শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ জুলাই ২০২৬, ১০:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

গাজায় ইসরায়েলি হামলায় ১ হাজার দিনে অন্তত ২১ হাজার শিশু নিহত

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

গাজায় ইসরায়েলি হামলায় এক হাজার দিনে অন্তত ২১ হাজার শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক মানবিক সংস্থা সেভ দ্য চিলড্রেন। একইসঙ্গে লাখো শিশু বাস্তুচ্যুত হয়েছে এবং শিক্ষার অধিকার থেকে বঞ্চিত রয়েছে বলেও সংস্থাটি জানিয়েছে।

বৃহস্পতিবার (০২ জুন) প্রকাশিত এক বিবৃতিতে সংস্থাটি জানায়, যুদ্ধের এক হাজারতম দিনে পৌঁছেও গাজার শিশুরা শান্তির স্বপ্ন দেখছে। কিন্তু তারা ঘরবাড়ি, বিদ্যালয় এবং নিরাপত্তাবোধ হারিয়েছে। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

সেভ দ্য চিলড্রেনের মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা ও পূর্ব ইউরোপ অঞ্চলের পরিচালক আহমাদ আহেন্দাউই বলেন, ‘গত এক হাজার দিনের প্রতিটি দিনেই বিশ্ব গাজার ১০ লাখ শিশুকে রক্ষা করতে ব্যর্থ হয়েছে। শিশুদের হত্যা ও পঙ্গুত্ব ঠেকাতে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।’

সংস্থাটির দাবি, এখন পর্যন্ত অন্তত ২১ হাজার শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তবে বহু মরদেহ এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকায় প্রকৃত নিহতের সংখ্যা আরও বেশি হতে পারে।

সংস্থাটি জাতিসংঘের একটি সাম্প্রতিক তদন্ত কমিশনের প্রতিবেদনেরও উল্লেখ করে। ওই প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে, ইসরায়েলি কর্তৃপক্ষ ও নিরাপত্তা বাহিনী ইচ্ছাকৃতভাবে ফিলিস্তিনি শিশুদের লক্ষ্যবস্তু করেছে।

সেভ দ্য চিলড্রেন অবিলম্বে স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর, শিশুদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের জবাবদিহি নিশ্চিত এবং ইসরায়েলের কাছে অস্ত্র সরবরাহ স্থগিত করার আহ্বান জানিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিসরের বিপক্ষে আত্মঘাতী গোলে সমতায় ফিরল অস্ট্রেলিয়া

আলি খামেনির জানাজায় ইউরোপীয় দেশগুলোকে আমন্ত্রণ জানায়নি ইরান 

পুরো কেপ ভার্দে স্কোয়াডের বাজারমূল্য শুধু আলভারেজেরই অর্ধেক

যুক্তরাজ্যের আর্কাইভে মিলল যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্রের বিরল কপি

খামেনির জানাজার আগে ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

আর্জেন্টিনা–কেপ ভার্দে ম্যাচের কয়েক ঘণ্টা আগে বড় সতর্কবার্তা

নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে আসছে এআই প্রযুক্তি: সিলেটে বাণিজ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, নাকি অন্য কিছু

সিলেটে কালবেলার সাংবাদিককে শ্বাসরোধে হত্যাচেষ্টা, থানায় অভিযোগ

ছাত্রদল নেতা সামির আটকের পরদিন ‘বাড়ি দখলের চেষ্টা’, হামলা-লুটপাটের অভিযোগ

১০

১৯৯০-এর ‘ক্যামেরুন ট্র্যাজেডি’ কি ফেরাবে কেপ ভার্দে?

১১

খুলনায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার, জলদস্যু আজহারুল গ্রেপ্তার

১২

তিস্তা সেচ ক্যানেলের পাশে মানুষের কঙ্কাল উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

১৩

মুক্তিযুদ্ধের সময় আ.লীগ গণমানুষের দল ছিল, পরে স্বৈরাচারী রূপ ধারণ করে: প্রতিমন্ত্রী নূর

১৪

আগামী ৫ দিন কেমন থাকবে, জানাল আবহাওয়া অফিস

১৫

বেঁচে থেকেও ‘মৃত’, নিজেকে জীবিত প্রমাণে দপ্তরে দপ্তরে ঘুরছেন রিকশাচালক

১৬

কেপ-ভার্দে আর্জেন্টিনাকে গোল দিলেই এক বছর ফ্রিতে রোগী দেখবেন চিকিৎসক

১৭

আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচ কখন, অনলাইনে দেখবেন যেভাবে

১৮

জবি ক্যারিয়ার ক্লাবের এলডিপির ওরিয়েন্টেশনে শতাধিক নতুন সদস্য

১৯

ছাত্রীনিবাসে মিলল পাবিপ্রবি শিক্ষার্থীর মরদেহ, মৃত্যু ঘিরে রহস্য

২০
X