বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৭ জুন ২০২৬, ১২:৪১ পিএম
অনলাইন সংস্করণ

নতুন দুই আইটেম গানে সিন্ডি রোলিং

সিন্ডি রোলিং। ছবি - সংগৃহীত
সিন্ডি রোলিং। ছবি - সংগৃহীত

বড় পর্দায় অনবদ্য নাচ, গ্ল্যামার আর আন্তর্জাতিক মানের পারফরম্যান্সের অনবদ্য চিত্রনায়িকা সিন্ডি রোলিং। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত 'মাসুদ রানা' চলচ্চিত্রে সিন্ডির অভিনয় দর্শকপ্রিয়তা পেয়েছে। অনেকেই বলে থাকেন, বাংলা চলচ্চিত্রে সিন্ডি রোলিংই প্রথম আন্তর্জাতিক মানের আইটেম গান উপহার দিয়েছিলেন।

এবার দীর্ঘ বিরতির পর আবারো আইটেম গান নিয়ে বড় পর্দায় আসছেন সিন্ডি রোলিং। চলচ্চিত্র পরিচালক ওয়ালিদ আহমেদের 'জীবনের খেলা' সহ আরও একটি নতুন চলচ্চিত্রের আইটেম গানে পারফর্ম করছেন সিন্ডি। আর এই আইটেম গান দুটির পোশাকের ডিজাইনও করছেন সিন্ডি নিজেই। ফলে দুটি আইটেম গানেই দর্শকরা নতুনত্ব খুঁজে পাবেন।

সিন্ডি বলেন, "শাকিব খান, আরেফিন শুভ এর সাথে কাজ করলেও, 'জীবনের খেলা' সিনেমার মাধ্যমে নায়ক সজল এর সাথে এই প্রথম কাজ করছি। আর পরিচালক ওয়ালিদ আহমেদ আমার উপর ভরসা করেছেন তাই আমি আনন্দিত। আমার সবগুলো সিনেমাতেই আমি স্টাইলিং নিয়ে মনোযোগী ছিলাম ও কন্ট্রিবিউট করেছি আমার টিমকে। 'কমন জেন্ডার' ও 'চোরাবালি' সিনেমায় আমি নিজেই কোরিওগ্রাফি করেছিলাম। এবারের আইটেম গানেও আমি নতুন কিছু দিতে চাই। সম্প্রতি মুক্তি পাওয়া 'মাসুদ রানা' সিনেমাতে আমার অভিনয়ের জন্য যেমন দর্শকদের সাড়া পেয়েছি, তেমনি এর আগে 'মেঘের কপাট', 'সুপারহিরো' 'কমন জেন্ডার', 'চোরাবালি', 'কিস্তিমাত' চলচ্চিত্রের জন্যও দর্শকরা এখনো আমাকে ভালোবাসেন। তাই এবার আরও বড় পরিসরে কাজ করছি। 'জীবনের খেলা' ও আরেকটি নতুন চলচ্চিত্রের দুটি আইটেম গানের জন্য আমি নিজেকে তৈরি করছি। দর্শক আমাকে একদম ভিন্ন লুকে দেখতে পাবেন আশা করি।"

প্রসঙ্গত, নোমান রবিন পরিচালিত চলচ্চিত্র 'কমন জেন্ডার' এর আইটেম গানের মাধ্যমে প্রথম বড় পর্দায় আসেন সিন্ডি। এরপর রেদওয়ান রনির জনপ্রিয় চলচ্চিত্র 'চোরাবালি'তে তার আইটেম গানে চমক দেখান, যার সংগীত পরিচালনায় ছিলেন জনপ্রিয় কম্পোজার ফুয়াদ আল মুক্তাদির। আরিফিন শুভ অভিনীত 'কিস্তিমাত' চলচ্চিত্রেও সিন্ডির আইটেম গানটি দর্শক মহলে ব্যাপক জনপ্রিয়তা পায়। সিন্ডি তার অভিনীত সিনেমা 'কমন জেন্ডার' নিয়ে গোল্ডেন গ্লোব ফিল্ম ফেস্টিভ্যালে সিলেক্টেড হন এবং ২০২৪ সালে নিউইয়র্ক এ সুচিত্রা সেন ফিল্ম ফেস্টিভালে 'মেঘের কপাট' সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খাদ্য নিরাপত্তায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: ডিএসসিসি প্রশাসক

১২০ টাকায় পুলিশের চাকরি / ‘বাবাকে দিতে পারলাম না চাকরি পাওয়ার খবর’

নারী পীরের আস্তানায় গান-বাজনা, মুরিদদের হামলায় আহত ১০

চমেক হাসপাতালে রোগীদের জীবন রক্ষায় এগিয়ে এলো কেএসআরএম

কলম্বিয়া ম্যাচে রোনালদোর পায়ে গোল্ডেন বুট! কে উপহার দিল, কত দাম

একযোগে যুবদলের ১০ ইউনিয়ন ও ৯০ ওয়ার্ড কমিটি বিলুপ্ত

ভারতে প্রবেশ করতে মানতে হবে নতুন যে নির্দেশনা 

ইউপি সদস্যের মারধরে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ

না.গঞ্জে নিষিদ্ধ আ.লীগ-ছাত্রলীগের ১৩০ জনের নামে মামলা, গ্রেপ্তার ১২

বিএএফ শাহীন কলেজের ছাত্র সাজিদ হত্যা মামলার আসামি ইশতিয়াক গ্রেপ্তার

১০

ফ্রান্সের বিপক্ষে কেন নরওয়ের শীর্ষ ১০ ফুটবলার খেলেননি

১১

আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প, কাঁপল ভারত ও পাকিস্তান

১২

দেশের প্রথিতযশা চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক রবিউল হোসেন মারা গেছেন

১৩

চট্টগ্রামে শটগান ও ৫ রাউন্ড কার্তুজসহ গ্রেপ্তার ২

১৪

ডুরার নতুন সভাপতি শাহজাহান, সম্পাদক জহিরুল

১৫

‘তুরাগ নদীতে ছাত্রলীগের ৭ নেতাকর্মীর লাশ ভাসছে খবরটি ভিত্তিহীন’

১৬

তিন দেশের ভ্রমণকারীদের সৌদি প্রবেশে নিষেধাজ্ঞা 

১৭

এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বসানোর নির্দেশ শিক্ষামন্ত্রীর

১৮

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুইদিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন ‘ইফাস্ট’ শুরু

১৯

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে নতুন শর্ত ইরানের

২০
X