কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ মে ২০২৬, ১০:২১ এএম
অনলাইন সংস্করণ

প্রতিদিন ডিম খাচ্ছেন, কোনটিতে কী পুষ্টিগুণ না জানলেই বিপদ

প্রতিদিন ডিম খাচ্ছেন, কোনটিতে কী পুষ্টিগুণ না জানলেই বিপদ ছবি : সংগৃহীত
প্রতিদিন ডিম খাচ্ছেন, কোনটিতে কী পুষ্টিগুণ না জানলেই বিপদ ছবি : সংগৃহীত

প্রতিদিনের খাদ্যতালিকায় ডিম প্রায় অপরিহার্য। কিন্তু আমরা অনেকেই জানি না—হাঁস, মুরগি বা কোয়েলের ডিমের পুষ্টিগুণে কী পার্থক্য রয়েছে।

কালবেলার পাঠকদের জন্য বিভিন্ন ধরনের ডিমের পুষ্টিগুণ ও উপকারিতা তুলে ধরা হলো—

প্রতিদিনই কমবেশি ডিম খেয়ে থাকি আমরা। সাধারণত হাঁসের ডিম, দেশি মুরগির ডিম, ফার্মের মুরগির ডিম ও কোয়েলের ডিম খাওয়া হয়। কিন্তু আমরা কী জানি, কোন ডিমে কী গুণাগুণ রয়েছে।

দেশি মুরগির ডিম

দেশি মুরগির ডিম ও ফার্মের মুরগির ডিমে খুব ব্যবধান নেই। দেশি মুরগি খাদ্য হিসেবে বিভিন্ন পোকা-মাকড়, গাছের কচিপাতা, কেঁচো ও বাড়ির ফেলে দেওয়া অবশিষ্ট খাবার খায়। দেশি মুরগির ডিমের গড় ওজন প্রায় ৩৮ গ্রাম। বিপরীতে ফার্মের মুরগির ডিমের গড় ওজন প্রায় ৬০ গ্রাম।

ফার্মের মুরগির ডিম

ফার্মের মুরগির খাবারে বিভিন্ন ভিটামিন মেশানো হয়। এসব খাবারে বিভিন্ন খনিজ পদার্থ থাকে। শামুকের গুঁড়া, খৈল, লবণ, শুটকি মাছের গুঁড়া, ভুষি, গম, ভুট্টাসহ অনেক কিছুর মিশ্রণে তৈরি হয় ফার্মের মুরগির খাদ্য। দেশি মুরগির থেকে ফার্মের মুরগির ডিম প্রায় দ্বিগুণ বিধায় এতে প্রোটিন, ফ্যাট, ভিটামিন, খনিজসহ অন্যান্য পুষ্টি গুণাগুণ বেশি। ফ্যাট কমাতে হাঁসের ডিমের থেকে মুরগির ডিম সহায়ক।

হাঁসের ডিম

পুষ্টি গুনাগুণ বিবেচনা করলে হাঁসের ডিম ও মুরগির ডিম প্রায় একই। তবে হাঁসের ডিমে কিছুটা বেশি পুষ্টি। ১০০ গ্রাম হাঁসের ডিমে ১৮১ কিলো-ক্যালরি শক্তি রয়েছে। এতে ১৩.৫ গ্রাম প্রোটিন থাকে, ফ্যাট ১৩.৭ গ্রাম, ক্যালসিয়াম ৭০ মিলিগ্রাম, লোহা ৩ মিলিগ্রাম, ভিটামিন-এ ২৬৯ মাইক্রোগ্রাম থাকে।

কোয়েলের ডিম

ডিমের মধ্যে একমাত্র কোয়েলের ডিমে পুষ্টিগুণ বেশি। বিশেষজ্ঞরা চল্লিশ বছরের পর মুরগির ডিম খেতে নিষেধ করেন। নিয়মিত মুরগির ডিম খেলে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যায় এবং হৃদরোগ হওয়ার সম্ভাবনা থাকে। সেটা দেশি মুরগি কিংবা ফার্মের মুরগির ডিম হোক। কোয়েলের ডিমে রিবোফ্লাভিন রয়েছে। এটি ভিটামিন বি-২, যা দেহের বিভিন্ন শারীরবৃত্তি প্রক্রিয়ায় উপকারী।

ভিটামিন বি-২ সহ অন্যান্য বি শ্রেণির ভিটামিন উপাদানগুলো লিভার, ত্বক, চুল ও চোখের সুস্থতায় কাজ করে। এ ডিমে রয়েছে সেলেনিয়াম খনিজ, যা প্রোস্টেট ক্যানসারের ঝুঁকি কমায়। সেলেনিয়ামের অ্যান্টি-অক্সিডেন্ট দেহকোষ ক্ষয় রোধে সহায়তা করে এবং এই ডিমে থাকা ভিটামিন-এ চোখের দৃষ্টিশক্তি বাড়াতে ভূমিকা রাখে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরব সাগরে মার্কিন নৌবাহিনীর হেলিকপ্টারের জরুরি অবতরণ

আকিজ রিসোর্স নিয়ে এলো ’মেডিপ্লেক্স’

ইয়ামালকে নিয়ে বড় সুখবর দিলেন স্পেনের কোচ

‘আমার আব্বা সাংবাদিক, চাচা আইনমন্ত্রী’ রাবি ছাত্রদল কর্মীর হুঁশিয়ারি

টানা কমার পর বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

নতুন দায়িত্বে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, বিডা ও এনবিআর চেয়ারম্যান

পুলিশ সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর: চট্টগ্রামের এসপি

সঞ্চয়পত্রের মুনাফার হার অপরিবর্তিত

আপিল বিভাগের রায় / ৩২ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই

পে-স্কেল কার্যকর, শেষের ১০ গ্রেডের বেতন নিয়ে বড় সিদ্ধান্ত

১০

হুহু করে কমছে তেলের দাম

১১

নিখোঁজের ১০ দিন পর মাসুদের গলিত মরদেহ উদ্ধার

১২

মালয়েশিয়ার আইন মেনে চলার আহ্বান যুবদল নেতাদের

১৩

খামেনির জানাজায় অংশ নিতে দেশ ছাড়লেন স্পিকার

১৪

২ জুলাই / আজকের ৫ ওয়াক্ত নামাজের সময়সূচি

১৫

সরকারি চাকরিতে লম্বা ছুটির সুযোগ, বেসরকারিতেও আছে বড় সুসংবাদ

১৬

বিশ্বকাপে পরাজয়ের ৩০ মিনিটের মাথায় ভূমিকম্পে কাঁপল দেশ

১৭

ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান

১৮

‘বিশ্বাস থাকলে ফুটবলে সবকিছুই সম্ভব’— নাটকীয় জয়ের পর বেলজিয়ামের কোচ

১৯

কুড়িগ্রামে তীর রক্ষা বাঁধে ভাঙন

২০
X