কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৬, ০৭:২৫ পিএম
অনলাইন সংস্করণ

ট্রেইনি অফিসার নেবে শক্তি ফাউন্ডেশন, বেতন ২৭ হাজার

শক্তি ফাউন্ডেশন
কর্মজীবী একজন নারী | ছবি : সংগৃহীত

কাজের সুযোগ দিচ্ছে শক্তি ফাউন্ডেশন ফর ডিজঅ্যাডভান্টেজড উইমেন। প্রতিষ্ঠানটি ‘ট্রেইনি অফিসার (মাইক্রোফাইন্যান্স)’ পদে জনবল নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

মাঠপর্যায়ে কাজ করতে আগ্রহী ২০০ জনকে এই পদের জন্য নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ এপ্রিল পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন।

যোগ্যতা ও অভিজ্ঞতা

শিক্ষাগত যোগ্যতা : যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সম্মান পাস।

বয়স : আবেদনকারীর বয়স ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।

অন্যান্য : প্রার্থীকে অবশ্যই মোটরসাইকেল চালনায় দক্ষ হতে হবে। এ ছাড়া বাংলাদেশের যেকোনো প্রান্তে কাজ করার মানসিকতা থাকতে হবে।

বেতন ও সুযোগ-সুবিধা : প্রশিক্ষণের সময় মাসিক সাত হাজার টাকা ভাতা দেওয়া হবে। শিক্ষানবিশকালে বেতন ও অন্যান্য ভাতা মিলিয়ে মাসিক ২২ হাজার ৫০০ টাকা এবং স্থায়ী হওয়ার পর ২৭ হাজার ৫০০ টাকা বেতন পাওয়া যাবে।

এ ছাড়া মোটরসাইকেল চালনা, দূরত্ব ভাতা ও কৌশলগত আঞ্চলিক ভাতা হিসেবে অতিরিক্ত অর্থ পাওয়ার সুযোগ রয়েছে। অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বছরে তিনটি উৎসব বোনাস ও লাঞ্চের সুবিধা।

কর্মস্থল ও দায়িত্ব : নির্বাচিত প্রার্থীদের বাংলাদেশের যেকোনো স্থানে পদায়ন করা হতে পারে। তাঁদের মূল দায়িত্ব হবে জরিপের মাধ্যমে সদস্য নির্বাচন করা, ঋণ বিতরণের প্রক্রিয়া সম্পন্ন করা এবং কিস্তি ও সঞ্চয় সংগ্রহ নিশ্চিত করা।

আবেদনের শেষ সময় : আগ্রহী প্রার্থীরা ৩০ এপ্রিল পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন।

আবেদন যেভাবে: আগ্রহীরা এখানে ক্লিক করে বিস্তারিত দেখে অনলাইনে আবেদন করার সুযোগ পাবেন।

কালবেলা/এটিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপি’র পরিদর্শন কক্ষ মেরামত ব্যয় ১৬ লাখ, অনিয়মের অভিযোগ 

অবৈধ ইসরায়েলি বসতি থেকে আমদানি নিষিদ্ধ করবে নেদারল্যান্ডস

শাকিবের নতুন মিশন ‘নিঃস্ব’, ফিরছে ‘বরবাদ’ জুটি

রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

খাসলত ভালো না হওয়ায় তাদের সঙ্গে এমনটা ঘটে: জুলকারনাইন সায়ের

রাহুল-প্রিয়াঙ্কা গান্ধীসহ কংগ্রেস নেতাদের আটক করল দিল্লি পুলিশ

ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ

ইউক্রেনের হামলায় এক সপ্তাহে শিশুসহ ৭০ রুশ নাগরিক নিহত

চোর সন্দেহে গণপিটুনি, প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন যুবকের

প্রতি শনিবার এক ঘণ্টা পরিচ্ছন্নতায় দিন, বদলে যাবে চট্টগ্রাম: চসিক মেয়র

১০

পলিথিনের ঝুপড়িতে প্রতিবন্ধী মা-মেয়ের মানবেতর জীবন

১১

আইইউবিএটিতে নবীন নার্সিং শিক্ষার্থীদের পেশাগত শপথ গ্রহণ 

১২

‘আয়নাঘর’ পরিদর্শনে যাবেন ট্রাইব্যুনালের বিচারকরা

১৩

স্পেনে ভূমিকম্প অনুভূত

১৪

চীনের ইউনানে ৫.০ মাত্রার ভূমিকম্প

১৫

পুলিশের চার ডিআইজিসহ ১৪ কর্মকর্তাকে বদলি

১৬

কন্টেন্ট ক্রিয়েটর কাফির বিরুদ্ধে মামলা

১৭

পরিমাপে কারচুপি, মহাখালীর তশোফা ফিলিং স্টেশনকে বড় জরিমানা

১৮

শরীয়তপুরে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

১৯

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

২০
X