কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ আগস্ট ২০২৪, ০৭:১৬ এএম
আপডেট : ০২ আগস্ট ২০২৪, ০৭:৪৯ এএম
অনলাইন সংস্করণ

ইতিহাসের এই দিনে কী ঘটেছিল?

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

সময় প্রবহমান। আর এই সময়ে ঘটে চলে নানা ঘটনা। কালের ধারায় এসব ঘটনা একসময় অতীত ঘটনা বা ইতিহাসে পরিণত হয়। প্রজন্ম থেকে প্রজন্ম এই সব ইতিহাস চিন্তাচেতনা ও প্রেরণার উৎস হিসেবে কাজ করে।

ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণী। বিশ্বজুড়ে ঘটেছে গুরুত্বপূর্ণ অনেক ঘটনা। তবে সব ঘটনার ইতিহাসে ঠাঁই হয় না।

আজ শুক্রবার, ০২ জুলাই ২০২৪। একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা। ঘটনাবলি

১৭১৮ - স্পেনের বিরুদ্ধে লন্ডনে ব্রিটেন, ফ্রান্স, অস্ট্রিয়া ও হল্যান্ড- এই চতুঃশক্তির মৈত্রী জোট হয়। ১৭৯০ - যুক্তরাষ্ট্রে প্রথম আদমশুমারি শুরু হয়। ১৮৫৮ - ব্রিটিশ রাজতন্ত্র ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে ভারতের শাসনভার গ্রহণ করে এবং ভারতের সর্বোচ্চ শাসককে ‘ভাইসরয়’ পদবি দেয়া হয়। ১৯১৪ - সোভিয়েত সেনাবাহিনী পূর্ব প্রুশিয়া দখল করে। ১৯২২ - চীনে টাইফুনের আঘাতে ৬০ হাজার মানুষের প্রাণহানি ঘটে। ১৯৩৪ - জার্মানির স্বৈরশাসক রূপে এডলফ হিটলারের আত্মপ্রকাশ ঘটে। ১৯৩৫ - গভর্নমেন্ট অব ইন্ডিয়া অ্যাক্ট জারি। ১৯৫৩ - ভারতে গভর্নমেন্ট অব ইন্ডিয়া জারি করা হয়। ১৯৫৫ - সোভিয়েত ইউনিয়ন প্রথম পারমাণবিক পরীক্ষা চালায়। ১৯৭২ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় বলিভিয়া। ১৯৯০ - ইরাকি ট্যাঙ্ক ও পদাতিক বাহিনী কুয়েত দখল করে। ২০১০ - চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বেতন-ফি বৃদ্ধির প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশ হামলা চালায়। ২০১৮ - সাঁওতালি উইকিপিডিয়ার যাত্রা শুরু।

জন্ম

১৬৯৬ - প্রথম মাহমুদ, উসমানীয় খলিফা। ১৮৪১ - বিজয়কৃষ্ণ গোস্বামী, ব্রাহ্মসমাজের আচার্য ও সমাজসংস্কারক। ১৮৬১ - আচার্য প্রফুল্ল চন্দ্র রায়, বাঙালি রসায়নবিদ, বিজ্ঞানশিক্ষক, দার্শনিক ও কবি। ১৮৬৮ - হীরালাল সেন, বাংলা চলচ্চিত্রের প্রাণপুরুষ। ১৮৭৬ - পিঙ্গালি ভেঙ্কাইয়া, স্বাধীনতা সংগ্রামী এবং ভারতের জাতীয় পতাকার নকশাকার। ১৮৮৭ - টমি ওয়ার্ড, দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার। ১৮৯২ - জ্যাক এল. ওয়ার্নার, কানাডীয়-মার্কিন চলচ্চিত্র নির্বাহী। ১৮৯৯ - মহেন্দ্রনাথ দত্ত, মুদ্রণ শিল্পের ও প্রকাশনা জগতের খ্যাতনামা ব্যক্তিত্ব। ১৯০০ - হেলেন মর্গান, মার্কিন অভিনেত্রী। ১৯২৩ - শিমন পেরেজ, পোলীয় বংশোদ্ভূত ইসরাইলি প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট। ১৯২৫ - হোর্হে রাফায়েল বিদেলা, আর্জেন্টিনার জেনারেল, রাজনীতিবিদ এবং ৪৩তম প্রেসিডেন্ট। ১৯৩১ - ভিলিয়াম শ্রইফ, চেক ফুটবলার। ১৯৭৬ - স্যাম ওয়ার্থিংটন, ইংরেজ-অস্ট্রেলিয়ান অভিনেতা এবং প্রযোজক। মৃত্যু

৮৫৫ - আহমদ বিন হাম্বল, আরব ধর্মতত্ত্ববিদ এবং আইনবিদ। ১৮৪৪ - রামকমল সেন, এশিয়াটিক সোসাইটির প্রথম ভারতীয় সচিব, অভিধান প্রণেতা ও ব্যাঙ্ক অফ বেঙ্গলের আজীবন দেওয়ান। ১৮৪৯ - মুহাম্মদ আলি পাশা, উসমানীয় সেনাবাহিনীর আলবেনীয় কমান্ডার। ১৯২২ - আলেকজান্ডার গ্রাহাম বেল, স্কটিশ বিজ্ঞানী এবং উদ্ভাবক। ১৯২৩ - ওয়ারেন জি. হার্ডিং, যুক্তরাষ্ট্রের ২৯তম প্রেসিডেন্ট। ১৯৩৪ - পল ভন হিন্ডেনবার্গ, জার্মানির তৎকালীন প্রেসিডেন্ট ও প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির সেনাবাহিনীর সর্বাধিনায়ক ফিল্ড মার্শাল। ১৯৭৬ - ফ্রেডিরিক এ্যান্টন ক্রিস্টিয়ান ল্যাং, অস্ট্রীয়-মার্কিন চলচ্চিত্র নির্দেশক, চলচ্চিত্রকার। ১৯৮০ - রামকিঙ্কর বেইজ, প্রখ্যাত ভারতীয় বাঙালি ভাস্কর। ১৯৯৩ - কমল মিত্র, ভারতীয় বাঙালি চলচ্চিত্র অভিনেতা। ২০১৬ - আহমেদ হাসান, মিশরীয়-মার্কিন বিজ্ঞানী, নোবেল পুরস্কার বিজয়ী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিচিত কেউ টাকা ধার চাচ্ছে? সম্পর্ক ঠিক রেখে ‘না’ বলার সহজ উপায়

সড়কে প্রাণ গেল মা-ছেলের 

যে ৫ কারণে আপনি এখনো সিঙ্গেল

সিন্ধু নদীর পানিবণ্টন ইস্যুতে ভারতের প্রতি কড়া হুঁশিয়ারি পাকিস্তানের

শাশুড়ি হত্যা মামলায় জামিন করিয়েছিল স্ত্রী, তাকেই হত্যা করল স্বামী

একদিনের ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত

শ্রেণিকক্ষে শিক্ষার্থীকে যৌন হয়রানি, শিক্ষকের গলায় জুতার মালা

মারা গেলেন আওয়ামী লীগের এক নেতা

লেবাননে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিল সংযুক্ত আরব আমিরাত

৩০ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১০

ম্যাচ শেষে স্টেডিয়াম পরিষ্কার করলেন জাপানি সমর্থকরা

১১

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর বিরুদ্ধে রায় আজ

১২

ডাচদের হৃদয় ভেঙে শেষ ষোলোয় মরক্কো

১৩

শপথ নিতে পারবেন না চট্টগ্রাম-৪ আসনের বিএনপি প্রার্থী

১৪

পশ্চিমবঙ্গের হলদিয়া রিফাইনারিতে ভয়াবহ আগুন, আহত ১৫

১৫

গোপালগঞ্জে ৭ বছরেও শেষ হয়নি মডেল মসজিদের নির্মাণকাজ

১৬

ব্রাজিল কোন কৌশলে জাপানকে হারাল, জানালেন আনচেলত্তি

১৭

ঘুমন্ত স্বামীকে বিশেষ কায়দায় হত্যার পর মাটিচাপা দেন স্ত্রী

১৮

পেরুর প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে ডানপন্থি, বাগড়া বামপন্থিদের

১৯

আজকের স্বর্ণের বাজারদর

২০
X