রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ জুলাই ২০২৬, ০৭:২১ পিএম
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রী জনগণের কষ্ট লাঘবকে বড় করে দেখছেন: রিজভী

ঢাকেশ্বরী মন্দিরে ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে প্রার্থনা ও আলোচনা সভায় বক্তব্য দিচ্ছেন রুহুল কবির রিজভী। ছবি : কালবেলা
ঢাকেশ্বরী মন্দিরে ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে প্রার্থনা ও আলোচনা সভায় বক্তব্য দিচ্ছেন রুহুল কবির রিজভী। ছবি : কালবেলা

প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের কষ্ট লাঘব করাকে বড় করে দেখছেন বলে মন্তব্য করেছেন তার রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী নিরন্তর প্রচেষ্টার মধ্য দিয়ে তার নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বাজেটে জনস্বার্থকে সবচেয়ে বড় করে দেখছেন। কৃষি, স্বাস্থ্য খাতসহ যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা বাস্তবায়নে কোনো ধরনের কমতি বা ঘাটতি নেই। প্রতিনিয়ত তিনি মনিটরিং করছেন।’

শুক্রবার (০৩ জুলাই) বিকেলে ঢাকেশ্বরী মন্দিরে ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে প্রার্থনা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রিজভী এসব কথা বলেন তিনি। সভার আয়োজন করে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও নৃ-গোষ্ঠী সম্প্রদায়।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ‘বাজেটে বাৎসরিক আয় চার লাখ টাকা পর্যন্ত কোনো আয়কর দিতে হবে না। ক্ষুদ্র ও মাঝারি দোকানগুলোতে প্রথমে করের প্রস্তাব করা হলেও তা প্রত্যাহার করা হয়েছে। ১২ কেজির গ্যাস সিলিন্ডার দাম ৩৫৭ টাকা কমানো হয়েছে।’

ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে আমরা মুক্ত পরিবেশ পেয়েছি বলে মন্তব্য করে তিনি বলেন, ‘মুক্ত পরিবেশে নির্বিধায় কথা বলার স্বাধীনতা নিশ্চিত হয়েছে। সত্যিকার অর্থে জনগণের ভোটাধিকার, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে জবাবদিহিমূলক একটি সরকার নিশ্চিত হয়েছে।’

সব ধর্মের মানুষের প্রতি দৃষ্টি আকর্ষণ করে রিজভী বলেন, ‘আমরা একই ভূখণ্ডের মানুষ ও জনগোষ্ঠী। আমাদের স্বাধীন সত্তা বিনির্মাণের জন্য একসঙ্গে লড়াই ও আত্মত্যাগ করা মানুষ আমরা। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিষ্টান, চাকমা, ত্রিপুরা—সবাই মিলে এই ভূখণ্ডের অস্তিত্ব, স্বাধীনতা এবং অর্থনৈতিক বিকাশের জন্য একসঙ্গে লড়াই করেছে। অথচ বার বার একটি বিভাজনের রেখা তৈরি করার চেষ্টা করা হয়েছে—‘ওরা’ আর ‘আমরা’। কিন্তু এই ধরনের বিভাজন বা সংকট তৈরি বাংলাদেশের মাটিতে কখনো সম্ভব নয়। এই জাতি কখনো কোনো জাতীয়, আন্তর্জাতিক বা বৈদেশিক চক্রান্তের কাছে মাথা নত করেনি।’

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বলেন, ‘শেখ হাসিনার কাছে হিন্দু-মুসলমান বা ধর্ম বড় ছিল না; তার কাছে বড় ছিল তার পরিবার এবং দল। দলের না হলে হিন্দু ধর্মালম্বী মানুষও শেখ হাসিনার নিপিড়নের শিকার হয়েছে।’

তিনি আরও বলেন, ‘চব্বিশের জুলাই আন্দোলনে সবাই মিলে দাঁড়িয়েছিলাম। সেদিন হিন্দুও গুলি খেয়েছে, খ্রিষ্টানও গুলি খেয়েছে। আশা করি, আমাদের এই পরস্পরের মধ্যকার ভ্রাতৃত্ববোধ কেউ নষ্ট করতে পারবে না। আমরা আমাদের এই স্বাধীন সত্তাকে রক্ষা করার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে কাজ করে যাব। একসঙ্গে লড়াই করব, একসঙ্গে বিনির্মাণ করব, আবার প্রয়োজনে একসঙ্গে প্রতিরোধ করব।’

এসময় আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, বিএনপি সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি ডা. জাহিদুল কবির, ছাত্রদলের সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল সহ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ও নৃগোষ্ঠীর সম্প্রদায়ের নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায় না সরকার : বিজন কান্তি 

নরসিংদীতে মন্দির উন্নয়ন কাজের সরকারি বরাদ্দ বিএনপি নেতার পকেটে!

সেমিনারে বক্তারা / সুশাসন নিশ্চিত করতে হলে গণতন্ত্র প্রতিষ্ঠা অপরিহার্য

এএফসি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বিমান, রানার্সআপ ইউএস-বাংলা

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

সিলেট-ম্যানচেস্টার রুটে ফিরছে সরাসরি ফ্লাইট, রোববার প্রথম যাত্রা

জুলাই সনদের প্রতি পুনরায় প্রতিশ্রুতি ব্যক্ত করলেন জামায়াত আমির

হরমুজ প্রণালি ইরানের জন্য পারমাণবিক অস্ত্রের মতোই গুরুত্বপূর্ণ 

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অংশীদারত্ব আরও গভীর করার আহ্বান ডা. শফিকুর রহমানের

ইসলামিক ব্যাংকিংয়ে সুশাসন, শরিয়াহ কমপ্লায়েন্স বাস্তবায়নে জোর

১০

ফরিদপুর বিভাগ ও সিটি করপোরেশন হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১১

পুরো ৯০ মিনিট খেলার জন্য প্রস্তুত নেইমার : আনচেলত্তি

১২

কুমিল্লা ও চাঁদপুরে আনসার-ভিডিপির কার্যক্রম পরিদর্শনে অতিরিক্ত মহাপরিচালক

১৩

কমিউনিস্টবিরোধী বক্তব্যে যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপনের সূচনা করলেন ট্রাম্প

১৪

সাগরে লঘুচাপ, ঝড়ো হাওয়ার আভাস

১৫

ফুটপাতে ঘুমন্ত নারীকে ধর্ষণ, বিএনপি কর্মী আটক

১৬

নজরুল বর্ষ ২০২৬-২৭ / বক্তৃতা প্রতিযোগিতায় মাতিন হাসানের প্রথম স্থান অর্জন

১৭

রিয়াদে পরিত্যক্ত কক্ষে প্রবাসী যুবকের মৃত্যু, লাশ দেশে আনতে স্বজনদের আকুতি

১৮

মুকসুদপুরে হ্যান্ডকাফ ও খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

১৯

নদী বন্দর এলাকা পরিদর্শনে নৌ কর্তৃপক্ষের চেয়ারম্যান

২০
X