বিনোদন ডেস্ক
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫, ১১:১৩ এএম
অনলাইন সংস্করণ

টিভি সিরিয়ালে আমি অভিনয় করব না: জীতু কামাল

জীতু কামাল I ছবি: সংগৃহীত
জীতু কামাল I ছবি: সংগৃহীত

কয়েক মাস ধরে ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিককে ঘিরে ভক্তদের কৌতূহল যেমন বেড়েছে, তেমনি বেড়েছে বিতর্কও। সহ-অভিনেত্রী দিতি প্রিয়ার সঙ্গে ক্রমাগত দ্বন্দ্ব, পর্দার আড়ালের টানাপোড়েন—সব মিলিয়ে যেন হাঁফিয়ে উঠেছিলেন জীতু কামাল। অবশেষে এই তিক্ত অভিজ্ঞতার ছাপ রেখে তিনি নিলেন এমন এক সিদ্ধান্ত, যা বদলে দিতে চলেছে ধারাবাহিকের গতি।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সম্প্রতি ধারাবাহিকের নায়িকা দিতিপ্রিয়া রায় শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে 'অপর্ণা'র চরিত্র থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করেন। এর পরপরই নতুন নায়িকা নির্বাচন নিয়েও শুরু হয় বিতর্ক। যদিও দর্শকদের একটি বড় অংশ দাবি জানায়, দিতিপ্রিয়া ছাড়া অন্য কাউকে অপর্ণার চরিত্রে মানাবে না। এমন পরিস্থিতিতে নতুন করে শুরু হতে যাচ্ছিল ধারাবাহিকটি।

কিন্তু এরই মাঝে জীতু সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে লিখেছেন, ‘আপনারা অর্থাৎ যারা আমার ভক্ত বা দর্শক, যাদের জন্য আমি নায়ক হতে পেরেছি আমি আমার জীবনে কোনো সিদ্ধান্ত তাদের না জানিয়ে করি না।’

‘তাই আজ আমি যে সিদ্ধান্ত নিতে চলেছি, সেটাও আপনাদের জানিয়েই করব। আজকে আমি একটা বড় সিদ্ধান্ত নিতে চলেছি আর সেটা হলো- আগামী দিনে আর কোনো টিভি সিরিয়ালে আমি অভিনয় করব না।

তার কথায়, ‘আমি খুব আনন্দের সঙ্গেই জানাচ্ছি যে 'চিরদিনই তুমি যে আমার' ধারাবাহিকে আমি শেষ অভিনয় করছি। এরপর অন্য মাধ্যমে অভিনয় করলেও ধারাবাহিকে আমি আর অভিনয় করব না। যারা আমার সঙ্গে রয়েছেন বা যারা আমার বিরুদ্ধে রয়েছেন, তাদের সকলকেই আমি এই কথাটা জানালাম।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

১০

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

১১

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১২

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১৩

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১৪

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৫

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৬

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৭

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৮

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৯

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

২০
X