বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৩ মে ২০২৬, ০৬:১৪ পিএম
অনলাইন সংস্করণ

অভিনয়ে ফিরতে চান সায়ন্তিকা

সায়ন্তিকা ব্যানার্জি । ছবি : সংগৃহীত
সায়ন্তিকা ব্যানার্জি । ছবি : সংগৃহীত

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে প্রায় ১৭ হাজার ভোটে পরাজিত হয়েছেন ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী ও তৃণমূলের প্রাক্তন বিধায়ক সায়ন্তিকা ব্যানার্জি। নির্বাচনের মাঠে ভরাডুবির পর আড়ালে চলে যান এই অভিনেত্রী। অবশেষে পরাজয় নিয়ে নীরবতা ভাঙলেন তিনি।

গত কয়েক দিন ধরে জ্বরে ভুগছেন সায়ন্তিকা। যদিও আগের চেয়ে এখন অনেকটা সুস্থ। নির্বাচনে পরাজয়ের অনুভূতি প্রকাশ করে ভারতীয় একটি গণমাধ্যমে সায়ন্তিকা ব্যানার্জি বলেন, ‘একটা খারাপ লাগা তো থাকেই। মন খারাপ ঠিক নয়। হয়তো আমার থেকে আরও বেশি প্রত্যাশা মানুষের ছিল। আমিই হয়তো সাধারণ মানুষের আশা পূরণ করতে পারিনি। তবে চেষ্টা করিনি, এমন বলব না। আমি চেয়েছিলাম নিজের সবটা দিয়ে কাজ করার; সেটাই অনবরত করেছি।’

তবে অভিনয়ে ফের মন দেওয়ার কথা জানিয়ে সায়ন্তিকা ব্যানার্জি বলেন, ‘আমার যে পেশা অভিনয়, সেটাতে মন দিতে চাই। তার জন্য প্রস্তুতি নিতে চাই। নিজের শারীরিক গঠন ঠিক করতে চাই। এই কয়েক বছর রাজনীতিতে মন দিয়েছিলাম। তাই শরীরচর্চায় অনেকটাই ভাটা পড়েছে। আবার নিজেকে ক্যামেরার সামনে দাঁড়ানোর জন্য প্রস্তুত করতে চাই।’

খানিকটা ব্যাখ্যা করে সায়ন্তিকা ব্যানার্জি বলেন, ‘জীবন তো থেমে যাবে না। এ পরাজয় মানে জীবন শেষ হয়ে গেল, সেটা তো নয়। আমার যে পেশা, যার সূত্রে আমার পরিচিতি—সেই দিকেই মন দিতে চাই।’

২০২৪ সালের উপনির্বাচনে তৃণমূলের টিকিট নিয়ে বিধানসভা নির্বাচনে বিজয়ী হন অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জি। এবার বরানগরে সায়ন্তিকার লড়াই কঠিন হয়ে পড়ে। বিজেপি প্রার্থী সজল ঘোষের কাছে ১৬ হাজার ৯৫৬ ভোটে হেরেছেন এই অভিনেত্রী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে ডে-কেয়ারের ওয়াশিং মেশিনে ঢুকিয়ে রাখা হতো শিশুদের

জুলাই-আগস্টে ডেঙ্গুর ভয়াবহতা নিয়ে যে তথ্য দিলেন স্বাস্থ্যমন্ত্রী

ছাদ থেকে লাফিয়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

১৯০ জনকে নিয়োগ দেবে জেলা প্রশাসকের কার্যালয়, দ্রুত আবেদন করুন

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ত্রিশালে নজরুল সিটির সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে চাকরি দেবে প্রাণ গ্রুপ

বাংলাদেশের জ্বালানি ভবিষ্যতের জন্য যে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োজন, সে পথেই গবেষক এমডি আজম খান

কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় নিহত ৮, আহত ৩৪

পে-স্কেলের গেজেট প্রকাশ এবং বাস্তবায়ন নিয়ে যে তথ্য দিলেন অর্থ উপদেষ্টা

১০

আমা কফি ক্যাম্পাস ফুটসাল ২০২৬ / ৩২ বিশ্ববিদ্যালয়ের লড়াইয়ে চ্যাম্পিয়ন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

১১

বাবার মৃত্যুশোকে পেনাল্টিতে শট নেননি ফুটবলার

১২

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পরিদর্শনে স্লোভেনিয়ার সাবেক সংসদ সদস্য টাডেজ স্ল্যাপনিক

১৩

বিশ্বকাপ থেকে বিদায়ঘণ্টা বাজার পরেই শুনলেন বাবাও বেঁচে নেই

১৪

৮৬ মিনিট পর্যন্ত ২ গোলে এগিয়ে থেকেও শেষে বিদায়, মানতেই পারছেন না কোচ

১৫

আরব সাগরে মার্কিন নৌবাহিনীর হেলিকপ্টারের জরুরি অবতরণ

১৬

ব্যাংককে আকিজ সিমেন্টের বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত

১৭

ইয়ামালকে নিয়ে বড় সুখবর দিলেন স্পেনের কোচ

১৮

‘আমার আব্বা সাংবাদিক, চাচা আইনমন্ত্রী’ রাবি ছাত্রদল কর্মীর হুঁশিয়ারি

১৯

টানা কমার পর বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

২০
X