জি। রেকর্ডিং করেছেন চন্দন ঘোষ ও রূপন চৌধুরী। মিক্সিং ও মাস্টারিংয়ের দায়িত্বেও ছিলেন চন্দন ঘোষ। অ্যালবামের রেকর্ডিং সম্পন্ন হয়েছে রেনেসাঁ স্টুডিও এবং পটমঞ্জরী স্টুডিওতে।

শিল্পী মাকসুরা অন্তরার সঙ্গীতজীবনের শুরু মাত্র সাত বছর বয়সে। মানিকগঞ্জের ‘সূচনা সঙ্গীত বিদ্যানিকেতন’-এ দীর্ঘ সময় শাস্ত্রীয় সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত ও নজরুলসঙ্গীতে প্রশিক্ষণ নেন তিনি। পরে ছায়ানট সঙ্গীতবিদ্যায়তনর রবীন্দ্রসঙ্গীত বিভাগ থেকে প্রথম স্থান অর্জন করে ছয় বছর মেয়াদি সঙ্গীত শিক্ষা সম্পন্ন করেন।

বর্তমানে তিনি মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে সহকারী শিক্ষক এবং ছায়ানট সঙ্গীতবিদ্যায়তনের রবীন্দ্রসঙ্গীত বিভাগের শিক্ষক হিসেবে কর্মরত আছেন। এছাড়া তিনি বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির তালিকাভুক্ত শিল্পী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় সরকারে ভোট দিতে ভোটার হওয়ার শেষ সময় ৩১ জুলাই

শাশুড়িকে হত্যার পর গোপনে দাফন, পুত্রবধূর স্বীকারোক্তিতে রহস্য ফাঁস

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ ভাইয়ের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

এইচএসসি পরীক্ষায় প্রক্সি দিতে এসে ভুয়া পরীক্ষার্থী আটক

পাবিপ্রবির নারী শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

৯ দিন আত্মগোপনে থাকার পর ছাত্রদল নেতা গ্রেপ্তার

ম্যারাডোনা থেকে মেসি: বাংলাদেশে কেন আর্জেন্টিনার ফুটবল নিয়ে এত উন্মাদনা

রিজার্ভ আরও বাড়ল

রাকিবের ‘ঘৃণার’ পর জুলাই নিয়ে বক্তব্য সম্পর্কে যা বললেন নিলোফার মনি

১০

মাদকের বিরুদ্ধে বিএনপির অবস্থান জিরো টলারেন্স: গয়েশ্বর

১১

লাল কার্ডের যে তালিকায় সবার ওপরে ব্রাজিল

১২

রাত পোহালেই শিল্পী সমিতির ভোট, মুখোমুখি দুই প্যানেল

১৩

স্কুল ফিডিংয়ে ‘নষ্ট খাবার’ দিল ঠিকাদার, শোকজ খেলেন প্রধান শিক্ষক!

১৪

আজীবন বিএনপি করে মরতে চান নরসিংদী জেলা আ.লীগের উপদেষ্টা

১৫

গাজায় ইসরায়েলি হামলায় ১ হাজার দিনে অন্তত ২১ হাজার শিশু নিহত

১৬

যুবককে বুকে ঘুষি দিয়ে হত্যার অভিযোগে আটক ১

১৭

নতুন ভিসানীতির অনুমোদন

১৮

শ্রমিক নেতাকে হত্যার অভিযোগে যুবদল নেতা বহিষ্কার 

১৯

স্প্যানিশ অভিনেত্রীর সঙ্গে এমবাপ্পের প্রেমের গুঞ্জন

২০
X