কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫০ পিএম
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫২ পিএম
অনলাইন সংস্করণ

৪৮তম বিশেষ বিসিএসের ২১ জনের সুপারিশ স্থগিত, দুজনের বাতিল

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের কার্যালয়। ছবি : কালবেলা গ্রাফিক্স
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের কার্যালয়। ছবি : কালবেলা গ্রাফিক্স

চিকিৎসক নিয়োগের জন্য অনুষ্ঠিত ৪৮তম বিশেষ বিসিএস পরীক্ষায় ২১ প্রার্থীর চূড়ান্ত সুপারিশ স্থগিত করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এর মধ্যে ১৯ জন সহকারী সার্জন ও ২ জন সহকারী ডেন্টাল সার্জন রয়েছেন। এছাড়া এমবিবিএস ডিগ্রি না থাকার কারণে দুজনের প্রার্থিতা বাতিল করা হয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার শাখা) মাসুমা আফরীনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

গত ১১ সেপ্টেম্বর ৪৮তম বিশেষ বিসিএসের ফল প্রকাশ করা হয়। ফলাফলে মোট তিন হাজার ১২০ প্রার্থীর নিয়োগের জন্য চূড়ান্ত সুপারিশ করা হয়েছিল। জনপ্রশাসন মন্ত্রণালয় শিগগিরই তাদের নিয়োগ দিয়ে গেজেট জারি করবে। কিন্তু তার আগে ২১ জনের সুপারিশ স্থগিত এবং ২ জনের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএমডিসির মূল সনদ না থাকায় ২১ প্রার্থীর মনোনয়ন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। পিএসসি তাদের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত জানাবে।

সুপারিশ স্থগিত ২১ জনের মধ্যে সহকারী সার্জন ১৯ জনের রেজিস্ট্রেশন নম্বর হলো : ৪৮১২৬৪২৪, ৪৮১০০০৬৭, ৪৮১১৮৮৯১, ৪৮১১০৬০৬, ৪৮১০৪৮৬২, ৪৮১৩০৮৫৮, ৪৮১১০৪৫৪, ৪৮১২৮২৭০, ৪৮১০৫০২৫, ৪৮১৩২৩৪০, ৪৮১১৩৬০৪, ৪৮১২৯৫১৭, ৪৮১০৪৬৭৮, ৪৮১০৫৮৬৬, ৪৮১৩৫৬৭৮, ৪৮১০৬৮৯৩, ৪৮১০৯৫৪৭, ৪৮১০২৫৪৩, ৪৮১০৪৫১৬। সহকারী ডেন্টাল সার্জনের ২ জনের রেজিস্ট্রেশন নম্বর : ৪৮২০২৫৮৫, ৪৮২০৩৩৭৫।

অপরদিকে, সহকারী সার্জন পদে ৪৮১০৯৩৩২ ও ৪৮১৩১০৪৩ নম্বরের অধিকারী দুই প্রার্থীর প্রার্থিতা বাতিল হয়েছে। তাদের এমবিবিএস সনদ পাওয়া যায়নি।

৪৮তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা ১৮ জুলাই ঢাকার ২৭টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় ৪১ হাজার ২৫ জন আবেদন করেন। ২০ জুলাই লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়, যেখানে ৫,২০৬ জন উত্তীর্ণ হন। এর মধ্যে সহকারী সার্জন ক্যাডারে ৪,৬৯৫ জন এবং সহকারী ডেন্টাল সার্জনে ৫১১ জন উত্তীর্ণ হন।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১০

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১১

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১২

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৩

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৪

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৫

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৬

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৭

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৮

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৯

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

২০
X