কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ জুন ২০২৬, ০২:৪৭ পিএম
আপডেট : ৩০ জুন ২০২৬, ০২:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

এসএসসি পাসেই আনসার বাহিনীতে চাকরির সুযোগ

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী | ছবি : সংগৃহীত
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী | ছবি : সংগৃহীত

এসএসসি পাসেই চাকরি দেবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। প্রতিষ্ঠানটি তাদের আনসার ব্যাটালিয়নের ২৮তম ব্যাচে ‘সিপাহি (পুরুষ)’ পদে নতুন জনবল নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ২৭ জুন থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে, চলবে আগামী ১৯ জুলাই পর্যন্ত। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

চলুন, একনজরে দেখে নিই নিয়োগ বিজ্ঞপ্তিটি-

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী

পদের নাম: সিপাহি (পুরুষ)

ব্যাচ: ২৮তম

শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ

বৈবাহিক অবস্থা: প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে।

শারীরিক যোগ্যতা

উচ্চতা: সাধারণ ও অন্য প্রার্থীদের ক্ষেত্রে সর্বনিম্ন ৫ ফুট ৬ ইঞ্চি (১.৬৭৬ মিটার) এবং ক্ষুদ্র জাতিগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে সর্বনিম্ন ৫ ফুট ৪ ইঞ্চি (১.৬২৫ মিটার)।

ওজন: সাধারণ ও অন্য প্রার্থীদের জন্য ন্যূনতম ৪৯.৮৯৫ কেজি (১১০ পাউন্ড) এবং ক্ষুদ্র জাতিগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে ৪৭.১৭৩ কেজি (১০৪ পাউন্ড)।

বুকের মাপ: সাধারণ ও অন্য প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় ৩২ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩৪ ইঞ্চি। ক্ষুদ্র জাতিগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক ৩০ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩২ ইঞ্চি।

দৃষ্টিশক্তি: প্রার্থীদের চোখ বা দৃষ্টিশক্তি অবশ্যই ৬/৬ হতে হবে।

বয়সসীমা: আগামী ১৯ জুলাই ২০২৬ তারিখে আবেদনকারীর বয়স সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ২২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট বা হলফনামা গ্রহণযোগ্য হবে না।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ১৯ জুলাই ২০২৬

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা দরপতনে বিশ্ববাজারে স্বর্ণের দাম

টেন্ডার ছাড়াই বিদ্যালয়ের গাছ কাটলেন প্রধান শিক্ষক

সামনে নরওয়ে জুজু! যাদের বিপক্ষে কখনই জয় পায়নি ব্রাজিল

ঝড় থামতেই ইকুয়েডরের জালে তাণ্ডব চালাল মেক্সিকো, প্রথমার্ধেই দুই গোল

সৌদিতে মেয়াদোত্তীর্ণ ওয়ার্ক পারমিট নবায়নের সময়সীমা নির্ধারণ

এইচএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার, সব শিক্ষা বোর্ডে একই প্রশ্নপত্র

গোল্ডেন বুটের দৌড়ে কে এগিয়ে, মেসি না এমবাপ্পে

সিলেটে বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ জনজীবন

নামে ২০ শয্যা হাসপাতাল, নেই একটি বেডও

বিশ্বকাপ ব্যর্থতার দায় কাঁধে নিয়ে বিদায় নিলেন ডাচ কোচ

১০

আলোচনায় অগ্রগতি না হলেও যুক্তরাষ্ট্র শক্ত অবস্থানে থাকবে: জেডি ভ্যান্স

১১

বিশ্বকাপে নতুন ইতিহাস / মেসির কাঁধে শ্বাস ফেলছেন এমবাপ্পে

১২

ঝড়ের কবলে মেক্সিকো-ইকুয়েডর ম্যাচ

১৩

কালবেলায় সংবাদ প্রকাশ / সড়ক পরিদর্শনে ইউএনও, নিম্নমানের খোয়া অপসারণের নির্দেশ

১৪

ব্রিজে রডের পরিবর্তে বাঁশের কঞ্চি, ভেঙে দিল উপজেলা প্রশাসন

১৫

১ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৬

চট্টগ্রামে ‘নারী, শান্তি ও নিরাপত্তা’ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৭

নিহত তিন বাংলাদেশির স্মরণে রোমে মোমবাতি প্রজ্বলন

১৮

হলি আর্টিজান হামলার এক দশক: রক্তাক্ত সেই রাতের স্মৃতি অমলিন

১৯

আর্জেন্টিনা-ব্রাজিল, কে আগে স্বীকৃতি দিয়েছিল স্বাধীন বাংলাদেশকে  

২০
X