শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৪ এএম
আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ১০:৩৫ এএম
অনলাইন সংস্করণ

২২ ডিসেম্বর : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

২২ ডিসেম্বর : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে
প্রতীকী ছবি। গ্রাফিক্স : কালবেলা

সময় প্রবহমান। আর এই সময়ে ঘটে চলে নানা ঘটনা। কালের ধারায় এসব ঘটনা একসময় অতীত ঘটনা বা ইতিহাসে পরিণত হয়। প্রজন্ম থেকে প্রজন্ম এই সব ইতিহাস চিন্তাচেতনা ও প্রেরণার উৎস হিসেবে কাজ করে।

ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণী। বিশ্বজুড়ে ঘটেছে গুরুত্বপূর্ণ অনেক ঘটনা। তবে সব ঘটনার ইতিহাসে ঠাঁই হয় না।

আজ রোববার, ২২ ডিসেম্বর ২০২৪। একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা।

ঘটনাবলি:

১৬৯৩ - ইতালির দক্ষিণে অবস্থিত সিসিলা দ্বীপে ভয়াবহ ভূমিকম্প হয়।

১৭১৬ - ইংল্যান্ডে প্রথম মুকাভিনয় অনুষ্ঠিত।

১৮১০ - ইংলিশ ফ্রিগেড মিনোটর ডুবে যায়।

১৮৫১ - ভারতে প্রথম মালবাহী ট্রেন চালু হয়।

১৮৬৯ - মহারানী ভিক্টোরিয়ার দ্বিতীয় পুত্র প্রিন্স আলফ্রেডের কলকাতায় আগমন।

১৯৩৭ - চালু হয় লিংকন টানেল।

১৯৩৯ - জার্মানিতে ট্রেন দুর্ঘটনায় ১২৫ জনের মৃত্যু হয়।

১৯৪২ - কলকাতায় জার্মানিদের বিমান আক্রমণ।

১৯৪৪ - ভিয়েতনাম পিপলস পার্টি প্রতিষ্ঠিত।

১৯৫৬ - ফ্রান্স এবং বৃটেন,মিশরের পোর্ট সাঈদ বন্দর থেকে তাদের ৫০ দিনের দখলদারিত্বের পরিসমাপ্তি ঘটায় এবং তাদের সেনাদেরকে মিশর থেকে সরিয়ে নেয়।

১৯৫৮ - দ্য গোল্লে ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচিত হন।

১৯৬৫ - বেলজিয়াম সরকার ছয়টি কয়লাখনি বন্ধ করে দেয়।

১৯৭১ - কুর্ট ওয়াল্ডহেইম জাতিসংঘের মহাসচিব নির্বাচিত।

১৯৭১ - বাংলাদেশ গণপ্রজাতন্ত্র আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়।

১৯৭১ - বাংলাদেশের মন্ত্রী পরিষদ মুজিবনগর থেকে ঢাকায় স্থানান্তরিত। প্রধানমন্ত্রী হন তাজউদ্দিন আহমদ।

১৯৭২ - বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন।

১৯৮৬ - সিলেটের হরিপুরে তেল খনি আবিষ্কার।

১৯৮৮ - স্কটল্যান্ডের লকারবিতে প্যান আমেরিকান জাম্বো জেট বিমান বিধ্বস্ত। ২৫৯ জন নিহত।

১৯৮৯ - রুমানিয়ার রাষ্ট্রপতি চসেস্কু ক্ষমতাচ্যুত হন।

১৯৯৩ - দক্ষিণ আফ্রিকায় বর্ণ বৈষম্য বিলোপ করে নতুন সংবিধান অনুমোদন।

১৯৯৫ - ইসরাইলি বাহিনীর বেথলেহেম ত্যাগ। প্যালেস্টাইনি শাসন কায়েম।

জন্ম:

১১৭৮ - জাপানের সম্রাট আনটুকু।

১৮০৪ - বেঞ্জামিন ডিজরেলি।

১৮৮৭ - প্রতিভাবান ভারতীয় গণিতবিদ শ্রীনিবাস রামানুজন।

মৃত্যু:

১৫৭২ - ফরাসি চিত্রশিল্পী ফ্রাঁসোয়া কো।

১৬৬৬ - ইতালিয় চিত্রশিল্পী গুয়েরচিনো।

১৬৬৮ - ইংরেজ চিত্রকর স্টিফেন।

১৮৮০ - ইংরেজ ঔপন্যাসিক জর্জ এলিয়ট।

১৯৮৬ - কথাশিল্পী সরদার জয়েন উদ্দীন।

১৯৮৭ - চীনের দাবা মাস্টার সিয়ে সিয়াসুয়েন।

১৯৮৯ - নোবেলজয়ী (১৯৬৯) আইরিশ সাহিত্যিক স্যামুয়েল বেকেট।

১৯৯২ - চট্টগ্রাম যুব বিদ্রোহের ফিল্ড মার্শাল গনেশ ঘোষ।

১৯৯৫ - কমিউনিষ্ট নেতা আবদুল হক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থগিত নয় সিলেট শিক্ষাবোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা

শেষ মুহূর্তের গোলে বিদায় নিল বেলজিয়াম, সেমিফাইনালে স্পেন

ইরান আমাকে হত্যা করলে, নজিরবিহীন ‘বোমা হামলা’ হবে: ট্রাম্প

রূপগঞ্জের ৩৪ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সংসদ ভবন পরিদর্শন, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

র‍্যাবের সাবেক গোয়েন্দা প্রধানকে ধন্যবাদ জানিয়ে পরীমনির পোস্ট

সমতায় থেকে বিরতিতে গেল বেলজিয়াম-স্পেন

এবার নোরা ফাতেহির ফেক ভিডিও ভাইরাল

সেমির লড়াইয়ে মাঠে নামল স্পেন-বেলজিয়াম

বিতর্কের পর বিশ্বকাপে ভিএআরে বড় পরিবর্তন আনল ফিফা

বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে ঢাবি ছাত্রদল নেতা নাছির উদ্দিন শাওন

১০

‘শুধু হিন্দুরাই বৃত্তি পেয়েছে’ দাবিতে ভুল তথ্য ভাইরাল

১১

কক্সবাজারে ২০০ গ্রাম প্লাবিত, পানিবন্দি ৬ লাখ মানুষ

১২

টানা বৃষ্টিতে তলিয়ে গেছে হাতিয়ার ৮০ গ্রাম, পানিবন্দী ৫০ হাজার মানুষ

১৩

বিএআরএফের সভাপতি নিজামুল হক, সম্পাদক কাওসার আজম 

১৪

হাওরে গোসলে নেমে পর্যটক নিখোঁজ

১৫

রেলস্টেশনে বাক্‌প্রতিবন্ধী নিহতের ঘটনায় গ্রেপ্তার ৫

১৬

অস্ট্রেলিয়ায় আন্তর্জাতিক মাতৃভাষা সংরক্ষণের প্রত্যয় সাবকন্টিনেন্ট ফ্রেন্ডস অব ক্যাম্পবেলটাউনের

১৭

সরকারি কেয়ার সেন্টারে শিশু অন্তঃসত্ত্বা, ৫ কর্মকর্তা বরখাস্ত

১৮

‘স্ট্যান্টবাজি করতেই ১১ দল তিস্তা নিয়ে আন্দোলনের কথা বলছে’

১৯

বিটিভিতে বিরোধীদলীয় নেতার খবর, বদলাচ্ছে চিরাচরিত ধারা

২০
X