বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২২ পিএম
অনলাইন সংস্করণ

‘টাকা ফেরত চাইলেই হুমকি’, সোহমের বিরুদ্ধে আত্মসাতের মামলা

সোহম চক্রবর্তী । ছবি : সংগৃহীত
সোহম চক্রবর্তী । ছবি : সংগৃহীত

টালিউড অভিনেতা ও তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও হুমকির অভিযোগে মামলা দায়ের করেছেন অভিনেতা শাহিদ (শুভম)। গত ১৬ ফেব্রুয়ারি কলকাতা হাইকোর্টে মামলাটি করেন তিনি। এছাড়া মঙ্গলবার চারু মার্কেট থানায় লিখিত অভিযোগও দায়ের করেছেন শাহিদ।

শাহিদ জানান, ২০২১ সালে বন্ধুত্বের সুবাদে ‘পাকা দেখা’ সিনেমার জন্য সোহমকে ৬৮ লাখ রুপি ধার দিয়েছিলেন তিনি। ২০২৩ সালে এসএসসি দুর্নীতি মামলায় শাহিদ গ্রেপ্তার হওয়ার পর টাকা ফেরত চাইতে পারেননি। জামিনে মুক্তির পর টাকা চাইলে সোহম দুই দফায় ২৫ লাখ রুপি ফেরত দেন। কিন্তু বাকি ৪৩ লাখ রুপি ফেরত চাইলে সোহম টালবাহানা শুরু করেন এবং উল্টো হুমকি দেন বলে অভিযোগ শাহিদের।

ঋণ নেওয়ার বিষয়টি স্বীকার করেছেন সোহম। তিনি জানান, “৬৮ লাখ রুপি ঋণ নিয়েছিলাম। ২৫ লাখ ফেরত দিয়েছি। বাকি ৪৩ লাখ রুপি মিটিয়ে দেব বলে বারবার জানিয়েছি।” তবে হুমকি দেওয়ার অভিযোগ মিথ্যা দাবি করে তিনি বলেন, “আমার কয়েকটি সিনেমা আটকে আছে। বাংলা সিনেমার ব্যবসার অবস্থাও খারাপ। হাতে অর্থ না এলে কী করে ঋণ পরিশোধ করব? শাহিদ আমার অবস্থাটাই বুঝলেন না!”

সামনে রাজ্যসভা নির্বাচন। তাই সোহমের দাবি, নির্বাচনের আগে পরিকল্পিতভাবে তাকে কালিমালিপ্ত করার চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, “শাহিদ আইনি পথে হাঁটলে আমিও আইনি পদক্ষেপ নেব। তবে উনি কোন কালে যুবনেতা ছিলেন, তা জানি না।” আইনি নোটিশ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে সোহম জানান, তার আইনজীবী বিষয়টি দেখছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

১০

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

১১

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১২

২ ঘণ্টা কলম বিরতিতে যাচ্ছেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

১৩

আজকের নামাজের সময়সূচি

১৪

এটাই হয়তো ‘সিন্থেসিস’, আমরাই বুঝিনি এতদিন: মাহফুজ আলম

১৫

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৬

বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ / বিএনপি নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

১৭

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

১৮

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

১৯

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

২০
X