কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ জুলাই ২০২৬, ১১:১৬ এএম
আপডেট : ০২ জুলাই ২০২৬, ১১:২০ এএম
অনলাইন সংস্করণ

আরব সাগরে মার্কিন নৌবাহিনীর হেলিকপ্টারের জরুরি অবতরণ

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

আরব সাগরে মার্কিন নৌবাহিনীর একটি এমএইচ-৬০এস সি হক হেলিকপ্টার জরুরি ভিত্তিতে পানিতে অবতরণ করেছে। এ ঘটনায় হেলিকপ্টারের চারজন ক্রুর মধ্যে একজন নিখোঁজ রয়েছেন। ইউনাইটেড স্টেটস নেভাল ফোর্সেস সেন্ট্রাল কমান্ড এ তথ্য জানিয়েছে। খবর আনাদোলু এজেন্সির।

বুধবার প্রকাশিত এক বিবৃতিতে ন্যাভসেন্ট জানায়, ১ জুলাই যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় ভোর ৩টা ৩০ মিনিটে মোতায়েন থাকা এমএইচ-৬০এস সি হক হেলিকপ্টারটি জরুরি পরিস্থিতিতে আরব সাগরে পানিতে অবতরণ করে।

ন্যাভসেন্ট জানায়, এ জরুরি অবতরণের পেছনে কোনো শত্রুপক্ষের হামলার ইঙ্গিত পাওয়া যায়নি। হেলিকপ্টারের চার সদস্যের মধ্যে তিনজনকে উদ্ধার করে বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ এইচ.ডব্লিউ. বুশে নেওয়া হয়েছে এবং তারা স্থিতিশীল অবস্থায় রয়েছেন।

বর্তমানে নিখোঁজ ক্রু সদস্যকে উদ্ধারে অঞ্চলে মোতায়েন মার্কিন নৌবাহিনীর বিভিন্ন ইউনিট তল্লাশি অভিযান চালাচ্ছে। একই সঙ্গে দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোহিঙ্গা ক্যাম্পে গোপন পথ, বাড়ছে অপরাধের শঙ্কা

বড় অঙ্কে পরিবর্তনের পর আজ যত টাকা ভরিতে মিলছে স্বর্ণ

শৈশবের দারিদ্র্য নিয়ে ব্রিটিশ শিক্ষামন্ত্রীর মন্তব্য, অতিরঞ্জনের অভিযোগ প্রতিবেশীর

যেভাবে ব্রিটিশ ‘গ্যাংস্টারদের’ নতুন আখড়া হয়ে উঠল নেদারল্যান্ডস 

বায়ুদূষণে আজ শীর্ষে নয়াদিল্লি, ঢাকার অবস্থান কত

যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসে রাষ্ট্রদূত মুশফিকের বার্তা

রোববার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

৫ মিলিয়ন ডলারের ক্ষতিপূরণ দিতে আরও সময় চাইলেন ট্রাম্প

নতুন পে-স্কেলে বেতন কাঠামো ও সফটওয়্যার নিয়ে জটিলতা

বাঁচতে চান শাবিপ্রবি শিক্ষার্থী আশরাফুল

১০

গোলাপগঞ্জে দেশের প্রথম ‘প্রবাসী হেল্প ডেস্ক কর্নার’

১১

‘ম্যানার শিখিয়ে’ বহিষ্কার জাবির ১২ শিক্ষার্থী

১২

দিনে মাত্র ৩০ মিনিট হাঁটলেই দেওয়া হবে পুরস্কার

১৩

এবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনিজুয়েলার পাশে দাঁড়ালেন মেসি

১৪

প্যারাগুয়ে গোলরক্ষক হাত বাড়ালেও হ্যান্ডশেক করেননি এমবাপ্পে, তুমুল বিতর্ক

১৫

রোনালদোর চেয়েও এগিয়ে কেপ ভার্দের গোলরক্ষক

১৬

ভয়াবহ খরায় পুড়ছে ইউরোপ, ধানক্ষেত শুকিয়ে যাচ্ছে

১৭

গোল্ডেন বুটের দৌড়ে মেসিকে ছুঁলেন এমবাপ্পে

১৮

ইসরায়েলের কারণে মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধের শঙ্কা: এরদোয়ান

১৯

মালয়েশিয়াগামী ফ্লাইটের ৭১ যাত্রী হঠাৎ বিমানবন্দর থেকে উধাও

২০
X