কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৪, ০৪:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

ক্যাটরিনার সাবেক-বর্তমান একই ফ্রেমে

রণবীর, আলিয়া ভাট, ভিকি কৌশল ও ক্যাটরিনা। ছবি : সংগৃহীত
রণবীর, আলিয়া ভাট, ভিকি কৌশল ও ক্যাটরিনা। ছবি : সংগৃহীত

বলিউডে দীর্ঘকাল বেশ আলোচনায় ছিল সালমান-ক্যাটরিনার প্রেম কাহিনি। তবে আসল প্রেমটা ক্যাটরিনার জীবনে ছিল রণবীর কাপুরের সঙ্গে। একসময় এই অভিনেতার জন্য একরকম পাগলই ছিলেন ক্যাটরিনা। দীপিকার পর ক্যাটরিনার সঙ্গেই প্রকাশ্যে জড়িয়ে পড়েন রণবীর কাপুর।

কিন্তু তারপর তীব্র তিক্ততা। বিরক্তি নাকি এমনই ছিল, একে অন্যের ছায়া থেকেও দূরে থাকতেন। কিন্তু রামমন্দিরে যাওয়ার পথে রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফ এক ফ্রেমে ধরা দিলেন। মাঝে ভিকি কৌশল, আলিয়া ভাটও ছিলেন। তবে মূল আকর্ষণ এই সাবেক জুটিই।

সোমবার (২২ জানুয়ারি) অযোধ্যায় রামমন্দিরে রামের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে হাজির গোটা বলিউড। অসংখ্য তারকা একের পর এক ছবি শেয়ার করছেন ভক্তদের জন্য।

এমনই একটি ছবি বেশ নজর কেড়েছে অনুরাগীদের। যেখানে একসঙ্গে একফ্রেমে দেখা যাচ্ছে সাবেক ও বর্তমান জুটিকে।

রণবীর ও ক্যাটরিনার বিচ্ছেদ সম্পর্কে শোনা যায়, রণবীরের মা নীতু কাপুরের সঙ্গে ক্যাটরিনার সম্পর্ক তেমন ভালো ছিল না। তাতেই দূরত্ব বাড়ে রণবীর ও ক্যাটের মধ্যে। তার পর বিচ্ছেদ। রণবীরের সঙ্গে বিচ্ছেদের পর বেশ ভেঙে পড়েছিলেন ক্যাটরিনা। সেই সময় তাকে আবার সামলান বলিউডের ‘টাইগার’ সালমান খান। সালমানের সঙ্গে নতুন করে জুটি বেঁধে বক্স অফিসেও সাফল্য পান ক্যাটরিনা। কিন্তু সালমানের সঙ্গে আর প্রেমের সম্পর্কে জড়াননি ক্যাট। বরং ভিকি কৌশলের কাছেই নিজের আশ্রয় খুঁজে পেয়েছিলেন।

এদিকে একাধিক প্রেম অধ্যায়ের পর আলিয়ার সঙ্গে ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমায় কাজ করতে গিয়ে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন রণবীর কাপুর। ২০২১ সালে ভিকির সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন ক্যাটরিনা। তার এক বছর পর ২০২২ সালে বিয়ে হয় রণবীর-আলিয়ার। গত বছর তাদের কোলজুড়ে এসেছে প্রথম কন্যাসন্তান রাহা।

অপরদিকে ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ বেশ সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন। বলিউডেও ব্যস্ত সময় পার করছেন এই চারজন। এই মুহূর্তে একাধিক সিনেমা হাতে রয়েছে তাদের। তবে ক্যাটরিনা ও রণবীরকে আবারও জুটি হিসেবে পর্দায় দেখার অপেক্ষায় তাদের অনুরাগীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সবার পায়ে গোলাপি জুতা, মেসির পায়ে কেন সাদা?  

‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

নাটকের পর এবার ওটিটিতে কাজ করার ইঙ্গিত দিলেন জিম

আইসিএপিপির স্থায়ী কমিটির সদস্য হলেন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ

যুবদল নেতা সজিবের বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবি

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

প্রায় ৫০ বছর পর ভিসা ফি পাঁচ গুণ বাড়াল জাপান

বাংলাদেশ-মালয়েশিয়া বৈঠকে তিন সমঝোতা চুক্তি স্বাক্ষর

ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান

১০

মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ, পাশে মিলল লাল শাড়ি

১১

‘ব্রেকিং ব্যাড’ খ্যাত হলিউড তারকার ইসলাম গ্রহণ

১২

হারপিক ঢেলে ‘আর্জেন্টিনার জার্সি’ বানাল ব্রাজিল সমর্থকরা

১৩

উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে শিক্ষক প্রশিক্ষণ সিরিজ শুরু করল ইউল্যাব

১৪

মাদক সেবনের অভিযোগে সিনিয়র-জুনিয়রের সংঘর্ষ, হাসপাতালে উভয় শিক্ষার্থী

১৫

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পর কত কমল তেলের দাম?

১৬

পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক

১৭

যুক্তরাষ্ট্রের কয়েক ডজন প্রতিষ্ঠানের ওপর বাণিজ্যিক বিধিনিষেধ চীনের

১৮

বিক্রয় উৎকর্ষতায় সম্মাননা পেলেন এসএ গ্রুপের সেরা পরিবেশক ও বিক্রয়কর্মীরা

১৯

আটবার ঘর তুলেছি, পদ্মায় সব নিয়ে গেল

২০
X