বিনোদন ডেস্ক
প্রকাশ : ১২ মে ২০২৬, ০৪:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

মার খাওয়ার কাজ কেন করেন: ভক্তকে সনু নিগম

সনু নিগম । ছবি : সংগৃহীত
সনু নিগম । ছবি : সংগৃহীত

বলিউডের জনপ্রিয় গায়ক সনু নিগম। সুরের মূর্ছনায় যেমন দর্শকদের হৃদয় জয় করতে জানেন তেমনি যেকোনো অপ্রীতিকর পরিস্থিতিও বুদ্ধিমত্তার সঙ্গে সামলাতে তার জুড়ি নেই। তবে এবার আর কেবল বুদ্ধিমত্তায় থমকে থাকেননি তিনি সেই সঙ্গে দিয়েছেন কড়া হুঁশিয়ারিও।

সম্প্রতি ভারতের কোলাপুরে এক মঞ্চানুষ্ঠানে গান গাওয়ার সময় অনাকাঙ্ক্ষিত এক পরিস্থিতির সম্মুখীন হন সনু নিগম। তিনি তখন গানের মাঝপথে দারুণ মগ্ন। ঠিক সেই সময়েই এক অতি উৎসাহী অনুরাগী আচমকা নিরাপত্তা বেষ্টনী টপকে মঞ্চে লাফিয়ে ওঠেন। এসেই জোর করে গায়কের পা ছোঁয়ার চেষ্টা করেন তিনি।

তবে ঘটনাটি সেখানেই শেষ হয়নি। পরবর্তীতে এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে সনু নিগম লেখেন, ‘কেন মার খাওয়ার মতো কাজ করেন? এবার বাঁচিয়ে দিলাম প্রত্যেকবার তো বাঁচাতে পারব না।’

হঠাৎ এমন ঘটনায় গান থামিয়ে দিতে বাধ্য হন সনু। তৎক্ষণাৎ নিরাপত্তারক্ষীরা সেই ভক্তকে মঞ্চ থেকে সরিয়ে দিতে উদ্যত হলে সনু নিজেই তাদের বাধা দেন। বরং উপস্থিত বুদ্ধিকে কাজে লাগিয়ে রেগে না গিয়ে সেই ভক্তকে কাছে ডেকে নেন তিনি।

তাকে সুযোগ করে দেন নিজের মঞ্চে গান গাওয়ার জন্য। সেই যুবকও প্রিয় গায়কের পাশে দাঁড়িয়ে গেয়ে ওঠেন ‘তু নে তো পল ভর মে চোরি কিয়া রে জিয়া’। মুহূর্তেই উত্তপ্ত পরিস্থিতি এক মধুর পরিবেশে রূপ নেয় যা উপস্থিত দর্শকরা তুমুল করতালির মাধ্যমে উপভোগ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রমিক নেতা হত্যায় মামলা: প্রধান আসামি বহিষ্কৃত যুবদল নেতা

রাজধানীতে মাদকবিরোধী আন্দোলনে মাদক হাতে যুবক

ভোজিনহার হাতেই মেসিদের ইতি!

খুন-গুম করে কেউ ক্ষমতায় টিকে থাকতে পারে না: প্রতিমন্ত্রী টুকু

খামেনির কফিনের পাশে থাকা ছোট কফিনটি কার?

নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনে প্রবেশ: এক মাসে ২৬ মামলা, ২৪ নৌকা জব্দ

বিশ্বকাপ ঘিরে সংঘর্ষ ঠেকাতে বড় স্ক্রিনস্থলে বিশেষ নজরদারি করবে পুলিশ

মিসর দলের সঙ্গে মার্কিন পুলিশের ধস্তাধস্তি, ভিডিও ভাইরাল

৪০ জনকে চাকরি দেবে আকিজ গ্রুপ, বেতন ২০ হাজার

সুখরঞ্জন বালীকে অপহরণের অভিযোগে সাবেক এএসপি কারাগারে 

১০

এইচএসসি পরীক্ষার সুযোগ পাচ্ছেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী

১১

সারিয়াকান্দিতে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত, আটক ৫

১২

৩০ জনকে নিয়োগ দেবে মীনা বাজার, পাবেন যেসব সুবিধা

১৩

প্রধানমন্ত্রী জনগণের কষ্ট লাঘবকে বড় করে দেখছেন: রিজভী

১৪

দুর্নীতির অভিযোগে শ্রীলঙ্কার সাবেক নৌবাহিনী প্রধান গ্রেপ্তার

১৫

অক্টোবর-নভেম্বরে হতে পারে স্থানীয় সরকারের ৫ নির্বাচন: এলজিআরডি প্রতিমন্ত্রী

১৬

ফাঁকা মাঠে অবিশ্বাস্য সুযোগ নষ্ট, বিশ্বকাপের সবচেয়ে বাজে গোল মিস?

১৭

বিদেশি পিস্তল-৪৩ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার ৩

১৮

ধানক্ষেতে মিলল দুই কোটি টাকার স্বর্ণ, আটক ১

১৯

শেষ হলো শিল্পী সমিতির ভোটগ্রহণ, কখন জানবেন ফলাফল?

২০
X