বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১১ মে ২০২৬, ০৬:১৭ পিএম
অনলাইন সংস্করণ

দেশে ফিরে জাতীয় চলচ্চিত্র পুরস্কার  গ্রহণ করতে চান সিঁথি

অবন্তী সিঁথি । ছবি : সংগৃহীত
অবন্তী সিঁথি । ছবি : সংগৃহীত

দেশের সংগীতাঙ্গনের এ প্রজন্মের ভীষণ মিষ্টি আর সুরেলা কণ্ঠের একজন সংগীতশিল্পী অবন্তী সিঁথি। কিছুদিন আগেই তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ঘোষণায় শ্রেষ্ঠ সংগীতশিল্পী হিসেবে পুরস্কারের জন্য চূড়ান্ত হয়েছেন। যদিও এখনো সেই পুরস্কার প্রদানের কোনো নির্ধারিত দিন-তারিখ চূড়ান্ত হয়নি। তবে অবন্তী সিঁথির খুব ইচ্ছে জীবনের প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কারটা লন্ডন থেকে এসে সরাসরি গ্রহণ করতে।

সিঁথি জানেন না তার ভাগ্যে কি আছে। তবে সিঁথি জানেন, চাঁদে থাকে জোছনা। আর তাই ‘চাঁদে থাকে জোছনা’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছিলেন তিনি বেশকিছু দিন আগে। গানটি সম্প্রতি ইউটিউবে প্রকাশ হয়েছে। গানটি লিখেছেন সহদেব সাহা, সুর করেছেন মোহাম্মদ শাহনেওয়াজ, মিউজিক করেছেন রেজওয়ান শেখ। গানটির নান্দনিক মিউজিক ভিডিও নির্মাণে ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে কাজ করেছেন উজ্জ্বল খান। মিষ্টি কথা ও সুরের এ গানটি প্রকাশের পর বেশ ভালো সাড়া পাচ্ছেন বলেও জানান অবন্তী সিঁথি।

লন্ডন থেকে অবন্তী সিঁথি বলেন, ‘গানটিতে ঠিক কবে ভয়েস দিয়েছিলাম মনে নেই, তবে গানের কথা ও সুর আমার ভীষণ ভালো লেগেছিল। গানটি প্রকাশের পর নিজেও বেশ কয়েকবার শুনেছি—নিজের গান তো নিজের কাছে ভালো লাগবেই, শ্রোতাদেরও ভালো লাগছে দেখে শান্তি লাগছে। দেশে নেই, তার পরও জমে থাকা গানগুলো যখন হঠাৎ হঠাৎ প্রকাশ পায়, তখন বেশ ভালো লাগে। ধন্যবাদ এই গানের গীতিকার, সুরকারসহ এই গানের নেপথ্যে যারা কাজ করেছেন, তাদের প্রত্যেককে।’

প্রসঙ্গত, অবন্তী সিঁথি ২০২৩ সালের ১৫ ডিসেম্বর সিলেটের মেজর টিলার ছেলে অমিত দেকে বিয়ে করেন। চলতি বছরের ১১ ফেব্রুয়ারি সিঁথি কন্যাসন্তানের মা হন, নাম রেখেছেন অনুশ্রী। উল্লেখ্য, সুড়ঙ্গ সিনেমার ‘গোটা পৃথিবীতে খুঁজো’ গানের জন্য সিঁথি জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য চূড়ান্ত হয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খামেনির জানাজা বয়কট করতে বিভিন্ন দেশকে চাপ দিয়েছিল যুক্তরাষ্ট্র

বিশ্বকাপে নতুন ইতিহাস গড়লেন মেসি

খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় বাংলাদেশের পক্ষে স্পিকারের শ্রদ্ধা নিবেদন 

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে কাঁপিয়ে হারল কেপ ভার্দে

মেসির কর্নারে রোমেরোর হেড, অতিরিক্ত সময়ে আবারও এগিয়ে আর্জেন্টিনা

আর্জেন্টিনাকে চমকে দিয়ে আবারও সমতায় কেপ ভার্দে

লিসান্দ্রো মার্তিনেজের গোলে আবারও এগিয়ে আর্জেন্টিনা

চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

পৃথিবীকে চমকে দিয়ে সমতায় ফিরল কেপ ভার্দে

কেপ ভার্দের বিপক্ষে গোল করে নতুন যে রেকর্ড গড়লেন মেসি

১০

মেসির গোলে কেপ ভার্দের বিপক্ষে এগিয়ে গেল আর্জেন্টিনা

১১

প্রথমবার নকআউটে নেমেই বাজিমাত, অস্ট্রেলিয়াকে হারিয়ে নতুন ইতিহাস গড়ল মিসর

১২

দেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশি: এমপি তাহসিনা রুশদীর

১৩

কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার একাদশ ঘোষণা

১৪

অস্ট্রেলিয়ার স্বপ্ন ভেঙে চুরমার করে প্রথমবার শেষ ষোলোতে মিসর

১৫

আর্জেন্টিনা ম্যাচের আগেই বিশ্বকাপ জয়ের ঘোষণা কেপ ভার্দের

১৬

চট্টগ্রামে অসহায় ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা দিলেন প্রতিমন্ত্রী মীর হেলাল

১৭

বদলে গেল ইংল্যান্ড-মেক্সিকো ম্যাচের সময়!

১৮

মিসরের বিপক্ষে আত্মঘাতী গোলে সমতায় ফিরল অস্ট্রেলিয়া

১৯

আলি খামেনির জানাজায় ইউরোপীয় দেশগুলোকে আমন্ত্রণ জানায়নি ইরান 

২০
X