শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ মে ২০২৬, ০৯:২৪ পিএম
অনলাইন সংস্করণ

জমকালো আয়োজনে শেষ হলো ‘সাউথইস্ট ইউনিভার্সিটি জব ফেয়ার ২০২৬’

‘সাউথইস্ট ইউনিভার্সিটি জব ফেয়ার ২০২৬’ - এর অংশ নেওয়া অতিথিরা।
‘সাউথইস্ট ইউনিভার্সিটি জব ফেয়ার ২০২৬’ - এর অংশ নেওয়া অতিথিরা।

জমকালো আয়োজনে শেষ হলো সাউথইস্ট ইউনিভার্সিটির দুই দিনব্যাপী ‘জব ফেয়ার ২০২৬’। ৬ ও ৭ মে দুই দিনব্যাপী আয়োজিত এ জব ফেয়ারের সমাপনী পর্ব বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. মোফাজ্জল হোসেনের সূচনা বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয়।

অধিবেশনে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি। তিনি বলেন, ‘স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় দেশের ইউনিভার্সিটিগুলোর গুরুত্ব অপরিসীম। বিশ্ববিদ্যালয়গুলো এমন জ্ঞান সঞ্চালন করে যেটা দেশের জনগোষ্ঠীর মাঝে ঐক্য সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।’

বিগত সরকারের লুটপাটের কথা তুলে ধরে তিনি বলেন, প্রায় ২৮ লাখ কোটি টাকা অবৈধভাবে আত্মসাৎ করে পাচার করা হয়েছে, যার কারণে দেশের বিনিয়োগ, কর্মসংস্থান এবং জিডিপি গ্রোথ ব্যাপকভাবে ধ্বংস হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, দেশের উন্নয়ন শুধু সরকারের একার কাজ নয়, সমাজের আর সব প্রতিষ্ঠানকেই একসাথে কাজ করে যেতে হবে, তবেই আমরা পরিবর্তনের পথে যেতে পারব। তিনি তার বক্তব্যে জুলাই যোদ্ধাদেরকে, বিশেষ করে সাউথইস্ট ইউনিভার্সিটির ৪ জন জুলাই যোদ্ধার কথা স্মরণ করে দেশের উন্নয়নে একসাথে কাজ করে যাবার আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বব্যাংকের সিনিয়র এডুকেশন স্পেশালিস্ট টিএম আসাদুজ্জামান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মেজর জেনারেল (অব.) আনোয়ারুল ইসলাম, বিভিন্ন স্কুলের ডিন, বিভাগীয় প্রধানগণ, প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ, শিক্ষকমন্ডলী, অ্যালামনাই ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এ জব ফেয়ারে ব্যাংক, আর্থিক সেবা প্রতিষ্ঠান, অটোমোবাইল কোম্পানি, ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান, টেলিকম, তথ্যপ্রযুক্তি সেবাদানকারী প্রতিষ্ঠান, হাসপাতাল, হোটেল, ইলেকট্রনিক্স, রিয়েল এস্টেট প্রতিষ্ঠানসহ বিভিন্ন খাতের ৫৫টি বহুজাতিক ও দেশি-বিদেশি প্রতিষ্ঠান অংশ নেয়। প্রতিষ্ঠানগুলো সাউথইস্ট ইউনিভার্সিটির গ্রাজুয়েটদের সিভি সংগ্রহ, ইন্টারভিউ নেওয়া এবং যোগ্য প্রার্থীর চাকরির ব্যবস্থা করে। দুদিনব্যাপী আয়োজনে দুটি সেমিনারসহ বিশেষায়িত সেশন আয়োজন করা হয়।

এ আয়োজন চাকরিপ্রত্যাশী শিক্ষার্থীদের সঙ্গে করপোরেট প্রতিষ্ঠানের সংযোগ স্থাপনের একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা রাখবে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশাবাদ ব্যক্ত করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেপ ভার্দের বিপক্ষে গোল করে নতুন যে রেকর্ড গড়লেন মেসি

মেসির গোলে কেপ ভার্দের বিপক্ষে এগিয়ে গেল আর্জেন্টিনা

প্রথমবার নকআউটে নেমেই বাজিমাত, অস্ট্রেলিয়াকে হারিয়ে নতুন ইতিহাস গড়ল মিসর

দেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশি: এমপি তাহসিনা রুশদীর

কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার একাদশ ঘোষণা

অস্ট্রেলিয়ার স্বপ্ন ভেঙে চুরমার করে প্রথমবার শেষ ষোলোতে মিসর

আর্জেন্টিনা ম্যাচের আগেই বিশ্বকাপ জয়ের ঘোষণা কেপ ভার্দের

চট্টগ্রামে অসহায় ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা দিলেন প্রতিমন্ত্রী মীর হেলাল

বদলে গেল ইংল্যান্ড-মেক্সিকো ম্যাচের সময়!

মিসরের বিপক্ষে আত্মঘাতী গোলে সমতায় ফিরল অস্ট্রেলিয়া

১০

আলি খামেনির জানাজায় ইউরোপীয় দেশগুলোকে আমন্ত্রণ জানায়নি ইরান 

১১

পুরো কেপ ভার্দে স্কোয়াডের বাজারমূল্য শুধু আলভারেজেরই অর্ধেক

১২

যুক্তরাজ্যের আর্কাইভে মিলল যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্রের বিরল কপি

১৩

খামেনির জানাজার আগে ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

১৪

আর্জেন্টিনা–কেপ ভার্দে ম্যাচের কয়েক ঘণ্টা আগে বড় সতর্কবার্তা

১৫

নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে আসছে এআই প্রযুক্তি: সিলেটে বাণিজ্যমন্ত্রী

১৬

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, নাকি অন্য কিছু

১৭

সিলেটে কালবেলার সাংবাদিককে শ্বাসরোধে হত্যাচেষ্টা, থানায় অভিযোগ

১৮

ছাত্রদল নেতা সামির আটকের পরদিন ‘বাড়ি দখলের চেষ্টা’, হামলা-লুটপাটের অভিযোগ

১৯

১৯৯০-এর ‘ক্যামেরুন ট্র্যাজেডি’ কি ফেরাবে কেপ ভার্দে?

২০
X