কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৪, ০৬:২৪ এএম
অনলাইন সংস্করণ

ইতিহাসের এই দিনে যত স্মরণীয় ঘটনা

গ্রাফিক্স : কালবেলা।
গ্রাফিক্স : কালবেলা।

সময় প্রবহমান। আর এই সময়ে ঘটে চলে নানা ঘটনা। কালের ধারায় এসব ঘটনা একসময় অতীত ঘটনা বা ইতিহাসে পরিণত হয়। প্রজন্ম থেকে প্রজন্ম এই সব ইতিহাস চিন্তাচেতনা ও প্রেরণার উৎস হিসেবে কাজ করে।

ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণী। বিশ্বজুড়ে ঘটেছে গুরুত্বপূর্ণ অনেক ঘটনা। তবে সব ঘটনার ইতিহাসে ঠাঁই হয় না।

আজ শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪। একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা।

ঘটনাবলি:

১৪৩৭ - দ্বিতীয় অ্যালবার্ট বোহেমিয়ার রাজা হন। ১৭০৩ - ইংল্যান্ড ও পর্তুগাল বাণিজ্য চুক্তি করে। ১৮২৫ - ইংল্যান্ডে তৈরি বাষ্পীয় ইঞ্জিন রেলপথে চলাচল শুরু করে। ১৮৩১ - চার্লস ডারউইন বিশ্ব পরিভ্রমণের উদ্দেশে সমুদ্রযাত্রা করেন। ১৮৭১ - প্রথম বিড়াল প্রদর্শনী অনুষ্ঠিত হয়। ১৯০৬ - লন্ডনের বিখ্যাত গ্লোব থিয়েটার প্রথম উদ্বোধন হয় হিকস থিয়েটার নামে। ১৯২৮ - মুজফফর আহমদের উদ্যোগে ‘শ্রমিক কৃষক দল’-এর তিন দিনব্যাপী প্রথম সর্বভারতীয় সম্মেলন কলকাতায় অনুষ্ঠিত হয়। ১৯৩৯ - তুরস্কের আনাতোলিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যায়। ১৯৪১ - জাপান কলকাতা ও ম্যানিলায় বোমাবর্ষণ করে। ১৯৪৫ - ঐতিহাসিক মস্কো চুক্তি স্বাক্ষর হয়। যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও সাবেক সোভিয়েত ইউনিয়ন এই চুক্তিতে স্বাক্ষর করে। এই চুক্তির ভিত্তিতে কোরিয়াকে দুই অংশে বিভক্ত করা হয়। জাতিসংঘের আন্তর্জাতিক অর্থ তহবিল বা ‘আইএমএফ’-এর কার্যক্রম শুরু হয়৷ ১৯৪৯ - ইন্দোনেশিয়া গঠিত হয়। ১৯৫৫ - পেইচিং গুয়েন্ঠিন জলবিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ শেষ হয়। ১৯৬০ - জাপানের মন্ত্রীসভায় জিডিপির আয় বাড়ানোর পরিকল্পনা অনুমোদিত হয়। ১৯৭১ - মৌলভীবাজারের একটি সরকারি উচ্চ বিদ্যালয়ে বিস্ফোরণে ২৭ জন মুক্তিযোদ্ধা শহীদ হন। ১৯৭৪ - বাংলাদেশে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। ১৯৭৮ - ৪০ বছর স্বৈরশাসনের পর স্পেন গণতান্ত্রিক রাষ্ট্রের মর্যাদা পায়। চীন থেকে প্রথম দফায় ৫০ জন পণ্ডিত ওয়াশিংটনে পৌঁছান। ১৯৭৯ - ঢাকার কুর্মিটোলায় জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের (বর্তমানে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর) উদ্বোধন করা হয়। সোভিয়েত বাহিনীর আফগানিস্তানে প্রবেশ। ১৯৮৫ - ফিলিস্তিনের সন্ত্রাসবাদীরা রোম আর জেনিভায় বেশ কয়েকটি হত্যাকাণ্ড চালায়। এই হত্যাকাণ্ডে ১৪ জন নিহত এবং ১১০ জন আহত হন। বিশ্বের ৯৫টি দেশ দক্ষিণ প্রশান্ত মহাসাগরে ফ্রান্সের পরীক্ষামূলক পারমাণবিক বিস্ফোরণের প্রতিবাদ জানায় এবং এ প্রক্রিয়া বন্ধ করার আহ্বান জানায়।

জন্ম :

১৫৭১ - ইয়োহানেস কেপলার, জার্মান গণিতবিদ ও জ্যোতির্বিজ্ঞানী। ১৭১৭ - ষষ্ঠ পায়াস, রোমান ক্যাথলিক পোপ। ১৭৯৭ - মির্জা আসাদুল্লাহ খাঁ গালিব, উর্দু ও ফার্সি ভাষার কবি। ১৮২২ - লুই পাস্তুর, জীবাণুতত্ত্ববিদ। ১৯২৬ - জেব-উন-নেসা জামাল, গীতিকার। ১৯২৭ - সুবল দাস, বাংলাদেশি সুরকার। ১৯৩০ - মালবিকা কানন, ভারতীয় শাস্ত্রীয় সংগীতের খ্যাতনামা কণ্ঠশিল্পী। ১৯৩১ - বদরুদ্দীন উমর, প্রাবন্ধিক। ১৯৩২ - শিবদাস বন্দ্যোপাধ্যায়, বাঙালি গীতিকার। ১৯৩৫ - সৈয়দ শামসুল হক, বাংলাদেশি কবি ও সাহিত্যিক। রাবেয়া খাতুন, একুশে পদক বিজয়ী বাংলাদেশি লেখিকা। ১৯৪১ - ডা. জাফরুল্লাহ চৌধুরী, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও মুক্তিযোদ্ধা। ১৯৪২ - আন্তোনিও থিসনেরস, পেরুভীয় কবি। ১৯৬৫ - সালমান খান, ভারতীয় চলচ্চিত্র অভিনেতা। ১৯৯৫ - জুনায়েদ আহমদ, রাজনৈতিক ব্যক্তিত্ব বাংলাদেশ।

মৃত্যু:

১৫৮৫ - পিয়ের দ্য রঁসা, ফরাসি কবি। ১৯৭৯ - মণীশ ঘটক, বাঙালি গল্পকার, কবি এবং ঔপন্যাসিক। ১৯৮৮ - স্বামী গম্ভীরানন্দ, রামকৃষ্ণ মঠ ও মিশনের একাদশ অধ্যক্ষ। ১৯৯২ - ধনঞ্জয় ভট্টাচার্য, সংগীতশিল্পী, সুরকার ও সংগীত নির্দেশক। ১৯৯৬ - বি এম আব্বাস, বাংলাদেশি পানি সম্পদ বিশেষজ্ঞ। ২০০২ - প্রতিমা বড়ুয়া পাণ্ডে, ভারতীয় লোকসংগীত শিল্পী। ২০০৭ - বেনজীর ভুট্টো, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী। ২০১০ - রমাপ্রসাদ বণিক, ভারতীয় বাঙালি থিয়েটার অভিনেতা, পরিচালক ও নাট্যকার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১০

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১১

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১২

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৩

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৪

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৫

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৬

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৭

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১৮

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১৯

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

২০
X