বিনোদন ডেস্ক
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫, ০৯:১৬ পিএম
অনলাইন সংস্করণ

‘মেয়েদের মেসেজ দিয়ে ভুল করিনি’, মুখ খুললেন ঋজু বিশ্বাস

ঋজু বিশ্বাস। ছবি : সংগৃহীত
ঋজু বিশ্বাস। ছবি : সংগৃহীত

ওপার বাংলার অভিনেতা ঋজু বিশ্বাস এবং এক উঠতি মডেলের ব্যক্তিগত কথোপকথনের স্ক্রিনশট ঘিরে উত্তাল সামাজিক যোগাযোগ মাধ্যম। সেই মডেলের দাবি, অভিনেতা তাকে মেসেজ পাঠিয়ে উত্ত্যক্ত করেছেন। এই অভিযোগের পর একে একে আরও কয়েকজন নারী ঋজুর বিরুদ্ধে একই ধরনের অভিযোগ তুলে সরব হন। পরিস্থিতি জটিল হতেই এবার এই তীব্র বিতর্কের মুখে মুখ খুললেন অভিনেতা ঋজু বিশ্বাস।

মায়ের অসুস্থতার কারণে প্রায় সাত মাস ধরে স্টুডিওপাড়া থেকে দূরে রয়েছেন ঋজু। এর মধ্যেই এমন এক কাণ্ডে জড়িয়ে পড়ায় বিস্মিত তিনি। তবে আত্মপক্ষ সমর্থনে অভিনেতা যে মন্তব্য করেছেন, তা রীতিমতো চমক সৃষ্টি করেছে।

ঋজু তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে মেসেজ পাঠানোর কথা স্বীকার করেছেন। তিনি বলেন, ‘মেসেজ দিয়ে কোনো ভুল করিনি। কেউ কি দেখাতে পারবেন আমি অশালীন কোনো প্রস্তাব দিয়েছি? ফেসবুকে একজন অন্যজনকে মেসেজ করতে পারে না?’

প্রশংসা করা কোনো অপরাধ নয় উল্লেখ করে এই অভিনেতা আরও দাবি করেন, “মিথ্যা কথা বলতে একেবারেই পছন্দ করি না, বলিও না। এক্ষেত্রেও করতে চাইনি। আমি মেসেজ করেছি অনেককেই। কিন্তু শাড়িতে ভালো লাগছে বলা কি অন্যায়? আমার মাকেও দু’দিন আগে প্রশংসা করেছি একইভাবে।”

এই ঘটনায় নিজের সম্মানহানি হয়েছে দাবি করে ঋজু জানিয়েছেন, তিনি ইতোমধ্যেই আইনি পদক্ষেপ নিয়েছেন। সেই উঠতি মডেলের বিরুদ্ধে তিনি মানহানির মামলা করেছেন।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১০

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১১

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১২

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৩

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৪

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৫

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৬

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৭

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৮

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১৯

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

২০
X