বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ জুলাই ২০২৬, ০৮:৪৯ এএম
আপডেট : ০৬ জুলাই ২০২৬, ১০:২৭ এএম
অনলাইন সংস্করণ

বিশ্বে ‘মানুষখেকো’ ছত্রাক ছড়িয়ে পড়ছে, কারণ বৈশ্বিক উষ্ণতা

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে প্রাণঘাতী ছত্রাকজনিত সংক্রমণ বিশ্বের নতুন নতুন অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করেছেন বিজ্ঞানীরা। বিশেষজ্ঞদের আশঙ্কা, এই সংক্রমণ মোকাবিলায় বিশ্বের প্রস্তুতি এখনো খুবই সীমিত। খবর সিএনএনের।

ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে, জলবায়ু পরিবর্তনের কারণে ‘অ্যাসপারজিলাস’ নামের এক ধরনের ছত্রাক উত্তর আমেরিকা, ইউরোপ, চীন ও রাশিয়ার নতুন এলাকায় ছড়িয়ে পড়তে পারে। এই ছত্রাক ফুসফুসে সংক্রমণ ঘটিয়ে ‘অ্যাসপারজিলোসিস’ নামে প্রাণঘাতী রোগ সৃষ্টি করে।

গবেষকদের মতে, সাধারণত এই ছত্রাকের স্পোর সুস্থ মানুষের শরীর ধ্বংস করে দিতে পারে। তবে হাঁপানি, সিওপিডি, ক্যানসার, অঙ্গ প্রতিস্থাপনকারী রোগী বা যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল, তাদের জন্য এটি মারাত্মক হতে পারে।

গবেষণার সহ-লেখক নর্মান ভ্যান রেইন বলেন, শরীরের প্রতিরোধ ব্যবস্থা ব্যর্থ হলে ছত্রাক শরীরের ভেতরে বৃদ্ধি পেতে থাকে এবং কার্যত ‘ভেতর থেকে খেতে শুরু করে’। অ্যাসপারজিলোসিসে মৃত্যুহার ২০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত হতে পারে।

গবেষণায় আরও বলা হয়েছে, বৈশ্বিক উষ্ণতা বাড়লে ‘অ্যাসপারজিলাস ফিউমিগেটাস’ ২১০০ সালের মধ্যে প্রায় ৭৭ শতাংশ বেশি এলাকায় ছড়িয়ে পড়তে পারে। এতে শুধু ইউরোপেই প্রায় ৯০ লাখ মানুষ ঝুঁকির মুখে পড়তে পারেন। অন্যদিকে অ্যাসপারজিলাস ফ্ল্যাভাস উত্তর আমেরিকা, উত্তর চীন ও রাশিয়ার নতুন অঞ্চলে বিস্তার লাভ করতে পারে। এই ছত্রাক শুধু মানুষের শরীরেই নয়, খাদ্যশস্যেও সংক্রমণ ঘটায় এবং অনেক অ্যান্টিফাঙ্গাল ওষুধের বিরুদ্ধেও প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এরই মধ্যে অ্যাসপারজিলাস ফ্ল্যাভাসকে জনস্বাস্থ্যের জন্য গুরুতর ঝুঁকিপূর্ণ ছত্রাক হিসেবে তালিকাভুক্ত করেছে।

এদিকে যুক্তরাষ্ট্রে ১০ কোটির বেশি রোগীর তথ্য বিশ্লেষণ করে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, ২০১৩-২৩ সালের মধ্যে ২০ হাজারের বেশি অ্যাসপারজিলোসিস সংক্রমণ শনাক্ত হয়েছে। গবেষণার প্রধান অধ্যাপক জাস্টিন রেমেইস জানান, প্রতি বছর এ রোগের সংক্রমণ গড়ে প্রায় ৫ শতাংশ হারে বাড়ছে।

বিশেষজ্ঞরা বলছেন, ছত্রাকজনিত রোগ সম্পর্কে এখনো মানুষের সচেতনতা কম। কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে এ ধরনের সংক্রমণ আরও বাড়তে পারে। তাই দ্রুত গবেষণা, নজরদারি এবং কার্যকর চিকিৎসা ব্যবস্থা জোরদার করা জরুরি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি

দয়া করে ফিলিস্তিনিদের বাঁচতে দিন, বিশ্বকাপে মিসরের কোচ

একযোগে ইরানে ৮০টির বেশি লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলা

ছেলের স্মৃতিতে বিনামূল্যে তৃষ্ণার্ত ট্রেনযাত্রীদের পানি পান করান মুন্নু শেখ

যবিপ্রবিতে খেলা দেখাকে কেন্দ্র করে মারামারি, সাংবাদিকদের ওপর হামলা

যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ‘কঠোর প্রতিক্রিয়ার’ হুঁশিয়ারি ইরানের

চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত

আবহাওয়া নিয়ে দুঃসংবাদ, পাঁচ বিভাগে ভারী বৃষ্টির আভাস

দাবদাহে পুড়ছে স্পেন, ৪৪ ডিগ্রি ছুঁতে পারে তাপমাত্রা

সড়ক দুর্ঘটনায় এনসিপি নেতা ফাইয়াজ নিহত

১০

যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার পাশে দাঁড়াতে ফ্রান্সের নতুন উদ্যোগ

১১

৮ জুলাই  / ইতিহাসের এই দিনে উল্লেখযোগ্য ঘটনাবলি

১২

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৩

আজকের নামাজের সময়সূচি

১৪

ইরানের তেল বিক্রির অনুমতি বাতিলের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের

১৫

ইরানে বিমান হামলা চালাল যুক্তরাষ্ট্র

১৬

ইরানের বিরুদ্ধে বার্তা দিল বাহরাইন

১৭

বাগবিতণ্ডায় ব্রাজিল সমর্থকের নাক ফাটাল আর্জেন্টিনা সমর্থক

১৮

কোয়ার্টারে যে প্রতিপক্ষ পেল মেসির আর্জেন্টিনা

১৯

টাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়ে কোয়ার্টারে সুইজারল্যান্ড

২০
X