কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৪, ০৭:০১ এএম
অনলাইন সংস্করণ

ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

সময় প্রবহমান। আর এই সময়ে ঘটে চলে নানা ঘটনা। কালের ধারায় এসব ঘটনা একসময় অতীত ঘটনা বা ইতিহাসে পরিণত হয়। প্রজন্ম থেকে প্রজন্ম এই সব ইতিহাস চিন্তা, চেতনা ও প্রেরণার উৎস হিসেবে কাজ করে।

ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণী। বিশ্বজুড়ে ঘটেছে গুরুত্বপূর্ণ অনেক ঘটনা। তবে সব ঘটনার ইতিহাসে ঠাঁই হয় না।

আজ শুক্রবার, ২৬ জুলাই ২০২৪। একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা।

ঘটনাবলি

১৮৪৭ - যুক্তরাষ্ট্রের কাছ থেকে লাইবেরিয়া স্বাধীনতা অর্জন করে। ১৮৫৬ - ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রচেষ্টায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনাধীনে ভারতবর্ষের সব বিচারব্যবস্থায় হিন্দু বিধবাদের পুনর্বিবাহ ‘দ্য হিন্দু উইডো’স রিম্যারেজ অ্যাক্ট, ১৮৫৬ অনুসারে বৈধতা পায়। ১৮৭৬ - ভারতের কলকাতায় সুরেন্দ্রনাথ ব্যানার্জির নেতৃত্বে তার বন্ধু আনন্দমোহন বসু ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা ভারতসভা প্রতিষ্ঠা করেন। ১৯০৮ - যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআই গঠিত হয়। ১৯৫৩ - ফিদেল ক্যাস্ত্রোর নেতৃত্বে কিউবার স্বৈরাচারী বাতিস্তা সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়। ১৯৫৬ - মিশর সরকার সুয়েজ খাল জাতীয়করণ করে। ১৯৬৫ - যুক্তরাজ্য হতে মালদ্বীপ স্বাধীনতা লাভ করে। ১৯৯১ - সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টি মার্কসবাদ-লেলিনবাদের পথ থেকে সরে আসার সিদ্ধান্ত নেয়।

জন্ম

১৮৪২ - বের্টোল্ড ডেলব্রুক, জার্মান ভাষাবিজ্ঞানী। ১৮৫৬ - জর্জ বার্নার্ড শ, আইরিশ সাহিত্যিক। ১৮৫৮ - টম গারেট, অস্ট্রেলীয় ক্রিকেটার। ১৮৬৫ - রজনীকান্ত সেন, বাঙালি কবি এবং সুরকার। ১৮৮৮ - রেজিনাল্ড হ্যান্ডস, দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার। ১৮৯৪ - অ্যালডাস হাক্সলি, ইংরেজি উপন্যাসিক ও দার্শনিক। ১৯০৪ - মালতী চৌধুরী, ভারতের বিশিষ্ট সর্বোদয় নেত্রী ও সমাজকর্মী। ১৯০৮ - সালবাদোর আইয়েন্দে, চিলির প্রেসিডেন্ট। ১৯২২ - জেসন রবার্ডস, মার্কিন মঞ্চ, চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা। ১৯২৭ - গুলাবরায় রামচাঁদ, ভারতীয় ক্রিকেটার। ১৯২৮ - স্ট্যানলি কুবরিক, মার্কিন চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক। বার্নিস রুবেনস, ওয়েল্‌স বংশোদ্ভূত ব্রিটিশ লেখিকা। ১৯৪২ - আলফ্রেড মার্শাল, ইংল্যান্ডের উনবিংশ শতাব্দীর প্রভাবশালী অর্থনিতীবিদ। ১৯৪৫ - হেলেন মিরেন, ব্রিটিশ অভিনেত্রী। ১৯৪৭ - ফখরুল হাসান বৈরাগী, বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক, প্রযোজক এবং অভিনেতা। ১৯৪৯ - থাকসিন সিনাওয়াত্রা, থাইল্যান্ডের বিশিষ্ট রাজনীতিবিদ। ১৯৫০ - পল সিমর, মার্কিন কম্পিউটার বিজ্ঞানী। ১৯৫৫ - আসিফ আলি জারদারি, পাকিস্তানের ১৪তম প্রেসিডেন্ট। ১৯৬৪ - সান্ড্রা বুলক, জার্মান-আমেরিকান অভিনেত্রী, প্রযোজক এবং মানবপ্রেমিক। ১৯৬৫ - জেরেমি পিভেন, মার্কিন অভিনেতা ও প্রযোজক। ১৯৬৭ - জেসন স্টেথাম, ইংরেজ অভিনেতা। ১৯৭১ - খালেদ মাহমুদ সুজন, বাংলাদেশি সাবেক ক্রিকেটার এবং কোচ। ১৯৭৩ - কেট বেকিনসেল, ব্রিটিশ অভিনেত্রী। ১৯৮০ - জাসিন্ডা আরডার্ন, নিউজিল্যান্ডীয় রাজনীতিক। ১৯৮৫ - গেল ক্লিশি, ফরাসি ফুটবলার। ১৯৮৯ - আইভিয়ান সার্কোজ, মিস ওয়ার্ল্ড সুন্দরী প্রতিযোগিতা ২০১১-এর বিশ্বসুন্দরী।

মৃত্যু

১৫৩৩ - আটাওয়ালপা, ইনকা সাম্রাজ্যের ১৩তম ও শেষ স্বাধীন সম্রাট। ১৯১৫ - ইংরেজ অভিধানকার জেমস হেনরি মারি। ১৯২৫ - গট্‌লব ফ্রেগে, জার্মান গণিতবিদ। ১৯৩৪ - উইনসর ম্যাকে, মার্কিন কার্টুনিস্ট এবং অ্যানিমেশন তৈরিকারক। ১৯৪১ - বেনজামিন হোর্ফ, মার্কিন ভাষাবিজ্ঞানী। ১৯৫২ - ইভা পেরন, আর্জেন্টিনার স্বৈরশাসক জুয়ান পেরনের দ্বিতীয়া স্ত্রী। ১৯৫৬ - মোহিতলাল মজুমদার, বাঙালি কবি। ১৯৫৭ - কার্লস কাস্তিলো আর্মস, গুয়েতেমালান সামরিক কর্মকর্তা এবং রাজনীতিবিদ। ১৯৮০ - মোহাম্মদ রেজা পাহলভি, ইরানের শেষ রাজা। ১৯৮৭ - চিন্ময় চট্টোপাধ্যায়, ভারতীয় বাঙালি রবীন্দ্র সংগীতশিল্পী। ১৯৮৮ - ফজলুর রহমান মালিক, ইসলামের অন্যতম পরিচিত বিদ্বান ব্যক্তি। ২০০০ - জন টুকি, মার্কিন পরিসংখ্যানবিদ। ২০১৩ - সুং জেগি, দক্ষিণ কোরীয় নারীবাদ-বিরোধী ও উদারনীতিবাদী ব্যক্তি। ২০২০ - ভারতীয় বাঙালি কবি বিজয়া মুখোপাধ্যায়। কম্পিউটার মাউসের সহ-উদ্ভাবক উইলিয়াম ইংলিশ। ২০২২ - পদ্মশ্রী সম্মানে ভূষিত এক টাকার ডাক্তার সুশোভন বন্দ্যোপাধ্যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

ময়মনসিংহের সিকে ঘোষ রোডে এস্কোয়্যার ইলেক্ট্রনিক্সের শো-রুম উদ্বোধন

ডাকাতির অভিযোগে যুবলীগ নেতা আটক

সাবেক রাষ্ট্রপতির অতীত কার্যক্রম যাচাই করে আইনি ব্যবস্থা: আইনমন্ত্রী

হাম উপসর্গে ঝরল আরও ৪ শিশুর প্রাণ

গ্রামীণ ব্যাংক ও সমাধান সার্ভিসেস লিমিটেডের যৌথ যাত্রা শুরু, ‘জিপে’ বুথ উদ্বোধন

নওগাঁয় স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার

সেন্ট্রাল ইউনিভার্সিটির মতবিনিময় সভা থেকে ঢাকা কলেজ শিক্ষকদের ওয়াকআউট

ইরান যুদ্ধের পরিণতি নিয়ে ট্রাম্পকে সতর্ক করলেন ভ্যান্স-কেইন

১০

ক্লাবে ফিরেই নেইমার-নাটক, জোড়া গোলের ঝলক শেষে পেলেন দুঃসংবাদ

১১

জামায়াত জোট ছাড়ার গুঞ্জনে মুখ খুলল নেজামে ইসলাম

১২

২৫ কোটি টাকা আত্মসাৎ, সাবেক ভূমিমন্ত্রীর বিরুদ্ধে আরও ৪ জনের সাক্ষ্য

১৩

নদীতে বিলীন হচ্ছে বসতভিটা-কবর, দিশাহারা ফেনীবাসী

১৪

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২৭ সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে অভিযোগ

১৫

চুরির অভিযোগে যুবককে গাছের সঙ্গে বেঁধে কুপিয়ে হত্যা

১৬

ফুড লাভার সাদিয়া আয়মান, তবু কীভাবে থাকেন ফিট?

১৭

এক হাজার ফাউন্ডারকে জমির দলিল দিল সুখের খামার

১৮

মাদক কারবারিকে পিটিয়ে হত্যার পর বাড়িঘরে আগুন

১৯

বাঁশরী নজরুল নাট্যোৎসবে আজ তিন নাটক

২০
X