কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৪, ০৭:৩২ এএম
আপডেট : ২৩ নভেম্বর ২০২৪, ০৭:৫২ এএম
অনলাইন সংস্করণ

২৩ নভেম্বর: ইতিহাসের আজকের এই দিনে

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

সময় প্রবহমান। আর এই সময়ে ঘটে চলে নানা ঘটনা। কালের ধারায় এসব ঘটনা একসময় অতীত বা ইতিহাসে পরিণত হয়। প্রজন্ম থেকে প্রজন্ম এসব ইতিহাস চিন্তাচেতনা ও প্রেরণার উৎস হিসেবে কাজ করে।

ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণী। বিশ্বজুড়ে ঘটেছে গুরুত্বপূর্ণ অনেক ঘটনা। তবে সব ঘটনার ইতিহাসে ঠাঁই হয় না।

আজ শনিবার, ২৩ নভেম্বর ২০২৪। একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা।

ঘটনাবলী:

১৭৪৪ - ইংল্যান্ডের প্রধানমন্ত্রী জন কার্টারেট পদত্যাগ করেন। ১৭৮৩ - অ্যানাপোলিস মেরিল্যান্ড যুক্তরাষ্ট্রের রাজধানী হয়। ১৮৭৩ - ফরাসী সেনারা ভিয়েতনামের রাজধানী হ্যানয় দখল করে নেয়। ১৮৯০ - নেদারল্যান্ড থেকে লুক্সেমবার্গ বিচ্ছিন্ন হয়ে যায়। ১৯১৪ - যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী মেক্সিকো থেকে সরে আসে। ১৯১৬ - প্রথম কার্ল অস্ট্রিয়ার সিংহাসন আরোহণ করেন। ১৯১৯ - দিল্লীতে প্রথম নিখিল ভারত খিলাফত সম্মেলন অনুষ্ঠিত হয়। ১৯২২ - রাজদ্রোহের অভিযোগে কবি কাজী নজরুল ইসলাম গ্রেপ্তার হন এবং সরকার কর্তৃক তার বই নিষিদ্ধ ঘোষণা করা হয়। ১৯৩৬ - লাইফ ম্যাগাজিনের প্রথম সংখ্যা প্রকাশিত হয়। ১৯৬৪ - ব্রিটেনে সর্বপ্রথম বাণিজ্যিক বেতার কেন্দ্র চালু হয়। ১৯৯৫ - বসনিয়া শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়।

জন্মদিন:

১৫৫৩ - ইতালির চিকিৎসক প্রোসপেরো আলপিনি জন্ম গ্রহণ করেন। ১৭৬০ - ফ্রাঞ্চইস-নয়েল বাবেউফ, তিনি ছিলেন ফরাসি সাংবাদিক ও সমাজকর্মী। ১৮০৪ - ফ্রাংক্লিন পিয়ের্স, তিনি ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের চতুর্দশ রাষ্ট্রপতি। ১৮৩৭ - ইয়োহানেস ডিডেরিক ফান ডার ভাল্স, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ডাচ পদার্থবিদ ও তাপগতিবিদ্যা বিশারদ। ১৮৬০ - ইয়ালমার ব্রান্তিং, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী সুইডিশ সাংবাদিক, রাজনীতিবিদ ও ১৬ তম প্রধানমন্ত্রী। ১৮৯৭ - নীরদচন্দ্র চৌধুরী, তিনি ছিলেন তৎকালীন ব্রিটিশ ভারতের অবিভক্ত বাংলা (বর্তমান বাংলাদেশের) কিশোরগঞ্জ জেলার কটিয়াদী। খ্যাতনামা ও জনপ্রিয় বাঙালি লেখক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব। ১৯০৭ - রুন রুন শাও, তিনি ছিলেন চীনা বংশোদ্ভূত হংকং ব্যবসায়ী, মানবপ্রেমিক ও শাও ব্রাদার্স স্টুডিও এর প্রতিষ্ঠিাতা। ১৯২২ - ম্যানুয়েল ফ্রাগা ইরিবারনে, তিনি ছিলেন স্প্যানিশ রাজনীতিবিদ। ১৯২৫ - সাবেক প্রধানমন্ত্রী শাহ আজিজুর রহমান জন্মগ্রহণ করেন। ১৯৩৫ - ভ্লাডিস্লাভ ভোল্কভ, তিনি ছিলেন রাশিয়ান প্রকৌশলী ও মহাকাশচারী। ১৯৪১ - ফ্রাঙ্কো নিরো, তিনি ইতালিয়ান অভিনেতা ও প্রযোজক। ১৯৫৫ - লুডোভিকো ইনাউডি, তিনি ইতালিয়ান পিয়ানোবাদক ও সুরকার। ১৯৬৬ - ভিনসেন্ট ক্যাসেল, তিনি ফরাসি অভিনেতা ও প্রযোজক। ১৯৭১ - খালেদ আল-মুয়াল্লিদ, তিনি সৌদি আরব ফুটবল। ১৯৯১ - আহমেদ শেহজাদ, তিনি পাকিস্তানি ক্রিকেটার।

মৃত্যু:

১৩১৮ - জাপানের গণিতবিদ ইয়োরিইয়ুকি মৃত্যুবরণ করেন। ১৪৫৭ - লাডিস্লাউস পুস্থুমউস, তিনি ছিলেন হাঙ্গেরিয়ান রাজা। ১৫১১ - ৫২ বছর শাসনের পর গুজরাটের শাসক মাহমুদ শাহ্ মৃত্যুবরণ করেন। ১৫৭২ - ব্রনযিনো, তিনি ছিলেন ইতালীয় চিত্রশিল্পী ও কবি। ১৬৮২ - ক্লাউডে লরাইন, তিনি ছিলেন ফরাসি বংশোদ্ভূত ইতালীয় চিত্রশিল্পী ও খোদকার। ১৮৮৩ - প্যারীচাঁদ মিত্র, তিনি ছিলেন বাংলা সাহিত্যের প্রথম ঔপন্যাসিক, ছদ্মনাম টেকচাঁদ ঠাকুর। ১৯৩৭ - জগদীশ চন্দ্র বসু, তিনি বাঙালি পদার্থবিদ, উদ্ভিদবিদ ও জীববিজ্ঞানী এবং প্রথম দিকের একজন কল্পবিজ্ঞান রচয়িতা। ১৯৭০ - তুন ইউসুফ বিন ইসহাক, সিঙ্গাপুরের সাংবাদিক, রাজনীতিবিদ ও ১ম রাষ্ট্রপতি। ১৯৭৬ - ফ্রান্সের বিখ্যাত লেখক আন্দ্রে মালরো মৃত্যুবরণ করেন। ১৯৯০ - রুয়াল দাল, তিনি ছিলেন ওয়েল্সীয় সাহিত্যিক। ১৯৯৫ - লুই মালে, তিনি ছিলেন ফরাসি বংশোদ্ভূত আমেরিকান পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার। ২০০৬ - ফিলিপ নইরেট, তিনি ছিলেন ফরাসি অভিনেতা। ২০১০ - ইংরিড পিট, তিনি ছিলেন পোলিশ বংশোদ্ভূত ইংরেজ অভিনেত্রী ও লেখক। ২০১৪ - ডরোথি চেনি, তিনি ছিলেন আমেরিকান টেনিস খেলোয়াড়।

দিবস:

আন্তর্জাতিক দায়মুক্তি অবসান দিবস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, শুল্ক আরোপের হুমকি

বিলে গোসলে নেমে প্রাণ গেল শিক্ষার্থীর

টানা সপ্তম রাতেও ইরানে মার্কিন হামলা, নজরদারি ও সামরিক স্থাপনায় ব্যাপক আঘাত

শনিবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

ময়মনসিংহে ব্যবসায়ীকে কোপাল স্বেচ্ছাসেবক লীগ নেতা

১৮ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

ট্রাক ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

দুপুরের মধ্যে ৮ জেলায় ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস

ট্রান্সকম গ্রুপে নিয়োগ, আবেদন ২২ জুলাই পর্যন্ত

সরকারের ৫ মাস পূর্তি / শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন

১০

মাইন বিস্ফোরণে আগুনে পুড়ল দুটি তেলবাহী ট্যাংকার

১১

বই পড়ে পুরস্কার পেল পৌনে তিন হাজার শিক্ষার্থী

১২

১৮ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৩

শিক্ষার্থীরা কেউ অটোপাসের দাবিতে রাজপথে নামেনি: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৪

ক্যাম্পাসে ফেরার পথে ছিনতাইয়ের শিকার যবিপ্রবি ছাত্রী

১৫

নবাবগঞ্জে মহিলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন ঢাকা

১৬

১৮ জুলাই: অভ্যুত্থানের প্রথম বিজয় এসেছিল বরিশাল বিশ্ববিদ্যালয়ে

১৭

বরিশালে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ শনিবার

১৮

ঝিনাইদহে ওসির সামনে ২ সাংবাদিকের ওপর হামলা

১৯

আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল বিশ্বের সবচেয়ে দামি

২০
X