শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৬ মে ২০২৬, ০২:০৫ পিএম
অনলাইন সংস্করণ

হতাশা থেকে মানুষ এই পরিবর্তন এনেছেন, তৃণমূলকে কাঞ্চন মল্লিক

কাঞ্চন মল্লিক। ছবি : সংগৃহীত
কাঞ্চন মল্লিক। ছবি : সংগৃহীত

পশ্চিমবঙ্গের রাজনীতির মঞ্চে বদলের ঢেউ উঠতেই টলিপাড়াতেও শুরু হয়েছে নতুন আলোচনা। গেরুয়া উত্থানের এই আবহে এক সময় তৃণমূলের বিধায়ক থাকা অভিনেতা কাঞ্চন মল্লিকের কণ্ঠে শোনা গেল ভিন্ন সুর,বিজয়ী বিজেপিকে জানালেন শুভেচ্ছা। আর তাতেই নতুন করে চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এলেন তিনি।

জানা যায়, কাঞ্চন মল্লিক তার সোশ্যাল মিডিয়ায় একটি স্ট্যাটাস দিয়েছেন। তাতে বিজেপির ঐতিহাসিক বিজয়কে সাধুবাদ জানান এই তারকা। কাঞ্চন মল্লিক বলেন, ‘আমার অন্তরের অন্তস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা, যারা নতুন সরকার গড়তে চলেছেন।‘

এছাড়া বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভরাডুবির কারণ অল্প কথায় ব্যাখ্যা করেছেন প্রাক্তন বিধায়ক কাঞ্চন। তিনি বলেন, ‘এটা মানুষের রায়। হয়তো মানুষের অনেক অভিযোগ-অনুযোগ, না পাওয়া, হতাশা থেকে মানুষ এই পরিবর্তন এনেছেন।‘

নতুন সরকারের কাছে প্রত্যাশা ব্যক্ত করে কাঞ্চন মল্লিক বলেন, ‘আমি আশা রাখব, নতুন সরকার মানুষের পাশে থেকে কাজে থেকে সাধারণ মানুষের সমস্ত আশা পূরণ করবে। শুধু এটুকুই চাইব, একজন সাধারণ মানুষ হিসেবে পরিবর্তন হোক শান্তির পথ ধরে, হিংসার পথ ধরে নয়।‘

উল্লেখ্য, একসময় তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী ছিলেন কাঞ্চন মল্লিক। দলের হয়ে ভোট যুদ্ধে অংশগ্রহণও করেছিলেন। ২০২১ সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের টিকিট নিয়ে উত্তরপাড়া আসন থেকে বিধায়ক নির্বাচিত হন। বিধায়ক থাকাকালীন পরকীয়ার অভিযোগ ওঠে, ভেঙে যায় দ্বিতীয় সংসার। পরে তৃতীয়বারের মতো অভিনেত্রী শ্রীময়ীকে বিয়ে করেন। এ নিয়ে দারুণ সমালোচনার মুখে পড়েন এই তারকা।

তবে ছাব্বিশের নির্বাচনে তৃণমূলের টিকিট পাননি কাঞ্চন। নির্বাচনি প্রচারেও দেখা যায়নি তাকে। বলা যায়, পুরোপুরি নিষ্ক্রিয় ছিলেন। নির্বাচনে তৃণমূলের ভরাডুবির পর, বিজেপিকে তার অভিবাদন জানানোর ব্যাপারটিও ইতিবাচকভাবে দেখছেন না নেটিজেনরা। অনেকে তাকে কটাক্ষ করে মন্তব্য করেছেন। যদিও এ নিয়ে কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেননি তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলি খামেনির জানাজায় ইউরোপীয় দেশগুলোকে আমন্ত্রণ জানায়নি ইরান 

পুরো কেপ ভার্দে স্কোয়াডের বাজারমূল্য শুধু আলভারেজেরই অর্ধেক

যুক্তরাজ্যের আর্কাইভে মিলল যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্রের বিরল কপি

খামেনির জানাজার আগে ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

আর্জেন্টিনা–কেপ ভার্দে ম্যাচের কয়েক ঘণ্টা আগে বড় সতর্কবার্তা

নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে আসছে এআই প্রযুক্তি: সিলেটে বাণিজ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, নাকি অন্য কিছু

সিলেটে কালবেলার সাংবাদিককে শ্বাসরোধে হত্যাচেষ্টা, থানায় অভিযোগ

ছাত্রদল নেতা সামির আটকের পরদিন ‘বাড়ি দখলের চেষ্টা’, হামলা-লুটপাটের অভিযোগ

১৯৯০-এর ‘ক্যামেরুন ট্র্যাজেডি’ কি ফেরাবে কেপ ভার্দে?

১০

খুলনায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার, জলদস্যু আজহারুল গ্রেপ্তার

১১

তিস্তা সেচ ক্যানেলের পাশে মানুষের কঙ্কাল উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

১২

মুক্তিযুদ্ধের সময় আ.লীগ গণমানুষের দল ছিল, পরে স্বৈরাচারী রূপ ধারণ করে: প্রতিমন্ত্রী নূর

১৩

আগামী ৫ দিন কেমন থাকবে, জানাল আবহাওয়া অফিস

১৪

বেঁচে থেকেও ‘মৃত’, নিজেকে জীবিত প্রমাণে দপ্তরে দপ্তরে ঘুরছেন রিকশাচালক

১৫

কেপ-ভার্দে আর্জেন্টিনাকে গোল দিলেই এক বছর ফ্রিতে রোগী দেখবেন চিকিৎসক

১৬

আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচ কখন, অনলাইনে দেখবেন যেভাবে

১৭

জবি ক্যারিয়ার ক্লাবের এলডিপির ওরিয়েন্টেশনে শতাধিক নতুন সদস্য

১৮

ছাত্রীনিবাসে মিলল পাবিপ্রবি শিক্ষার্থীর মরদেহ, মৃত্যু ঘিরে রহস্য

১৯

ফেনীতে ছাত্রদলের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

২০
X