

দুই জেলায় কাজের সুযোগ দিচ্ছে আরএফএল গ্রুপ। প্রতিষ্ঠানটি তাদের চাইনিজ ল্যাঙ্গুয়েজে ইন্টারপ্রেটার পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। ১১ জুলাই থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে, চলবে আগামী ১০ আগস্ট পর্যন্ত। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
নির্বাচিতদের মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হবে।
চলুন, একনজরে দেখে নিই নিয়োগ বিজ্ঞপ্তিটি-
প্রতিষ্ঠানের নাম: আরএফএল গ্রুপ
পদের নাম: চাইনিজ ল্যাঙ্গুয়েজে ইন্টারপ্রেটার
লোকবল নিয়োগ: ১৫ জন
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা স্নাতক ডিগ্রি এবং
অন্যান্য যোগ্যতা: চীনা ভাষায় উচ্চ দক্ষতা
অভিজ্ঞতা: প্রয়োজন নেই
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: কমপক্ষে ২২ বছর
কর্মস্থল: পাবনা, রাজশাহী
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: ৬ মাস প্রবেশন বা শিক্ষানবিশকাল শেষে কর্মদক্ষতার ভিত্তিতে বেতন পর্যালোচনা, আবাসন সুবিধা, মোবাইল বিল, ভ্রমণ ভাতা এবং প্রভিডেন্ট ফান্ড, দুপুরের ও রাতের খাবারের সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে দুটি উৎসব বোনাস, লিভ এনক্যাশমেন্ট, প্রাণ-আরএফএল আউটলেটগুলোতে ছাড়সহ বাকিতে বাকিতে পণ্য কেনার সুবিধা।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ১০ আগস্ট ২০২৬