বিনোদন ডেস্ক
প্রকাশ : ৩০ মার্চ ২০২৬, ১১:৩৯ এএম
আপডেট : ৩০ মার্চ ২০২৬, ১১:৫৩ এএম
অনলাইন সংস্করণ

রাহুলের মৃত্যু নিয়ে যে প্রশ্ন ছুড়লেন অরিত্র

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় ও অরিত্র দত্ত বণিক । ছবি : সংগৃহীত
রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় ও অরিত্র দত্ত বণিক । ছবি : সংগৃহীত

উত্তাল সমুদ্রের গর্জন হঠাৎ করেই যেন এক বিষাদসিন্ধুতে পরিণত হলো। টালিউডের পরিচিত মুখ, অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক চলে যাওয়াটা যেন কোনো সিনেমার ট্র্যাজিক ক্লাইম্যাক্সকেও হার মানায়। ভারতের তালসারির নোনা পানিতে হারিয়ে গেল একটি প্রাণচঞ্চল জীবন। কিন্তু প্রশ্ন উঠছে ঠিক কী ঘটেছিল সেই মুহূর্তে? হঠাৎ কেন সমুদ্রের পানিতে মৃত্যু হলো রাহুলের? এটি কি নিছকই প্রকৃতির কোনো নিষ্ঠুর পরিহাস, নাকি পর্দার আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য? চারিদিকে যখন হাজারো গুঞ্জন আর ধোঁয়াশা, ঠিক তখনই নীরবতা ভেঙে সরব হলেন রাহুলের সহ-অভিনেতা অরিত্র দত্ত বণিক।

ভারতের এক গণমাধ্যমে রাহুলের মৃত্যু নিয়ে সাক্ষাৎকার দেন অভিনেতা অরিত্র বণিক দত্ত। তিনি বলেন, ‘আমি এই ঘটনায় চমকে গেছি। ভাবতেই পারছি না এটা কীভাবে ঘটল! রাহুলদা আমার শিক্ষাগুরু। পরিণত বয়সে অভিনয়ের শিক্ষা পেয়েছি। তার সঙ্গে আমার দাদা, ভাইয়ের সম্পর্ক। যখন এই ঘটনা শুনলাম, আমার আগে যিনি কেঁদেছেন তিনি আমার মা।’

তিনি আরও বলেন, একটা এত বড় শুটিং ইউনিট। বহু মানুষ। তার মধ্যে এভাবে একটা ঘটনা ঘটে গেল। কেউ কিছু করতে পারলেন না কেন! কেন এক শতাংশও সুযোগ পাওয়া গেল না তাকে বাঁচানোর। গাফিলতি কেন ছিল? পর্যাপ্ত ব্যবস্থা ছিল না কেন?’

অরিত্রের কথায়, ‘এই মৃত্যুতে অন্য কোনো কারণ রয়েছে কিনা সেটা ময়নাতদন্ত, পুলিশি তদন্তে স্পষ্ট হবে। আমি এখনই বলছি না, তেমন কিছু ছিল। কিন্তু তাকে কেন বাঁচানো গেল না, কেউ কেন কিছু করতে পারলেন না এটা ভাবাচ্ছে। ইন্ডাস্ট্রিতে শিল্পীদের নিরাপত্তা আছে কিনা, এটাও দেখা প্রয়োজন।’

উল্লেখ্য, ২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত রাজ চক্রবর্তীর পরিচালনায় নির্মিত ‘চিরদিনই তুমি যে আমার’ সিনেমায় রাহুলের সঙ্গে সহ-অভিনেতা হিসেবে কাজ করেছিলেন অরিত্র। এছাড়া সম্প্রতি প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী প্রিয়াঙ্কা সরকার, পরমব্রত চট্টোপাধ্যায় অভিনীত একটি ছবির সম্পাদনার কাজ করছেন অরিত্র দত্ত বণিক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরপর ৪ বার ভূমি উন্নয়ন কর প্রদানে শীর্ষে নতুনধরা

ভোলার ৫ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ

মেসির পেনাল্টি মিস 

বোমা-ককটেল বিস্ফোরণ করে এনসিপিকে দমিয়ে রাখা যাবে না: সারজিস

আর্জেন্টিনার বিপক্ষে ১-০ গোলে এগিয়ে মিশর

চিকিৎসককে মারধর / বিএনপি নেতার ছেলে ও ভাইয়ের বিরুদ্ধে মামলা

সংবাদকর্মী ও শিক্ষার্থীদের ওপর নৃশংস পুলিশি হামলার প্রতিবাদে জবিতে মানববন্ধন

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ১৮ জুলাই

পরিত্যক্ত কারখানায় মিলল যুবকের মরদেহ

মেঘনায় নিউ আল-শেফা হাসপাতালকে জরিমানা, অপারেশন থিয়েটার সিলগালা

১০

শেষ মুহূর্তে আর্জেন্টিনা ও মিশরের একাদশে ৫ পরিবর্তন

১১

নোয়াখালীতে দুই হাসপাতালের কার্যক্রম বন্ধ

১২

ইরান যুদ্ধে যাদের ভূমিকায় হতাশ ট্রাম্প

১৩

আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ

১৪

যুবদল সভাপতি-সম্পাদকের উত্তপ্ত বাক্যবিনিময়, হতাশ পদবঞ্চিত নেতারা

১৫

সর্বশেষ বৈঠক / মন্ত্রিসভায় যাচ্ছে নবম পে-স্কেল, যে হারে বাড়বে বেতন

১৬

এইচএসসি পরীক্ষা নিয়ে উৎকণ্ঠায় প্রায় এক লাখ শিক্ষার্থী

১৭

ছেলের বিরুদ্ধে মায়ের জমি আত্মসাতের অভিযোগ

১৮

‘আকু’র দেড় বিলিয়ন ডলার বিল পরিশোধ

১৯

তাঁতী দলের নেতা বহিষ্কার

২০
X